মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ২৫:৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    যারা ঐ মহামারীতে মারা গিয়েছিল, তাদের সংখ্যা চব্বিশ হাজার।

  2. গণনা ২৫:১০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু মোশিকে বললেন,

  3. গণনা ২৫:১১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    “লোকদের মধ্যে আমার পক্ষে অন্তরের জ্বালা প্রকাশ করাতে পীনহস, ইলীয়াসরের ছেলে, হারোণ যাজকের নাতি ইস্রায়েল সন্তানদের থেকে আমার রাগ থামাল। তাই জন্য আমি প্রচণ্ড রাগে ইস্রায়েল সন্তানদের হত্যা করলাম না।

  4. গণনা ২৫:১২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    অতএব তুমি এই কথা বল, ‘দেখ, আমি তাকে আমার শান্তির নিয়ম দিয়েছি।

  5. গণনা ২৫:১৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তা তার পক্ষে ও তার ভাবী বংশের পক্ষে চিরস্থায়ী যাজকত্বের নিয়ম হবে, কারণ সে আমাকে, তার ঈশ্বরের অন্তরের জ্বালা প্রকাশ করেছে। সে ইস্রায়েল সন্তানদের জন্য প্রায়শ্চিত্ত করেছে’।”

  6. গণনা ২৫:১৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েলীয় যে পুরুষ ঐ মিদিয়নীয়া স্ত্রীর সঙ্গে হত হয়েছিল, তার নাম সিম্রি, সে সালূর ছেলে; সে শিমিয়োনীয়দের একজন পূর্বপুরুষের নেতা ছিল।

  7. গণনা ২৫:১৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    মিদিয়নীয়া স্ত্রীর নাম কস্‌বী, সে সূরের মেয়ে, ঐ সূর মিদিয়নের মধ্যে এক গোষ্ঠীর প্রধান ছিল।

  8. গণনা ২৫:১৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তাই সদাপ্রভু মোশিকে বললেন,

  9. গণনা ২৫:১৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    “তুমি মিদিয়নীয়দের শত্রুদের মত আচরণ কর ও আঘাত কর।

  10. গণনা ২৫:১৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    কারণ তারা যেমন তোমার সঙ্গে তাদের কুটিলতায় শত্রুর মত আচরণ করেছিল। তারা পিয়োর বিষয়ক মন্দতায় এবং সেই পিয়োর জন্য মহামারীর দিনের হতা তাদের আত্মীয়া কস্‌বী নামী মিদিয়নীয়া নেতার মেয়ে বিষয়ক মন্দতায় তোমাদেরকে পরিচালিত করেছিল।”

  11. গণনা ২৬:১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ¶ মহামারীর পরে সদাপ্রভু মোশিকে ও হারোণের ছেলে ইলীয়াসর যাজককে বললেন,

  12. গণনা ২৬:২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    “তোমরা ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর মধ্যে নিজের পূর্বপুরুষ অনুসারে কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী লোকেদেরকে, ইস্রায়েলের যুদ্ধে যাবার যোগ্য সমস্ত লোককে, গণনা কর।”

  13. গণনা ২৬:৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তাতে মোশি ও ইলীয়াসর যাজক যিরীহোর কাছে অবস্থিত যর্দ্দনের পাশে মোয়াবের সমভূমিতে তাদেরকে বললেন,

  14. গণনা ২৬:৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    “কুড়ি বছর ও তার থেকে বয়সী লোকেদেরকে গণনা কর, যেমন সদাপ্রভু মোশিকে ও মিশর দেশ থেকে আসা ইস্রায়েল সন্তানদের আদেশ দিয়েছিলেন।”

  15. গণনা ২৬:৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    রূবেণ ইস্রায়েলের প্রথমজাত। রূবেণের সন্তানরা; হনোক থেকে হনোকীয় গোষ্ঠী; পল্লূ থেকে পল্লূয়ীয় গোষ্ঠী;

  16. গণনা ২৬:৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী; কর্ম্মি থেকে কর্ম্মীয় গোষ্ঠী।

  17. গণনা ২৬:৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এরা রূবেণীয় গোষ্ঠী; এদের মধ্যে গণনা করা লোক তেতাল্লিশ হাজার সাতশো ত্রিশ জন।

  18. গণনা ২৬:৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    পল্লূর সন্তান ইলীয়াব।

  19. গণনা ২৬:৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ইলীয়াবের সন্তান নমূয়েল, দাথন ও অবীরাম। এরাই সেই দাথন ও অবীরাম যারা কোরহের দলকে অনুসরণ করেছিল যখন তারা মোশির ও হারোণের বিরুদ্ধে অভিযোগ করেছিল এবং সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।

  20. গণনা ২৬:১০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    সেই দিনের পৃথিবী মুখ খুলে তাদেরকে ও কোরহকে গিলে ফেলেছিল, তাতে সেই দল মারা গেল এবং আগুন দুশো পঞ্চাশ জনকে গিলে ফেলল, আর তারা নিদর্শন স্বরূপ হল।

  21. গণনা ২৬:১১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    কিন্তু কোরহের সন্তানেরা মারা যায় নি।

  22. গণনা ২৬:১২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    নিজেদের গোষ্ঠী অনুসারে শিমিয়োনের সন্তানরা; নমূয়েল থেকে নমূয়েলীয় গোষ্ঠী; যামীন থেকে যামীনীয় গোষ্ঠী; যাখীন থেকে যাখীনীয় গোষ্ঠী;

  23. গণনা ২৬:১৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    সেরহ থেকে সেরহীয় গোষ্ঠী; শৌল থেকে শৌলীয় গোষ্ঠী।

  24. গণনা ২৬:১৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    শিমিয়োনীয়দের এইসব গোষ্ঠীতে বাইশ হাজার দুশো লোক ছিল।

  25. গণনা ২৬:১৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    নিজেদের গোষ্ঠী অনুসারে গাদের সন্তানরা; সিফোন থেকে সিফোনীয় গোষ্ঠী; হগি থেকে হগীয় গোষ্ঠী;