মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ২৮:২৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তাদের ভক্ষ্য নৈবেদ্য হিসাবে এক একটি ষাঁড়ের জন্য তিনের দশ ভাগের এক ভাগ, একটি ভেড়ার জন্য দুয়ের দশ ভাগের এক ভাগ উত্সর্গ করবে।

  2. গণনা ২৮:২৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    সাতটি ভেড়ার বাচ্চার মধ্যে এক এক বছরের জন্য একের দশ ভাগের এক ভাগ তেল মেশানো সূজি

  3. গণনা ২৮:৩০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এবং তোমাদের প্রায়শ্চিত্ত করার জন্য একটি পুরুষ ছাগল উত্সর্গ করবে।

  4. গণনা ২৮:৩১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    যখন এই সমস্ত দোষমুক্ত পশুর সঙ্গে পেয় নৈবেদ্য উত্সর্গ করবে, এটা প্রতিদিনের র হোমবলি এবং তার ভক্ষ্য নৈবেদ্য নৈবেদ্যের সঙ্গে যুক্ত হওয়া চাই।

  5. গণনা ২৯:১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ¶ সপ্তম মাসে, মাসের প্রথম দিনের সদাপ্রভুর সম্মানে তোমাদের পবিত্র সভা হবে। তোমরা কোন রকম কাজ করবে না। সেই দিন তোমাদের তূরী ধ্বনির দিন হবে।

  6. গণনা ২৯:২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য হোমবলি হিসাবে নির্দোষ একটি ষাঁড়ের বাচ্চা, একটি ভেড়ার বাচ্চা ও এক বছরের সাতটি ভেড়া উত্সর্গ করবে।

  7. গণনা ২৯:৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তোমরা তাদের ভক্ষ্য নৈবেদ্য হিসাবে তেল মেশানো সূজি, সেই ষাঁড়ের জন্য তিনের দশ ভাগের এক ভাগ, ভেড়ার জন্য দুয়ের দশ ভাগের এক ভাগ

  8. গণনা ২৯:৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ও সাতটি ভেড়ার মধ্যে এক এক বছরের জন্য একের দশ ভাগের এক ভাগ উত্সর্গ করবে।

  9. গণনা ২৯:৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তোমরা তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করার জন্য পাপার্থক বলি হিসাবে একটি পুরুষ ছাগল উত্সর্গ করবে।

  10. গণনা ২৯:৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    অমাবস্যার হোম ও তার ভক্ষ্য নৈবেদ্য এবং প্রতিদিনের র হোমবলি ও তার ভক্ষ্য নৈবেদ্য এবং নিয়ম মতে উভয়ের পেয় নৈবেদ্য ছাড়াও তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হিসাবে এই সমস্ত উৎসর্গ করবে।

  11. গণনা ২৯:৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ¶ সেই সপ্তম মাসের দশম দিনের তোমাদের পবিত্র সভা হবে; আর তোমরা নিজেদের প্রাণকে নম্র দুঃখ দেবে এবং কোন কাজ করবে না।

  12. গণনা ২৯:৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    কিন্তু সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের হোমবলি হিসাবে তোমরা একটি ষাঁড়, একটি ভেড়া ও এক বছরের সাতটি ভেড়া উৎসর্গ করবে; তোমাদের জন্য এইসব নির্দোষ হওয়া চাই।

  13. গণনা ২৯:৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তাদের ভক্ষ্য নৈবেদ্য হিসাবে সেই ষাঁড়ের জন্য তিনের দশ ভাগের এক ভাগ, সেই ভেড়ার জন্য দুয়ের দশ ভাগের এক ভাগ

  14. গণনা ২৯:১০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ও সাতটি ভেড়ার বাচাগুলির জন্য এক এক বছরের একের দশ ভাগের এক ভাগ তেল মেশানো সূজি,

  15. গণনা ২৯:১১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এবং পাপার্থক বলি হিসাবে এক পুরুষ ছাগল, এই সমস্ত উৎসর্গ করবে। পাপার্থক প্রায়শ্চিত্ত বলি, প্রতিদিনের র হোমবলি এবং তার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য থেকে এটা আলাদা।

  16. গণনা ২৯:১২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ¶ সপ্তম মাসের পনেরোতম দিনের তোমাদের পবিত্র সভা হবে; তোমরা কোন রকম কাজ করবে না এবং সাত দিন সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসব পালন করবে।

  17. গণনা ২৯:১৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী হোমবলি হিসাবে তেরটি ষাঁড়ের বাচ্চা, দুইটি ভেড়া ও এক বছরের চৌদ্দটি ভেড়া উৎসর্গ করবে। এইসব নির্দোষ হওয়া চাই।

  18. গণনা ২৯:১৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তাদের ভক্ষ্য নৈবেদ্য হিসাবে তেরটি ষাঁড়ের বাচ্চার মধ্যে প্রত্যেক বছরের জন্য তিনের দশ ভাগের এক ভাগ, দুইটি ভেড়ার মধ্যে এক একটি ভেড়ার জন্য দুয়ের দশ ভাগের এক ভাগ

  19. গণনা ২৯:১৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এবং চৌদ্দটি ভেড়ার বাচ্চার মধ্যে এক এক বছরের জন্য একের দশ ভাগের এক ভাগ তেল মেশানো সূজি

  20. গণনা ২৯:১৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এবং পাপার্থক বলি হিসাবে একটি পুরুষ ছাগল, এই সমস্ত উৎসর্গ করবে। প্রতিদিনের র হোমবলি এবং তার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য থেকে এটা আলাদা।

  21. গণনা ২৯:১৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    দ্বিতীয় দিনের তোমরা নির্দোষ বারোটি ষাঁড়, দুইটি ভেড়া ও এক বছরের চৌদ্দটি পুরুষ ভেড়া

  22. গণনা ২৯:১৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এবং ষাঁড়ের, ভেড়ার ও ভেড়ার বাচ্চার জন্য তাদের সংখ্যা অনুসারে নিয়ম মতে তাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য

  23. গণনা ২৯:১৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এবং পাপার্থক বলি হিসাবে একটি পুরুষ ছাগল, এই সমস্ত উৎসর্গ করবে। প্রতিদিনের হোমবলি এবং তার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য থেকে এটা আলাদা।

  24. গণনা ২৯:২০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    আর তৃতীয় দিনের তোমরা নির্দোষ এগারটি ষাঁড়, দুইটি ভেড়া ও এক বছরের চৌদ্দটি ভেড়া

  25. গণনা ২৯:২১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এবং ষাঁড়ের, ভেড়ার ও ভেড়ার বাচ্চার জন্য তাদের সংখ্যা অনুসারে নিয়ম মতে তাদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য