মূল বিষয়বস্তুতে যান

circa 1050–1010 BC

Samuel & King Saul

Israel demands a king; Samuel anoints Saul, whose disobedience leads to his rejection as God chooses a man after his own heart.

810 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. ১ সামুয়েল ৮:১৯আনু. ১১১২ খ্রিস্টপূর্ব

    তবুও লোকেরা শমূয়েলের এই সব কথা শুনতে রাজি হল না, তারা বলল, “না, আমাদের উপরে একজন রাজা চাই।

  2. ১ সামুয়েল ৮:২০আনু. ১১১২ খ্রিস্টপূর্ব

    তাহলে আমরা অন্য সব জাতির সমান হব এবং আমাদের রাজা আমাদের বিচার করবেন ও আমাদের আগে আগে থেকে যুদ্ধ করবেন।”

  3. ১ সামুয়েল ৮:২১আনু. ১১১২ খ্রিস্টপূর্ব

    তখন শমূয়েল লোকদের সব কথা শুনে সদাপ্রভুর কাছে তা বললেন।

  4. ১ সামুয়েল ৮:২২আনু. ১১১২ খ্রিস্টপূর্ব

    তাতে সদাপ্রভু শমূয়েলকে বললেন, “তুমি তাদের কথা শোন এবং তাদের জন্য এক জনকে রাজা কর।” তখন শমূয়েল ইস্রায়েলীয়দের বললেন, “তোমরা প্রত্যেকে নিজের নিজের নগরে যাও।”

  5. ১ সামুয়েল ৯:১আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    ¶ বিন্যামীন গোষ্ঠীর একজন লোক ছিলেন, তাঁর নাম কীশ। তিনি অবীয়েলের ছেলে, ইনি সরোরের ছেলে, ইনি বখোরতের ছেলে, ইনি অফীহের ছেলে। কীশ একজন বিন্যামীনীয় বলবান বীর ছিলেন৷

  6. ১ সামুয়েল ৯:২আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    আর শৌল নামে তাঁর একটি ছেলে ছিল; তিনি যুবক ও দেখতে সুন্দর ছিলেন; ইস্রায়েলীয়দের মধ্যে তাঁর থেকে বেশি সুন্দর আর কোন পুরুষ ছিল না, তিনি অন্য সমস্ত লোকদের থেকে লম্বা ছিলেন, সবাই তাঁর কাঁধ পর্যন্ত ছিল।

  7. ১ সামুয়েল ৯:৩আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    একদিন শৌলের বাবা কিসের যে সব গাধী ছিল সেগুলো হারিয়ে গেল, তাতে কীশ তাঁর ছেলে শৌলকে বললেন, “তুমি একজন চাকরকে সঙ্গে নাও, ওঠ ও গাধীগুলো খুঁজতে যাও।”

  8. ১ সামুয়েল ৯:৪আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    তাতে তিনি ইফ্রয়িমের পাহাড়ী এলাকা দিয়ে ভ্রমণ করে শালিশা এলাকার মধ্য দিয়ে গিয়ে, শালীম প্রদেশ দিয়ে গেলেন, সেখানেও নেই। পরে তিনি বিন্যামীনীয়দের এলাকায় গেলেন, কিন্তু তাঁরা সেখানেও পেলেন না।

  9. ১ সামুয়েল ৯:৫আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    পরে সূফ এলাকায় উপস্থিত হলে শৌল তাঁর সঙ্গী চাকরটিকে বললেন, “চল, আমরা ফিরে যাই; কি জানি আমার বাবা হয়তো গাধীগুলোর চিন্তা বাদ দিয়ে আমাদের জন্য দুশ্চিন্তা করবেন।”

  10. ১ সামুয়েল ৯:৬আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    সে তাঁকে বলল, “দেখুন, এই শহরে ঈশ্বরের একজন লোক আছেন; তিনি খুবই সম্মানীয়; তিনি যা কিছু বলেন, সমস্ত কিছুই সফল হয়; চলুন, আমরা এখন সেখানে যাই; হয়তো তিনি আমাদের সঠিক রাস্তা বলে দিতে পারবেন।”

  11. ১ সামুয়েল ৯:৭আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    তখন শৌল তাঁর চাকরকে বললেন, “কিন্তু দেখ, যদি আমরা যাই তবে সেই ব্যক্তির কাছে কি নিয়ে যাব? আমাদের থলির মধ্যে যে খাবার ছিল তা তো শেষ হয়ে গেছে; ঈশ্বরের লোকের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে কোন উপহার নেই; আমাদের কাছে কি আছে?”

