- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446–1406 BC
The Wilderness Years
Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.
এই কালের পদ
- গণনা ২৬:৪১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
নিজেদের গোষ্ঠী অনুসারে এরা বিন্যামীনের সন্তান। এদের গণনা করা লোক পঁয়তাল্লিশ হাজার ছয়শো জন।
- গণনা ২৬:৪২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
নিজেদের গোষ্ঠী অনুসারে দানের এইসব সন্তান; শূহম থেকে শূহমীয় গোষ্ঠী; নিজেদের গোষ্ঠী অনুসারে দানের গোষ্ঠী।
- গণনা ২৬:৪৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
শূহমীয় সমস্ত গোষ্ঠী গণনা করা হলে চৌষট্টি হাজার চারশো লোক হল।
- গণনা ২৬:৪৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
নিজেদের গোষ্ঠী অনুসারে আশেরের সন্তানরা; যিম্ন থেকে যিম্নীয় গোষ্ঠী; যিস্বি থেকে যিস্বীয় গোষ্ঠী; বরিয় থেকে বরিয়ীয় গোষ্ঠী।
- গণনা ২৬:৪৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
এরা বরিয়ের সন্তান; হেবর থেকে হেবরীয় গোষ্ঠী; মল্কীয়েল থেকে মল্কীয়েলীয় গোষ্ঠী।
- গণনা ২৬:৪৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
আশেরের মেয়ের নাম সারহ।
- গণনা ২৬:৪৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
আশেরের সন্তানদের এইসব গোষ্ঠী গণনা করা হলে তিপ্পান্ন হাজার চারশো লোক হল।
- গণনা ২৬:৪৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
নিজেদের গোষ্ঠী অনুসারে নপ্তালির সন্তানরা; যহসীয়েল থেকে যহসীয়েলীয় গোষ্ঠী; গূনি থেকে গূনীয় গোষ্ঠী;
- গণনা ২৬:৪৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
যেৎসর থেকে যেৎসরীয় গোষ্ঠী; শিল্লেম থেকে শিল্লেমীয় গোষ্ঠী।
- গণনা ২৬:৫০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
নিজেদের গোষ্ঠী অনুসারে এই সকল নপ্তালির গোষ্ঠী। এদের গণনা করা লোক পঁয়তাল্লিশ হাজার চারশো জন।
- গণনা ২৬:৫১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
ইস্রায়েল সন্তানের মধ্যে গণনা করা এইসব লোকের সংখ্যা ছয় লক্ষ এক হাজার সাতশো ত্রিশ জন।
- গণনা ২৬:৫২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
পরে সদাপ্রভু মোশিকে বললেন,
- গণনা ২৬:৫৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
“নাম সংখ্যা অনুসারে অধিকারের জন্য এদের মধ্যে দেশ বিভক্ত হবে।
- গণনা ২৬:৫৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
যার লোক বেশি, তুমি তাকে বেশি অধিকার দেবে ও যার লোক অল্প, তাকে অল্প অধিকার দেবে; যার যত গণনা করা লোক, তাকে তত অধিকার দেওয়া যাবে।
- গণনা ২৬:৫৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
তবে দেশ গুলিবাঁটের মাধ্যমে বিভক্ত হবে; তারা নিজেদের পূর্বপুরুষের বংশ অনুসারে অধিকার পাবে।
- গণনা ২৬:৫৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
অধিকার বেশি কি অল্প হোক, গুলিবাঁটের মাধ্যমেই বিভক্ত হবে।”
- গণনা ২৬:৫৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
নিজেদের গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এইসব লোক গণনা করা হল; গের্শোন থেকে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ থেকে কহাতীয় গোষ্ঠী, মরারি থেকে মরারীয় গোষ্ঠী।
- গণনা ২৬:৫৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
লেবীয় গোষ্ঠী এই গুলি; লিবনীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী, মহলীয় গোষ্ঠী, মূশীয় গোষ্ঠী, কোরহীয় গোষ্ঠী।
- গণনা ২৬:৫৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
ঐ কহাতের ছেলে অম্রাম। অম্রামের স্ত্রীর নাম যোকেবদ, তিনি লেবির মেয়ে, মিশরে লেবির ঔরসে তাঁর জন্ম হয়। তিনি অম্রামের জন্য হারোণ, মোশি ও তাদের বোন মরিয়মকে প্রসব করেছিলেন।
- গণনা ২৬:৬০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
হারোণ থেকে নাদব ও অবীহূ এবং ইলীয়াসর ও ঈথামর জন্মেছিল।
- গণনা ২৬:৬১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
কিন্তু সদাপ্রভুর সামনে ইতর আগুন নিবেদন করার জন্য নাদব ও অবীহূ মারা পড়ে।
- গণনা ২৬:৬২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
এই সবার মধ্যে এক মাস ও তার থেকে বেশি বয়সী পুরুষ গণনা করা হলে তেইশ হাজার জন হল; ইস্রায়েল সন্তানের মধ্যে তাদেরকে কোন অধিকার না দেওয়াতে তাদের ইস্রায়েল সন্তানের মধ্যে গণনা করা হয়নি।
- গণনা ২৬:৬৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
এইসব লোক মোশি ও ইলীয়াসর যাজকের কর্তৃত্বে গণনা করা হল। তাঁরা যিরীহোর কাছে অবস্থিত যর্দ্দনের পাশের মোয়াবের উপভূমিতে ইস্রায়েল সন্তানদের গণনা করলেন।
- গণনা ২৬:৬৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
কিন্তু মোশি ও হারোণ যাজক যখন সীনয় মরুপ্রান্তে ইস্রায়েল সন্তানদের গণনা করেছিলেন, তখন যাদের তাঁদের কর্তৃত্বে গণনা করা হয়েছিল, তাঁদের একজনও এদের মধ্যে ছিল না।
- গণনা ২৬:৬৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
কারণ সদাপ্রভু তাদের বিষয়ে বলেছিলেন, তারা মরুপ্রান্তে মারা যাবেই; আর তাদের মধ্যে যিফূন্নির ছেলে কালেব ও নূনের ছেলে যিহোশূয় ছাড়া একজনও অবশিষ্ট থাকল না।