মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ৪০:৩৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    আর তার বারান্দাগুলি বাইরের উঠানের পাশে ছিল এবং এর উভয় দিকে খেজুর গাছ ছিল এবং আরোহণ করার আটটি ধাপ ছিল।

  2. ইযেকিয়েল ৪০:৩৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    পরে তিনি আমাকে উত্তরের দরজায় আনলেন এবং ঐ একই পরিমাণ অনুসারে তা মাপলেন।

  3. ইযেকিয়েল ৪০:৩৬আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    এর বাসা, দেয়াল ও বারান্দাগুলির পরিমাপ অন্য দরজার মতো একই ছিল এবং চারিদিকে জানালা ছিল; দ্বার এবং এর বারান্দা দীর্ঘে পঞ্চাশ হাত ও প্রস্থে পঁচিশ হাত।

  4. ইযেকিয়েল ৪০:৩৭আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    এর বারান্দা বাইরের উঠানের মুখোমুখি; এর উভয় দিকে খেজুর গাছ এবং ওপরে ওঠার আটটি ধাপ ছিল।

  5. ইযেকিয়েল ৪০:৩৮আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    ¶ প্রত্যেক ভিতরের দ্বারগুলির সঙ্গে দরজা যুক্ত এক এক ঘর ছিল। যেখানে তারা হোমবলি ধুত।

  6. ইযেকিয়েল ৪০:৩৯আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    আর প্রত্যেক বারান্দার উভয় দিকে দুটি করে মেজ ছিল, যেখানে হোমবলি, পাপের বলি, অপরাধের বলি হত্যা করা হত।

  7. ইযেকিয়েল ৪০:৪০আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    আর দরজার পাশে বাইরে উত্তরদ্বারের ওঠার জায়গায় দুই মেজ ছিল, আবার দরজার বারান্দার অন্য দিকে দুটি মেজ ছিল।

  8. ইযেকিয়েল ৪০:৪১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    দরজার উভয় পাশে চারটি করে মেজ ছিল; তারা আটটি মেজে পশু হত্যা করত।

  9. ইযেকিয়েল ৪০:৪২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    আর হোমবলির জন্য কাটা পাথরের চারটে মেজ ছিল; অর্ধেক হাত দীর্ঘ, অর্ধেক হাত প্রস্থ ও এক হাত লম্বা ছিল; হোমবলির ও অন্য বলির পশু যার দ্বারা হত্যা করা হত, সেই সব অস্ত্র সেখানে রাখা যেত।

  10. ইযেকিয়েল ৪০:৪৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    দুটি কাঁটাওয়ালা দীর্ঘ হুক বারান্দার সবদিকে বাঁধা ছিল এবং মেজগুলির ওপরে উপহারের মাংস রাখা যেত।

  11. ইযেকিয়েল ৪০:৪৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    ¶ আর ভিতরের উঠানে ভিতরের দরজার কাছে গায়কদের ঘর ছিল। এর মধ্যে একটি ঘর ছিল উত্তর দিকে এবং একটি ছিল দক্ষিণ দিকে।

  12. ইযেকিয়েল ৪০:৪৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    পরে তিনি আমাকে বললেন, “যে যাজকেরা মন্দিরের দায়িত্ব পালন করে, এই দক্ষিণদিকের ঘর তাদের হবে।

  13. ইযেকিয়েল ৪০:৪৬আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    এবং যে যাজকেরা যজ্ঞবেদির দায়িত্ব পালন করে, এই উত্তর দিকের ঘর তার হবে। এরা সাদোকের সন্তান, লেবির সন্তানদের মধ্যে এই সদাপ্রভুর পরিচর্য্যার জন্যে তাঁর কাছকাছি।”

  14. ইযেকিয়েল ৪০:৪৭আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    পরে তিনি সেই উঠান মাপলেন, তা একশো হাত লম্বা ও একশো হাত প্রস্থ, চারিদিকে সমান ছিল; যজ্ঞবেদি গৃহের সামনে ছিল।

