- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446–1406 BC
The Wilderness Years
Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.
এই কালের পদ
- দ্বিতীয় আইন ৫:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আমাদের ঈশ্বর সদাপ্রভু হোরেবে আমাদের সঙ্গে এক নিয়ম করেছেন।
- দ্বিতীয় আইন ৫:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সেই নিয়ম করেননি, কিন্তু আজ এই জায়গায় যারা বেঁচে আছি যে আমরা, আমাদেরই সঙ্গে করেছেন।
- দ্বিতীয় আইন ৫:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু পর্বতে আগুনের মধ্যে থেকে তোমাদের সঙ্গে মুখোমুখি হয়ে কথা বললেন।
- দ্বিতীয় আইন ৫:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
সেই দিনের আমিই তোমাদেরকে সদাপ্রভুর কথা জানানোর জন্য সদাপ্রভু ও তোমাদের মধ্যে দাঁড়িয়ে ছিলাম; কারণ তোমরা আগুনকে ভয় পেয়েছিলে এবং তোমরা পর্বতে ওঠনি। তিনি বললেন,
- দ্বিতীয় আইন ৫:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
‘আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে, দাসত্বের ঘর থেকে, তোমাদের বের করে এনেছেন।
- দ্বিতীয় আইন ৫:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আমার সামনে তোমার অন্য দেবতা না থাকুক।
- দ্বিতীয় আইন ৫:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তুমি তোমার জন্য খোদাই করা প্রতিমা তৈরী কর না; উপরে অবস্থিত স্বর্গে, নীচে অবস্থিত পৃথিবীতে ও পৃথিবীর নীচে অবস্থিত জলে যা যা আছে, তাদের কোনো মূর্ত্তি তৈরী কর না;
- দ্বিতীয় আইন ৫:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তুমি তাদের কাছে নত হয়ো না এবং তাদের সেবা কর না; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু আমি ঈর্ষাপরায়ণ ঈশ্বর; আমি পূর্বপুরুষদের অপরাধের শাস্তি ছেলে মেয়েদের ওপরে দিই, যারা আমাকে ঘৃণা করে, তাদের তৃতীয় চতুর্থ প্রজন্ম পর্যন্ত দিই;
- দ্বিতীয় আইন ৫:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কিন্তু যারা আমাকে ভালবাসে ও আমার আজ্ঞা সব পালন করে, আমি তাদের হাজার পুরুষ পর্যন্ত দয়া করি।
- দ্বিতীয় আইন ৫:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনর্থক নিয় না, কারণ যে কেউ তাঁর নাম অনর্থক নেয়, সদাপ্রভু তাকে নির্দোষ করবেন না।
- দ্বিতীয় আইন ৫:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমার ঈশ্বর সদাপ্রভু আদেশ করেছেন তেমন বিশ্রামদিন পালন করে পবিত্র কোরো।
- দ্বিতীয় আইন ৫:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কারণ ছয় দিন পরিশ্রম কোরো এবং নিজের সব কাজ কোরো;
- দ্বিতীয় আইন ৫:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর জন্য বিশ্রামদিন; এই দিনের তুমি কোনো কাজ কর না, না তুমি, না তোমার ছেলে, না তোমার মেয়ে, না তোমার দাস দাসী, না তোমার গরু, না গাধা, না অন্য কোনো পশু, না তোমার ফটকের মাঝখানের বিদেশী, কেউ কোনো কাজ কর না; তোমার দাস ও তোমার দাসী যেন তোমার মতো বিশ্রাম পায়।
- দ্বিতীয় আইন ৫:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
মনে রেখো, মিশর দেশে তুমি দাস ছিলে এবং তোমার ঈশ্বর সদাপ্রভু শক্তিশালী হাত ও ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে সেখান থেকে তোমাকে বের করে এনেছেন; এই জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু বিশ্রামদিন পালন করতে তোমাকে আদেশ দিয়েছেন।
- দ্বিতীয় আইন ৫:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমার ঈশ্বর সদাপ্রভু যেমন আদেশ করেছেন তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো; যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেন, সেই দেশে তুমি দীর্ঘদিন বেঁচে থাক ও তোমার সঙ্গে যেন ভালো হয়।
- দ্বিতীয় আইন ৫:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমরা নরহত্যা কোরো না।
- দ্বিতীয় আইন ৫:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমরা ব্যভিচার কোরো না।
- দ্বিতীয় আইন ৫:১৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমরা চুরি কোরো না।
- দ্বিতীয় আইন ৫:২০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমরা প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না।
- দ্বিতীয় আইন ৫:২১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমরা প্রতিবেশীর স্ত্রীতে লোভ কোরো না; প্রতিবেশীর বাড়িতে কি ক্ষেতে, কিংবা তার দাসে কি দাসীতে, কিংবা তার গরুতে কি গাধাতে, প্রতিবেশীর কোনো জিনিসেই লোভ কোরো না।’
- দ্বিতীয় আইন ৫:২২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু পর্বতে আগুনের, মেঘের ও ঘন অন্ধকারের মধ্যে থেকে তোমাদের সমস্ত সমাজের কাছে এই সমস্ত কথা উচ্চ স্বরে বলেছিলেন, তিনি আর কোনো কথা যোগ করেননি। পরে তিনি এই সমস্ত কথা দুটি পাথরের ফলকে লিখে আমাকে দিয়েছিলেন।
- দ্বিতীয় আইন ৫:২৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
যখন তোমরা অন্ধকারের মধ্যে থেকে সেই রব শুনতে পেলে এবং আগুনে পর্বত জ্বলছিল, তখন তোমরা, তোমাদের বংশের প্রধানরা ও প্রাচীনরা সবাই আমার কাছে এসে বলল।
- দ্বিতীয় আইন ৫:২৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তুমি বললে, ‘দেখ, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের কাছে নিজের প্রতাপ ও মহিমা দেখালেন এবং আমরা আগুনের মধ্যে থেকে তাঁর রব শুনতে পেলাম; আজ আমরা দেখেছি যে যখন ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলেন, তারা বাঁচতে পারে।
- দ্বিতীয় আইন ৫:২৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কিন্তু আমরা এখন কেন মারা যাব? ঐ বিশাল আগুন তো আমাদেরকে গ্রাস করবে; আমরা যদি আমাদের ঈশ্বর সদাপ্রভুর রব আবার শুনি, তবে মারা যাব।
- দ্বিতীয় আইন ৫:২৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কারণ মানুষের মধ্যে এমন কে আছে যে, আমরা যেমন করেছি আমাদের মতো আগুনের মধ্যে থেকে জীবন্ত ঈশ্বরের রব শুনে বেঁচেছে?