- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446–1406 BC
The Wilderness Years
Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.
এই কালের পদ
- গণনা ২৭:১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
¶ তখন যোষেফের ছেলে মনঃশির গোষ্ঠীর অন্তর্ভুক্ত সলফাদের মেয়েরা আসল। সলফাদ হেফরের সন্তান, হেফর গিলিয়দের সন্তান, গিলিয়দ মাখীরের সন্তান, মাখীর মনঃশির সন্তান। সেই মেয়েদের নাম এই, মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।
- গণনা ২৭:২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
তারা মোশির সামনে ও ইলীয়াসর যাজকের সামনে এবং নেতাদের ও সমস্ত মণ্ডলীর সামনে সমাগম তাঁবুর প্রবেশপথে দাঁড়িয়ে এই কথা বলল,
- গণনা ২৭:৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
“আমাদের বাবা মরুপ্রান্তে মারা গেছেন, তিনি কোরহের দলের মধ্যে, সদাপ্রভুর বিরুদ্ধে চক্রান্তকারীদের দলের মধ্যে ছিলেন না; কিন্তু তিনি নিজের পাপে মারা গেছেন এবং তাঁর কোন ছেলে নেই।
- গণনা ২৭:৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
আমাদের বাবার ছেলে হয়নি বলে তাঁর গোষ্ঠী থেকে তাঁর নাম কেন লোপ পাবে? আমাদের বাবার বংশের ভাইদের মধ্যে আমাদেরকে অধিকার দিন।”
- গণনা ২৭:৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
তখন মোশি সদাপ্রভুর সামনে তাদের বিচার উপস্থিত করলেন।
- গণনা ২৭:৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু মোশিকে বললেন,
- গণনা ২৭:৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
“সলফাদের মেয়েরা ঠিকই বলছে; তুমি তাদের বাবার বংশের ভাইদের মধ্যে অবশ্যই তাদেরকে নিজের অধিকার দেবে ও তাদের বাবার অধিকার তাদেরকে সমর্পণ করবে।
- গণনা ২৭:৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
ইস্রায়েল সন্তানদের বল, ‘কোন ব্যক্তি যদি মারা যায় এবং তার ছেলে না থাকে, তবে তোমরা তার অধিকার তার মেয়েকে দেবে।
- গণনা ২৭:৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
যদি মেয়ে না থাকে, তবে তার ভাইদেরকে তার অধিকার দেবে।
- গণনা ২৭:১০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
যদি তার ভাই না থাকে, তবে তার বাবার ভাইদেরকে তার অধিকার দেবে।
- গণনা ২৭:১১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
যদি তার বাবার ভাই না থাকে, তবে তার গোষ্ঠীর মধ্যে কাছের কোন আত্মীয়কে তার অধিকার দেবে, সে তা অধিকার করবে; সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে এটা ইস্রায়েল সন্তানদের পক্ষে বিচারের নিয়ম হবে’।”
- গণনা ২৭:১২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
¶ সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি এই অবারীম পর্বতে ওঠ, আর যে দেশ আমি ইস্রায়েল সন্তানকে দিয়েছি, তা দেখ।
- গণনা ২৭:১৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
দেখার পর তোমার ভাই হারোণের মত তুমিও তোমার লোকেদের সঙ্গে জড়ো হবে।
- গণনা ২৭:১৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
এটা ঘটবে কারণ তোমরা দুজনে সীন মরুপ্রান্তে আমার আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলে। সেখানে, যখন জল শিলার মধ্যে থেকে প্রবাহিত হয়েছে, তুমি রাগে পুরো মণ্ডলীর চোখে আমাকে পবিত্র রূপে মান্য করতে ব্যর্থ হয়েছ।” এ সীন প্রান্তরের কাদেসে অবস্থিত মরীবার জল।
- গণনা ২৭:১৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
তখন মোশি সদাপ্রভুকে বললেন,
- গণনা ২৭:১৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
“সমস্ত মানুষের আত্মাদের ঈশ্বর সদাপ্রভু মণ্ডলীর উপরে এমন একজন ব্যক্তিকে নিযুক্ত করুন,
- গণনা ২৭:১৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
যে তাদের সামনে বাইরে যায় ও তাদের সামনে ভিতরে আসে এবং তাদেরকে বাইরে পরিচালিত করে ও ভিতরে নিয়ে আসে; যেন সদাপ্রভুর মণ্ডলী মেষপালকহীন ভেড়ার পালের মত না হয়।”
- গণনা ২৭:১৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
সদাপ্রভু মোশিকে বললেন, “নূনের ছেলে যিহোশূয়, যার মধ্যে আমার আত্মা বসবাস করে এবং তুমি তাকে নিয়ে তার মাথায় হাত রাখো।
- গণনা ২৭:১৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
ইলীয়াসর যাজকের ও সমস্ত মণ্ডলীর সামনে তাকে উপস্থিত কর এবং তাদের সাক্ষাৎে তাকে পরিচালনা করতে আদেশ দাও।
- গণনা ২৭:২০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
তাকে তোমার ক্ষমতা তার ওপর দাও, তার ফলে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী তাকে মেনে চলে।
- গণনা ২৭:২১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
সে ইলীয়াসর যাজকের সামনে দাঁড়াবে এবং ইলীয়াসর তার জন্য ঊরীমের বিচারের মাধ্যমে দ্বারা আমার ইচ্ছা জিজ্ঞাসা করবে। সে ও তার সঙ্গে সমস্ত ইস্রায়েল সন্তান, অর্থাৎ সমস্ত মণ্ডলী তার আদেশে বাইরে যাবে ও তার আদেশে ভিতরে আসবে।”
- গণনা ২৭:২২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
তাই মোশি সদাপ্রভুর আদেশ মত কাজ করলেন। তিনি যিহোশূয়কে নিয়ে ইলীয়াসর যাজকের সামনে ও সমস্ত মণ্ডলীর সামনে উপস্থিত করলেন।
- গণনা ২৭:২৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
তিনি তাঁর মাথায় হাত রাখলেন এবং পরিচালনা করতে আদেশ দিলেন, যেমন সদাপ্রভু তাঁকে করতে বলেছিলেন।
- গণনা ২৮:১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
¶ সদাপ্রভু মোশিকে বললেন,
- গণনা ২৮:২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব
তুমি ইস্রায়েল সন্তানদের আদেশ কর, তাদেরকে বল, আমার উপহার, আমার উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী ভক্ষ্য নৈবেদ্য, সঠিক দিনের আমার উদ্দেশ্যে নিবেদন করতে হবে।