- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 605–538 BC
The Babylonian Exile
Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.
এই কালের পদ
- ইযেকিয়েল ৩৯:১৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
কারণ দেশের সব লোক তাদেরকে কবর দেবে; এটা তাদের জন্য এক স্মরণীয় দিন হবে যখন আমি গৌরবান্বিত হব। এটা প্রভু সদাপ্রভু বলেন।
- ইযেকিয়েল ৩৯:১৪আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
‘তখন তারা কিছু লোককে মনোনীত করবে ওরা কবর দেওয়ার জন্য দেশের মধ্যে দিয়ে পর্যটন করবে, পর্যটনকারীর সঙ্গে ভূমির পৃষ্ঠে বাকি সবাইকে দেশ শুচি করার জন্যে কবর দেবে; সাত মাস শেষে তারা শুরু করবে।
- ইযেকিয়েল ৩৯:১৫আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
আর সেই দেশ-পর্যটনকারীরা পর্যটন করবে এবং যখন তারা মানুষের হাড় দেখে, তখন তার পাশে এক চিহ্ন দেবে; পরে কবর খননকারীরা আসবে এবং হামন গোগে তার কবর দেবে।
- ইযেকিয়েল ৩৯:১৬আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
সেখানে এক শহরের নাম হামোনা হবে; এই ভাবে তারা দেশ শুচি করবে।
- ইযেকিয়েল ৩৯:১৭আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
এখন তুমি, মানুষের-সন্তান, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তুমি ক্ষেত্রের সব ধরনের পাখিদেরকে এবং সমস্ত বন্যপশুকে বল, একত্রিত হও এবং এস! সব দিক থেকে বলিদানে জড়ো হও যা আমি নিজে তোমার জন্য তৈরী করেছি, ইস্রায়েলের পর্বতদের ওপরে এক মহাযজ্ঞ; তাতে তোমার মাংস খাবে ও রক্ত পান করবে।
- ইযেকিয়েল ৩৯:১৮আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তোমার পৃথিবীর বীরদের মাংস খাবে ও নেতাদের রক্ত পান করবে, তারা সবাই বাশন দেশীয় মোটাসোটা মেষ, মেষশাবক, ছাগল ও ষাঁড়।
- ইযেকিয়েল ৩৯:১৯আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তখন তোমার তোমাদের পরিতৃপ্তি পর্যন্ত মেদ খাবে; তোমার মত্ততা পর্যন্ত রক্ত পান করবে; তোমাদের জন্য যে যজ্ঞ প্রস্তুত করেছি।
- ইযেকিয়েল ৩৯:২০আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তুমি আমার মেজে ঘোড়া, রথ, বীর ও যুদ্ধের প্রত্যেক লোকের সঙ্গে সন্তুষ্ট হবে’।” এটা সদাপ্রভু বলেন।
- ইযেকিয়েল ৩৯:২১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তখন আমি জাতিদের মধ্যে আমার গৌরব স্থাপন করব এবং সব জাতি আমার বিচার দেখবে যা আমি সম্পাদন করব এবং আমার হাত যা তাদের বিরুদ্ধে রেখেছি।
- ইযেকিয়েল ৩৯:২২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
অগ্রগামী সেই দিন থেকে ইস্রায়েল কুল জানতে পারবে যে আমি সদাপ্রভু।
- ইযেকিয়েল ৩৯:২৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
এবং জাতিরা জানতে পারবে যে ইস্রায়েল কুল তাদের অপরাধের কারণে বন্দিত্বের মধ্যে গিয়েছিল যা তারা আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল, তাই আমি তাদের থেকে আমার মুখ লুকিয়েছিলাম এবং তাদেরকে তাদের বিপক্ষদের হাতে দিয়ে দিয়েছিলাম আর তাদের সবাই তরোয়ালের দ্বারা পড়ে গিয়েছিল।
- ইযেকিয়েল ৩৯:২৪আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তাদের অশুচিতা ও তাদের পাপ অনুসারে আমি তাদের প্রতি সেরকম ব্যবহার করেছিলাম; যখন আমি তাদের থেকে আমার মুখ লুকিয়েছিলাম।
