মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ৩৮:১১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তারপর তুমি বলবে, ‘আমি সেই খোলা দেশের বিরুদ্ধে যাব, আমি সেই শান্তিযুক্ত লোকেদের কাছে যাব, তারা নির্ভয়ে বাস করছে; তারা সবাই দেয়ালহীন জায়গায় বাস করছে এবং তাদের কবাট নেই।

  2. ইযেকিয়েল ৩৮:১২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আমি লুটের জিনিস ধরব এবং লুট করব সেই ধ্বংস স্থানের প্রতি যা নতুন বসতিস্থান হয়েছে এবং জাতিদের থেকে একত্রিত লোকদের বিরুদ্ধে, লোকেরা যারা পশুপাল ও সম্পত্তি লাভ করেছে এবং যারা পৃথিবীর মধ্যস্থানে বাস করে তাদের প্রতি আমার হাত বাড়াব।’

  3. ইযেকিয়েল ৩৮:১৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    শিবা, দদান ও তর্শীশের বনিকরা এবং সেখানকার সব তরুণ সৈনিকরা তোমাকে বলবে, তুমি কি লুট করার জন্য আসলে? লুট করার জন্য, সোনা ও রূপা নিয়ে যাওয়ার জন্য, পশু ও সম্পত্তি নিয়ে যাওয়ার জন্য, প্রচুর লুট করার জন্য কি তোমার সেনাদেরকে একত্র করলে?

  4. ইযেকিয়েল ৩৮:১৪আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    অতএব, হে মানুষের সন্তান, তুমি ভাববাণী বল, গোগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, সেই দিন যখন আমার প্রজা ইস্রায়েল নির্ভয়ে বাস করবে, তখন তুমি কি তাদের শেখাবে না?

  5. ইযেকিয়েল ৩৮:১৫আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তুমি তোমার জায়গা থেকে, উত্তরদিকের প্রান্ত থেকে প্রচুর সেনাদের সঙ্গে আসবে; তারা সবাই ঘোড়ায় চড়ে আসবে, মহাসমাজ ও বিশাল সৈন্যসামন্ত হবে।

  6. ইযেকিয়েল ৩৮:১৬আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আর তুমি মেঘের মতো দেশ আচ্ছাদন করার জন্য আমার প্রজা ইস্রায়েলের জন্য আক্রমণ করবে; এটা ঘটবে সেই আগত দিনের; আমি তোমাকে আমার দেশের বিরুদ্ধে আনব, যেন জাতিরা আমাকে জানতে পারে, যখন গোগ, আমার বিশুদ্ধতা দেখবে।

  7. ইযেকিয়েল ৩৮:১৭আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তুমি কি সেই ব্যক্তি, যার বিষয়ে আমি বিগত দিনের আমার দাসদের দ্বারা, অর্থাৎ যারা সেই দিনের অনেক বছর ধরে ভাববাণী বলত, সেই ইস্রায়েলীয় ভাববাদীদের দ্বারা এই কথা বলতাম যে, আমি তাদের বিরুদ্ধে তোমাকে আনব?

  8. ইযেকিয়েল ৩৮:১৮আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    সেই দিন যখন গোগ ইস্রায়েল-দেশের বিরুদ্ধে আসবে, ‘তখন আমার ক্রোধ আমার নাকে উঠবে, এটা প্রভু সদাপ্রভু বলেন।

  9. ইযেকিয়েল ৩৮:১৯আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    কারণ আমি নিজ রাগের ও ক্রোধে বলেছি, অবশ্য সেই দিন ইস্রায়েল-দেশে মহাকম্প হবে।

  10. ইযেকিয়েল ৩৮:২০আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তাতে সমুদ্রের মাছেরা, আকাশের পাখিরা, বনের পশুরা, বুকে হেঁটে চলা প্রাণী সব এবং ভূতলের মানুষ সব আমার সামনে কম্পমান হবে, পর্বত সব উৎপাটিত হবে, পর্বতের খাড়া অংশ সব পতিত হবে, সমস্ত দেয়াল মাটিতে পড়ে যাবে।

  11. ইযেকিয়েল ৩৮:২১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আর আমি নিজের সব পর্বতে তার বিরুদ্ধে তরোয়ালকে ডাকব’ এটা প্রভু সদাপ্রভু বলেন; ‘প্রত্যেক মানুষের তরোয়াল তার ভাইয়ের বিরুদ্ধে হবে।

  12. ইযেকিয়েল ৩৮:২২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আর আমি মহামারী, রক্ত, বৃষ্টির বন্যা এবং আগুনের শিলাবৃষ্টি দিয়ে তার বিচার করব। আমি তার ওপরে গন্ধকের বৃষ্টি দেব এবং তার সেনাদল এবং তার সঙ্গী অনেক লোকের ওপরে দেব।