  12. ১ সামুয়েল ৯:৮আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    তখন উত্তরে সেই চাকরটি শৌলকে বলল, “দেখুন, আমার হাতে শেকলের চার ভাগের একভাগ রূপা আছে; আমি ঈশ্বরের লোককে তাই দেব, আর তিনি আমাদের পথ বলে দেবেন।”

  13. ১ সামুয়েল ৯:৯আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    আগেকার দিনের ইস্রায়েলের মধ্যে কোনো লোক যদি ঈশ্বরের কাছ থেকে কোনো বিষয় জানতে চাইত তবে সে যাবার আগে বলত, “চল, আমরা দর্শকের কাছে যাই,” এখন যাঁকে ভাববাদী বলা হয় আগেকার দিনের তাঁকে দর্শক বলা হত।

  14. ১ সামুয়েল ৯:১০আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    তখন শৌল তাঁর চাকরকে বললেন, “বেশ বলেছ; চল, আমরা যাই।” আর ঈশ্বরের লোক যেখানে ছিলেন সেই শহরে তাঁরা গেলেন।

  15. ১ সামুয়েল ৯:১১আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    যখন তাঁরা নগরের সেই পথ ধরে উঠে যাচ্ছিলেন তখন কয়েকজন যুবতী জল নেবার জন্য বেরিয়ে এসেছিল, তাঁরা তাদের দেখে জিজ্ঞাসা করলেন, “দর্শক কি এখানে আছেন?”

  16. ১ সামুয়েল ৯:১২আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    উত্তরে তারা বলল, “হ্যাঁ, আছেন; আর একটু সামনে এগিয়ে যান; আপনারা তাড়াতাড়ি যান। তিনি আজই শহরে এসেছেন, কারণ ঐ উঁচু স্থানে আজ লোকেদের একটি যজ্ঞ হবে।

  17. ১ সামুয়েল ৯:১৩আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    আপনারা শহরে ঢুকলেই তাঁর সঙ্গে আপনাদের দেখা হবে, আপনারা দেখবেন তিনি পাহাড়ের উপরে খেতে যাচ্ছেন, কারণ তিনি না যাওয়া পর্যন্ত লোকেরা খাওয়া দাওয়া করবে না, কারণ তিনি যজ্ঞের জিনিসপত্র আশীর্বাদ করেন; তারপর নিমন্ত্রিতেরা খাওয়া দাওয়া করে, তাই আপনারা এখনই উঠে যান, এখনই তাঁর দেখা পাবেন।”

  18. ১ সামুয়েল ৯:১৪আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    তাঁরা শহরের মধ্যে উপস্থিত হয়ে দেখলেন, শমূয়েল উঁচু স্থানে যাবার জন্য বের হয়েছেন ও তাঁদের সামনে উপস্থিত হলেন।

  19. ১ সামুয়েল ৯:১৫আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    আর শৌলের আসবার আগের দিন সদাপ্রভু শমূয়েলের কাছে এই কথা প্রকাশ করেছিলেন,

  20. ১ সামুয়েল ৯:১৬আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    “আগামী কাল এই দিনের আমি বিন্যামীনের এলাকা থেকে একজন লোককে তোমার কাছে পাঠাব; তুমি আমার প্রজা ইস্রায়েলের রাজা হবার জন্য তুমি তাকে অভিষেক করবে; আর সে পলেষ্টীয়দের হাত থেকে আমার লোকদের উদ্ধার করবে; কারণ আমার লোকদের কান্না আমার কানে এসে পৌঁছেছে তাই আমি তাদের প্রতি মনোযোগ দিয়েছি।”

  21. ১ সামুয়েল ৯:১৭আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    পরে শমূয়েল শৌলকে দেখলে সদাপ্রভু কে বললেন, “দেখ, এই সেই লোক, যার কথা আমি তোমাকে বলেছিলাম, এই আমার লোকদের উপরে কর্তৃত্ব করবে।”

  22. ১ সামুয়েল ৯:১৮আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    তখন শৌল ফটকের মধ্যে শমূয়েলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “দর্শকের বাড়িটা কোথায় দয়া করে আমাকে বলে দিন।”

  23. ১ সামুয়েল ৯:১৯আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    তখন শমূয়েল এর উত্তরে শৌলকে বললেন, “আমিই দর্শক, আমার আগে আগে উঁচু স্থানে যাও, কারণ আজ তোমরা আমার সঙ্গে খাবে; কাল সকালে আমি তোমাকে বিদায় দেব এবং তোমার মনের সমস্ত কথা তোমাকে জানাব।

  24. ১ সামুয়েল ৯:২০আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    আজ তিন দিন হল, তোমার যে গাধীগুলো হারিয়ে গেছে, তাদের জন্য চিন্তা কোরো না; সেগুলো পাওয়া গেছে। আর ইস্রায়েল দেশের মধ্যে সমস্ত ভাল ভাল জিনিস কার জন্য? সে সমস্ত কি তোমার আর তোমার বাবার বংশের লোকদের নয়?”

  25. ১ সামুয়েল ৯:২১আনু. ১০৯৫ খ্রিস্টপূর্ব

    এর উত্তরে শৌল বললেন, “আমি কি ইস্রায়েলীয়দের সমস্ত গোষ্ঠীর মধ্যে সবচেয়ে ছোট বিন্যামীনীয় না? আবার বিন্যামীন বংশের মধ্যে আমার বংশ কি সব থেকে ছোট নয়? তবে আপনি কেন আমাকে এই সব কথা বলছেন?”