মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ৪২:৯আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    বাইরের উঠোন থেকে গেলে ঢোকার জায়গা এই ঘরের নীচে পূর্ব দিকে ছিল।

  2. ইযেকিয়েল ৪২:১০আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    বাইরের উঠোনের দেওয়াল পূর্বদিকে উঠোনের সঙ্গে ছিল মন্দিরের সামনে ভেতরের উঠোন ছিল সেখানে ঘরও ছিল।

  3. ইযেকিয়েল ৪২:১১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তাদের সামনে যে হাঁটার পথ ছিল, তার আকার উত্তরদিকের সব ঘরের মতো ছিল; লম্বা ও চওড়া একই ছিল; একই সংখ্যা ঢোকার দরজা ছিল।

  4. ইযেকিয়েল ৪২:১২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    দক্ষিণ দিকের ঘরগুলোর দরজা উত্তরদিকের দরজার মত একই ছিল। ভেতরের রাস্তার মাথায় একটা দরজা ছিল এবং বিভিন্ন ঘরে যাওয়ার রাস্তা খোলা ছিল। পূর্বদিকে শেষ পর্যন্ত দরজার রাস্তা ছিল।

  5. ইযেকিয়েল ৪২:১৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তারপর সে আমাকে বলল, উত্তর ও দক্ষিণদিকের যে সব ঘর আছে, সেগুলো পবিত্র ঘর। যে যাজকেরা সদাপ্রভুর কাছে উপস্থিত হয়, তারা সে জায়গায় অতি পবিত্র খাদ্য সকল ভোজন করবে; সেই স্থানে তারা অতি পবিত্র দ্রব্য সব এবং খাওয়ার নৈবেদ্য, পাপার্থক বলি এবং দোষার্থক বলি রাখবে, কারণ জায়গাটি পবিত্র।

  6. ইযেকিয়েল ৪২:১৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    যখন যাজকেরা সেখানে ঢোকে, সে দিনের তারা পবিত্র জায়গা থেকে বাইরের উঠানে বের হবে না; তারা যে যে কাপড় পরে পরিচর্য্যা করে, সে সব কাপড় সেখানে রাখবে, কারণ সে সব পবিত্র; তারা আলাদা কাপড় পরবে, লোকেদের কাছে যাওয়ার আগে।

  7. ইযেকিয়েল ৪২:১৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    লোকটি ঘরের ভিতরের মাপা শেষ করল এবং তারপর সে আমাকে পূর্বদিকের দরজার দিকে বাইরে নিয়ে গেল এবং সেখানে তার চারদিক মাপল।

  8. ইযেকিয়েল ৪২:১৬আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    সে পূর্ব দিক মাপল মাপবার লাঠি দিয়ে এবং মাপবার লাঠিটা পাঁচশ হাত লম্বা ছিল।

  9. ইযেকিয়েল ৪২:১৭আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    সে উত্তর দিক মাপলো, মাপবার লাঠিটা পাঁচশো হাত লম্বা ছিল।

  10. ইযেকিয়েল ৪২:১৮আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    সে দক্ষিণ দিকও মাপলো, মাপবার লাঠিটা পাঁচশো হাত লম্বা ছিল।

  11. ইযেকিয়েল ৪২:১৯আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    সে পশ্চিম দিকে ফিরল এবং পশ্চিম দিকটা মাপল মাপবার লাঠিটা পাঁচশো হাত লম্বা ছিল।

  12. ইযেকিয়েল ৪২:২০আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    এভাবে সে তার চার পাশ মাপলো; যা পবিত্র ও যা অপবিত্রতার মধ্যে তফাৎ করবার জন্য তার চারদিকে দেওয়াল ছিল; তা পাঁচশো হাত লম্বা ও পাঁচশো হাত চওড়া ছিল।

  13. ইযেকিয়েল ৪৩:১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    ¶ লোকটি আমাকে পূর্ব দিকের খোলা দরজার কাছে নিয়ে গেল।

  14. ইযেকিয়েল ৪৩:২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    দেখ, পূর্ব দিক থেকে ইস্রায়েলের ঈশ্বরের মহিমা এল; তাঁর শব্দ জলরাশির শব্দের মত এবং পৃথিবী তাঁর মহিমায় দীপ্তিময় হল।