- ইযেকিয়েল ৩৯:২৫আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা বলেন, এখন আমি যাকোবের ভাগ্য ফেরাব এবং আমি সমস্ত ইস্রায়েল কুলের প্রতি করুণা করব যখন আমি আমার পবিত্র নামের জন্য আগ্রহী হব।
- ইযেকিয়েল ৩৯:২৬আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তখন তারা তাদের অপমান ও সব প্রতারণা যা আমার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে তা ভুলে যাবে। তারা এইসব ভুলে যাবে যখন তারা নির্ভয়ে তাদের দেশে বাস করবে, কেউ তাদেরকে আতঙ্কিত করবে না।
- ইযেকিয়েল ৩৯:২৭আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
যখন আমি জাতিদের মধ্যে থেকে তাদেরকে উদ্ধার করব এবং তাদের শত্রুদের দেশ থেকে তাদেরকে জড়ো করব, আমি অনেক জাতির দৃষ্টিতে নিজেকে পবিত্র বলে দেখাব।
- ইযেকিয়েল ৩৯:২৮আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তখন তারা জানবে যে, আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু, কারণ আমি জাতিদের কাছে তাকে বন্দিত্বের মধ্যে পাঠিয়েছিলাম, কিন্তু তখন আমি তাদেরই দেশে তাদেরকে একত্র করেছি। আমি জাতিদের মধ্যে কাউকেও অবশিষ্ট রাখব না।
- ইযেকিয়েল ৩৯:২৯আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
আমি তাদের থেকে নিজের মুখ আর লুকাব না, যখন আমি ইস্রায়েল কুলের ওপরে আমার আত্মাকে ঢেলে দেব। এটা সদাপ্রভু বলেন।
- ইযেকিয়েল ৪০:১আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
¶ আমাদের বাবিলনের বন্দিত্বের পঁচিশ বছরে, বছরের শুরুতে, মাসের দশম দিনের, অর্থাৎ শহর বন্দী হবার পরে চতুর্দশ বছরের সেই দিনের, সদাপ্রভু আমার ওপরে হাত ছিল ও আমাকে সেখানে উপস্থিত করলেন।
- ইযেকিয়েল ৪০:২আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
ঈশ্বর দর্শনে আমাকে ইস্রায়েল-দেশে আনলেন। তিনি আমাকে এনে খুব উঁচু পর্বতে বসালেন; তার ওপরে দক্ষিণদিকে যেন এক গড়ন ছিল।
- ইযেকিয়েল ৪০:৩আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
তখন তিনি আমাকে সেখানে নিয়ে আনলেন। দেখ, এক পুরুষ; তাঁর চেহারা ব্রোঞ্জের মতো। তাঁর হাতে কার্পাসের এক দড়ি ও মাপার লাঠি ছিল এবং তিনি শহরের দরজায় দাঁড়িয়ে ছিলেন।
- ইযেকিয়েল ৪০:৪আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
সেই পুরুষ আমাকে বললেন, “হে মানুষের-সন্তান, আমি তোমাকে প্রকাশ করি, সেই সব তুমি তোমার চোখে দেখো এবং তোমার কানে শোনো এবং তাতে তোমার মন স্থির কর, কারণ আমি যেন তোমার কাছে সে সব প্রকাশ করি। তুমি যা দেখবে, তা সবই ইস্রায়েল-কুলকে জানিও।”
- ইযেকিয়েল ৪০:৫আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
¶ সেখানে মন্দিরের চারিদিকে এক দেয়াল ছিল এবং সেখানে সেই লোকের হাতে এক মাপার লাঠি ছিল, তা ছয় হাত লম্বা, প্রত্যেক হাত এক হাত এবং একহাত চওড়ার সমান। লোকটি দেয়ালের প্রস্থ মাপলেন এক লাঠি এবং উচ্চতা এক লাঠি।
- ইযেকিয়েল ৪০:৬আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
তখন তিনি পূর্ব দিকের দরজায় গেলেন, তার সিঁড়ি দিয়ে উঠলেন। দরজার গোবরাট মাপলেন; তা এক লাঠি গভীর।
- ইযেকিয়েল ৪০:৭আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
আর প্রত্যেক যথার্থ স্থান লম্বায় এক লাঠি ও চওড়ায় এক লাঠি; যে কোনো দুটো যথার্থ স্থানের মধ্যে পাঁচ হাত ব্যবধান ছিল এবং দরজার বারান্দার পাশে মন্দিরের দিকে দরজার গোবরাট এক লাঠি গভীর ছিল।
- ইযেকিয়েল ৪০:৮আনু. ৫৭৪ খ্রিস্টপূর্ব
তিনি দরজার বারান্দা মাপলেন; এটা ছিল এক লাঠি লম্বা।