  15. ইযেকিয়েল ৪০:৪৮আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    ¶ পরে তিনি আমাকে গৃহের বারান্দায় আনলেন সেই বারান্দার চৌকাঠগুলি মাপলেন; তারা পাঁচ হাত মোটা। দ্বারের প্রস্থ চৌদ্দ হাত চওড়া এবং দেয়ালগুলি উভয় দিকে তিন হাত চওড়া।

  16. ইযেকিয়েল ৪০:৪৯আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    পবিত্র স্থানের বারান্দার দীর্ঘতা কুড়ি হাত ও প্রস্থ এগারো হাত ছিল এবং দশ ধাপ দিয়ে লোকে তাতে উঠত; এর উভয় স্তম্ভ ছিল।

  17. ইযেকিয়েল ৪১:১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    ¶ তারপর লোকটি আমাকে মন্দিরের পবিত্র জায়গায় আনলেন এবং দরজার স্তম্ভ মাপলেন সেগুলি চওড়ায় এদিকে ছয় হাত ওদিকে ছয় হাত ছিল।

  18. ইযেকিয়েল ৪১:২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    ঢোকার জায়গার চওড়া দশ হাত দুদিকের দেওয়াল পাঁচ হাত করে লম্বা। তারপর লোকটি পবিত্র স্থানের আয়তন মাপলেন চল্লিশ হাত লম্বা এবং কুড়ি হাত চওড়া

  19. ইযেকিয়েল ৪১:৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তারপর লোকটি খুব পবিত্র জায়গায় গেলেন এবং দরজার স্তম্ভ মাপলেন দুহাত এবং দরজার সামনেটা ছয় হাত চওড়া। দুদিকের দেওয়াল সাত হাত করে চওড়া।

  20. ইযেকিয়েল ৪১:৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তারপর সে ঘরের লম্বাটা মাপলেন কুড়ি হাত এবং এর চওড়া-কুড়ি হাত মন্দিরের সামনে হল। তারপর সে আমাকে বলল, এটাই পবিত্রম জায়গা।

  21. ইযেকিয়েল ৪১:৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তার পর লোকটি বাড়ীর দেওয়াল মাপলেন-এটা ছিল ছ হাত মোটা। বাড়ীর চার পাশের ঘরের চওড়া চারহাত।

  22. ইযেকিয়েল ৪১:৬আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তিন স্তরের পাশের ঘর ছিল, কারণ সেখানে ঘরের ওপরে ঘর ছিল, প্রত্যেক স্তরে ত্রিশটা ঘর ছিল এবং স্তর ঘরের সঙ্গে ছিল বাড়ীর চারিদিকের পাশের ঘরগুলোর জন্য ওপরের ঘর গুলোকে সহায়তা করার জন্য কারণ বাড়ীর দেওয়ালে কোন সহায়তা ছিল না;

  23. ইযেকিয়েল ৪১:৭আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তাই পাশের ঘরগুলো চওড়া ছিল এবং ওপরের দিকে উঠে গিয়েছিল, ঘরগুলো চার পাশে আরও উঁচু হয়েছিল, চওড়া হয়ে ঘরঘিরেছিল কারণ তা চারদিকে ক্রমশঃ উঁচু ঘর ঘিরে ছিল, এই জন্য উচ্চতা অনুযায়ী ঘরের গায়ে ধীরে ধীরে চওড়া হল এবং সবচেয়ে নিচের ধাপ থেকে মাঝখান দিয়ে সবচেয়ে উঁচু ধাপে যাবারপথ ছিল।

  24. ইযেকিয়েল ৪১:৮আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    তারপর দেখলাম, ঘরের মেঝে চারদিকে উঁচু, পাশের ঘরগুলো ছয় হাত মাপের একটা পুরো লাঠিপথ ছিল।

  25. ইযেকিয়েল ৪১:৯আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব

    বাইরে পাশের ঘরের দেওয়াল পাঁচ হাত চওড়া ছিল, ঘরের বাইরের দিকে পবিত্র জায়গা ছিল।