  13. ইযেকিয়েল ৩৮:২৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    কারণ আমি আমার মহত্ত্ব ও পবিত্রতা প্রকাশ করব, অনেক জাতির সামনে নিজের পরিচয় দেব; তাতে তারা জানবে যে, আমিই সদাপ্রভু’।”

  14. ইযেকিয়েল ৩৯:১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    ¶ “এখন তুমি, মানুষের-সন্তান, তুমি গোগের বিরুদ্ধে ভাববাণী কর এবং বল, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে গোগ! মেশকের ও তুবলের অধিপতি, দেখ, আমি তোমার বিরুদ্ধে।

  15. ইযেকিয়েল ৩৯:২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আমি তোমাকে ফেরাব এবং তোমাকে চালাব, উত্তরদিকের শেষ থেকে তোমাকে আনব এবং ইস্রায়েলের পর্বতগুলিতে তোমাকে নিয়ে আসব।

  16. ইযেকিয়েল ৩৯:৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আর আমি আঘাত করে তোমার ধনুক তোমার বাম হাত থেকে বের করে দেব ও তোমার দান হাত থেকে তোমার তীর সব ফেলে দেব।

  17. ইযেকিয়েল ৩৯:৪আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েলের পর্বতগুলিতে তুমি, তোমার সব সৈন্যদল ও তোমার সঙ্গী জাতিরা পড়ে মারা যাবে; আমি তোমাকে খাবারের জন্য ক্ষেত্রের শিকারী পাখি ও বন্যপশুদের কাছে দেব।

  18. ইযেকিয়েল ৩৯:৫আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তুমি মাঠে মৃত অবস্থায় পড়ে থাকবে, কারণ আমি নিজে এটা বললাম; এটা প্রভু সদাপ্রভু বলেন।

  19. ইযেকিয়েল ৩৯:৬আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আর আমি মাগোগের মধ্যে ও সুরক্ষিত উপকূল-নিবাসীদের মধ্যে আগুন পাঠাব এবং তারা জানবে যে, আমি সদাপ্রভু।

  20. ইযেকিয়েল ৩৯:৭আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    কারণ আমি আমার লোক ইস্রায়েলের মধ্যে আমার পবিত্র নাম জানাব, আমার পবিত্র নাম আর অপবিত্রীকৃত হতে দেব না; তাতে জাতিরা জানবে যে, আমি সদাপ্রভু, ইস্রায়েল মধ্যে পবিত্রতম।

  21. ইযেকিয়েল ৩৯:৮আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    দেখ! সেই দিন যা আমি ঘোষণা করেছি এটা আসছে এবং এটা ঘটবে।’ এটা প্রভু সদাপ্রভু বলেন।

  22. ইযেকিয়েল ৩৯:৯আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তখন ইস্রায়েলের সব শহরনিবাসী লোকেরা বাইরে যাবে এবং অস্ত্র, ছোট ঢাল, বড় ঢাল, ধনুকগুলি ও তিরগুলি, লাঠি ও বর্শা পোড়াবে; তারা তাদেরকে সাত বছরের জন্য আগুন দিয়ে পোড়াবে।

  23. ইযেকিয়েল ৩৯:১০আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তারা মাঠ থেকে কাঠ জড়ো করবে না অথবা বনের গাছ কাটবে না; কারণ তারা সেই অস্ত্রশস্ত্র পোড়াবে; তারা তাদের থেকে নেবে যারা তাদের থেকে নিয়েছে; তারা তাদের জিনিস লুট করবে যারা তাদের জিনিস লুট করেছিল। এটা প্রভু সদাপ্রভু বলেন।

  24. ইযেকিয়েল ৩৯:১১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তখন এটা সেই দিনের ঘটবে যা আমি সেখানে গোগের জন্য তৈরী করেছি ইস্রায়েলে এক কবর স্থান, এক উপত্যকা তাদের জন্য যারা পূর্বদিকের সমুদ্রের দিকে যাত্রা করে। এটা প্রতিরোধ করা হবে যারা উলঙ্ঘন করতে চায়। সেখানে তারা গোগকে ও তার সব জনতাকে কবর দেবে। তারা এটিকে কবর সেই দিন আমি ইস্রায়েলের মধ্যে হামোন-গোগের উপত্যকা বলে ডাকবে।

  25. ইযেকিয়েল ৩৯:১২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    কারণ সাত মাস ইস্রায়েল-কুল দেশকে শুচি করার জন্য তাদেরকে কবর দেবে।