  15. ইযেকিয়েল ৪৩:৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    এবং এটা একটা দৃশ্য যা আমি দেখেছিলাম, যখন তিনি শহর ধ্বংস করতে এসেছিলেন এবং যে দৃশ্য আমি কবার নদীর তীরে দেখেছিলাম এ সেরকম দৃশ্য এবং আমি উপুড় হয়ে পড়লাম।

  16. ইযেকিয়েল ৪৩:৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তাই সদাপ্রভুর মহিমা পূর্ব দিকের খোলা দরজার পথ দিয়ে ঘরে ঢুকলো।

  17. ইযেকিয়েল ৪৩:৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তারপর আত্মা আমাকে উঠিয়ে নিয়ে এলো ভেতরের উঠোনে। দেখ, ঘর সদাপ্রভুর মহিমায় পরিপূর্ণ হল।

  18. ইযেকিয়েল ৪৩:৬আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    লোকটি আমার পাশে দাঁড়িয়ে ছিল এবং আমি শুনলাম, ঘরের ভেতর থেকে এক জন আমার সঙ্গে কথা বলছে।

  19. ইযেকিয়েল ৪৩:৭আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    সে আমাকে বলল, মানুষের সন্তান, এটা আমার সিংহাসনের জায়গা, এ জায়গা আমার পদতল, যেখানে আমি ইস্রায়েলের লোকেদের মধ্যে আমি চিরকাল বাস করব; ইস্রায়েল-কুল আমার পবিত্র নাম অপবিত্র করতে পারবে না তারা বা তাদের রাজারা তাদের অবিশ্বস্ততা দিয়ে অথবা তাদের রাজাদের মৃতদেহ দিয়ে তাদের মন্দিরে।

  20. ইযেকিয়েল ৪৩:৮আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তারা আমার পবিত্র নাম অপবিত্র করতে পারবে না দোরগোড়ার কাছে তাদের দোরগোড়া এবং আমার চৌকাঠের পাশে তাদের চৌকাঠ দিয়ে এবং আমার ও তাদের মধ্যে কেবল এক ভিত্তি ছিল; তারা নিজেদের করা জঘন্য কাজ দিয়ে আমার পবিত্র নাম অশুচি করত, এ জন্য আমি আমার রাগ দিয়ে তাদের গ্রাস করেছি।

  21. ইযেকিয়েল ৪৩:৯আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    এখন তারা তাদের অবিশ্বস্ততা এবং রাজাদের মৃতদেহ আমার থেকে দূরে রাখুক তাতে আমি চিরকাল তাদের মধ্যে বাস করব।

  22. ইযেকিয়েল ৪৩:১০আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    মানুষের সন্তান, তুমি ইস্রায়েল-কুলকে এই ঘরের কথা বল, যাতে তারা তাদের অপরাধের জন্য লজ্জিত হয়। এই রকমের জন্য তাদের চিন্তা করা উচিত।

  23. ইযেকিয়েল ৪৩:১১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    যদি তারা তাদের সব কাজের জন্য লজ্জিত হয়, তবে তাদের কাছে ঘরের নক্সা প্রকাশ কর, বর্ণনা কর তার ঢোকার, বেরোনার জায়গা, সব তার নকশা ও সব বিধি, তারপর তাদের চোখের সামনে লেখ; যাতে তারা তার সব নকশা এবং বিধি যাতে তারা মেনে চলে।

  24. ইযেকিয়েল ৪৩:১২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    ঘরের জন্য এই ব্যবস্থা; পর্বত শিখর থেকে চারিদিকের সব পরিসীমা পর্যন্ত, এটা হবে অতি পবিত্র। দেখ, এটাই সে ঘরের জন্য ব্যবস্থা।

  25. ইযেকিয়েল ৪৩:১৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    ¶ এগুলো হবে যজ্ঞবেদির পরিমাপ হাতের মাপ অনুযায়ী। প্রত্যেক লম্বা হাত এক স্বাভাবিক হাত এক বিঘে লম্বা। বেদির চারদিক গর্ত হবে একহাত গভীরএবং এটার চওড়াও হবে একহাত। এবং সীমানার চারদিকের ধার এক বিঘা হবে। এটা হবে বেদির ভিত।