- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446–1406 BC
The Wilderness Years
Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.
এই কালের পদ
- দ্বিতীয় আইন ৫:২৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমার জন্য, তুমি যাও এবং আমাদের ঈশ্বর সদাপ্রভু যে সব কথা বলেন, তা শোনো; আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যা যা বলবেন, সেই সব কথা তুমি আমাদেরকে বল; আমরা তা শুনে পালন করব।’
- দ্বিতীয় আইন ৫:২৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমরা যখন আমাকে এই কথা বললে, তখন সদাপ্রভু তোমাদের সেই কথার রব শুনলেন; তিনি আমাকে বললেন, আমি এই সব লোকদের কথা শুনেছি, তারা যা তোমাকে বলেছে; তারা যা বলেছে তা ভালই বলেছে।
- দ্বিতীয় আইন ৫:২৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আহা, সবদিন আমাকে ভয় করতে ও আমার আদেশ সব পালন করতে যদি ওদের এরকম মন থাকে, তবে ওদের ও তাদের ছেলে মেয়েদের চিরকাল ভালো হবে।”
- দ্বিতীয় আইন ৫:৩০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
যাও তাদেরকে বল, “তোমাদের তাঁবুতে ফিরে যাও।”
- দ্বিতীয় আইন ৫:৩১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কিন্তু তুমি আমার কাছে এই জায়গায় দাঁড়াও, তুমি ওদেরকে যা যা শেখাবে, আমি তোমাকে সেই সমস্ত আজ্ঞা, বিধি ও শাসন শেখাবো; যেন আমি যে দেশ অধিকারের জন্য ওদেরকে দিচ্ছি, সেই দেশে ওরা তা পালন করে।
- দ্বিতীয় আইন ৫:৩২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
অতএব তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে যেমন আদেশ দিলেন, তা পালন করবে, তুমি ডান দিকে কি বাম দিকে ঘুরবে না।
- দ্বিতীয় আইন ৫:৩৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে যে আদেশ দিলেন, সেই সব পথে চলবে; যেন তোমরা বাঁচতে পার ও তোমাদের ভালো হয় এবং যে দেশ তোমরা অধিকার করবে, সেখানে তোমাদের দীর্ঘায়ু হয়।
- দ্বিতীয় আইন ৬:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
¶ তোমাদেরকে শিক্ষা দেবার জন্যে তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমাকে এই আজ্ঞা, বিধি ও শাসন আদেশ করেছেন; যেন তোমরা যে দেশ অধিকার করতে যর্দ্দন পার হয়ে যাচ্ছ, সেই দেশে সে সব পালন কর;
- দ্বিতীয় আইন ৬:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
যেন তোমার ঈশ্বর সদাপ্রভুকে তুমি ভয় কর, তোমার ছেলে ও তোমার নাতিরা সারাজীবন আমার দেওয়া আদেশ সব পালন কর, এই ভাবে যেন তোমাদের দীর্ঘায়ু হয়।
- দ্বিতীয় আইন ৬:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
অতএব হে ইস্রায়েল, শোনো, এ সব পালন কর, তাতে তোমার পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যেমন বলেছেন, সেই অনুসারে দুধ ও মধু প্রবাহী দেশে তোমার ভালো হবে ও তোমরা বহুগুণ বৃদ্ধি পাবে।
- দ্বিতীয় আইন ৬:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
হে ইস্রায়েল, শোনো; আমাদের ঈশ্বর সদাপ্রভু এক;
- দ্বিতীয় আইন ৬:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসবে।
- দ্বিতীয় আইন ৬:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আর এই যে সব কথা আমি আজ তোমাকে আদেশ করছি, তা তোমার হৃদয়ে থাকবে
- দ্বিতীয় আইন ৬:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
এবং তোমরা তোমাদের ছেলেময়েদেরকে যত্ন সহকারে শিক্ষা দেবে এবং বাড়িতে বসার কিংবা রাস্তায় চলার দিনের এবং শোয়ার দিন কিংবা ঘুম থেকে ওঠার দিনের ঐ সব বিষয়ে কথাবার্তা বলবে।
- দ্বিতীয় আইন ৬:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আর তোমার হাতে চিহ্নের মতো সে সব বেঁধে রাখবে ও সে সব তোমার দুই চোখের মাঝে বেঁধে রাখবে।
- দ্বিতীয় আইন ৬:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আর তোমার ঘরের দরজার কবাটে ও তোমার ফটকে তা লিখে রাখবে।
- দ্বিতীয় আইন ৬:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমার পূর্বপুরুষ অব্রাহামের, ইস্হাকের ও যাকোবের কাছে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে শপথ করেছেন, সে দেশে তিনি তোমাকে নিয়ে গেলে পর তুমি যা নির্মাণ করনি, এমন বিশাল ও সুন্দর শহর
- দ্বিতীয় আইন ৬:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
এবং যাতে কিছুই সঞ্চয় করনি, ভালো ভালো জিনিসে পরিপূর্ণ এমন সব বাড়ি যা তৈরী করনি, এমন সব কুয়ো যা খনন করনি, এমন সব আঙ্গুরক্ষেত ও জিত গাছ যা রোপণ করনি, তুমি খাবে এবং সন্তুষ্ট হবে,
- দ্বিতীয় আইন ৬:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তারপর সাবধান থেকো যেন তুমি সদাপ্রভুকে ভুলে না যাও, যিনি মিশর দেশ থেকে, দাসত্বের বাড়ি থেকে, তোমাকে বের করে এনেছেন।
- দ্বিতীয় আইন ৬:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকেই সম্মান করবে, তাঁরই উপাসনা করবে ও তাঁরই নামে শপথ করবে।
- দ্বিতীয় আইন ৬:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমরা অন্য দেবতাদের, চারদিকের জাতিদের দেবতাদের অনুসারী হয়ো না;
- দ্বিতীয় আইন ৬:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কারণ তোমার মাঝে তোমার ঈশ্বর সদাপ্রভু স্ব গৌরব রক্ষণশীল ঈশ্বর পাছে তোমার ঈশ্বর সদাপ্রভুর রাগ তোমার বিরুদ্ধে জ্বলে ওঠে, আর তিনি পৃথিবী থেকে তোমাকে ধ্বংস করেন।
- দ্বিতীয় আইন ৬:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমরা মঃসাতে যেমন করেছিলে, তেমনি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর পরীক্ষা কর না।
- দ্বিতীয় আইন ৬:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা, সাক্ষ্য ও বিধি সকল যত্ন সহকারে পালন করবে।
- দ্বিতীয় আইন ৬:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আর সদাপ্রভুর দৃষ্টিতে যা সঠিক ও ভালো, তাই করবে, যেন তোমার ভালো হয়; এবং সদাপ্রভু যে দেশের বিষয়ে তোমার পূর্বপুরুষদের কাছে এই শপথ করেছেন যে, তিনি তোমার সামনে থেকে তোমার সমস্ত শত্রুকে তাড়িয়ে দেবেন,