মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. গণনা ২৮:৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তুমি তাদেরকে এই কথা বল, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার হিসাবে এইসব নিবেদন করবে প্রতিদিন, নিত্য হোমাবলির জন্য এক বছরের নির্দোষ দুইটি পুরুষ ভেড়া।

  2. গণনা ২৮:৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তোমরা একটি ভেড়ার বাচ্চা সকালে উৎসর্গ করবে, আর একটি ভেড়ার বাচ্চা সন্ধ্যাবেলায় উৎসর্গ করবে।

  3. গণনা ২৮:৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তোমরা ভক্ষ্য নৈবেদ্যের জন্য হিনের চার ভাগের এক ভাগ উখলিতে তৈরী তেলে মেশানো ঐফার দশ ভাগের এক ভাগ সূজি দেবে।

  4. গণনা ২৮:৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এটা প্রতিদিনের র হোমবলি যেটা সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হিসাবে সীনয় পর্বতে নির্ধারিত হয়েছিল।

  5. গণনা ২৮:৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    একটি ভেড়ার বাচ্চার জন্য হিনের চার ভাগের এক ভাগ পেয় নৈবেদ্য হবে। তুমি পবিত্র স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে মদিরার পেয় নৈবেদ্য ঢেলে দেবে।

  6. গণনা ২৮:৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    একটি ভেড়ার বাচ্চা সন্ধ্যাবেলায় উৎসর্গ করবে, সকালের ভক্ষ্য ও পেয় নৈবেদ্যের মত তাও সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হিসাবে উৎসর্গ করবে।

  7. গণনা ২৮:৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ¶ বিশ্রামবারে এক বছরের নির্দোষ দুইটি পুরুষ ভেড়া ও তেল মেশানো এক ঐফার দুয়ের দশ ভাগের এক ভাগ সূজির ভক্ষ্য নৈবেদ্য ও তার সঙ্গে পেয় নৈবেদ্য নিবেদন করবে।

  8. গণনা ২৮:১০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এইগুলি প্রতিদিনের র হোমবলি ও তার সঙ্গে পেয় নৈবেদ্য ছাড়া প্রতি বিশ্রামবারের হোমবলি।

  9. গণনা ২৮:১১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ¶ প্রতি মাসের শুরুতে তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলির জন্য নির্দোষ দুইটি ষাঁড়ের বাচ্চা, একটি ভেড়া ও এক বছরের সাতটি পুরুষ ভেড়া উৎসর্গ করবে।

  10. গণনা ২৮:১২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তোমরা এক একটি ষাঁড়ের জন্য তিনের দশ ভাগের এক ভাগ তেল মেশানো সূজির ভক্ষ্য নৈবেদ্য এবং সেই ভেড়ার জন্য দুয়ের দশ ভাগের এক ভাগ তেল মেশানো সূজির ভক্ষ্য নৈবেদ্য উত্সর্গ করবে।

  11. গণনা ২৮:১৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তোমরা এক একটি ভেড়ার বাচ্চার জন্য এক এক দশ ভাগের এক ভাগ তেল মেশানো সূজির ভক্ষ্য নৈবেদ্য। তাতে সেই হোমবলি সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হবে।

  12. গণনা ২৮:১৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এক একটি ষাঁড়ের জন্য হিনের অর্ধেক, সেই ভেড়ার জন্য হিনের তিন ভাগের এক ভাগ ও এক একটি ভেড়ার বাচ্চার জন্য হিনের চার ভাগের এক ভাগ আঙ্গুর রস তার পেয় নৈবেদ্য হবে। এটা বছরের প্রতি মাসের মাসিক হোমবলি।

  13. গণনা ২৮:১৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    পাপার্থক বলির জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে একটি পুরুষ ছাগল। প্রতিদিনের র হোমবলি ও তার পেয় নৈবেদ্য ছাড়াও এটা উৎসর্গ করতে হবে।

  14. গণনা ২৮:১৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ¶ প্রথম মাসের চৌদ্দতম দিনের সদাপ্রভুর নিস্তারপর্ব্ব।

  15. গণনা ২৮:১৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এই মাসের পনেরোতম দিনের উৎসব হবে; সাত দিন তাড়ীশূন্য রুটি খেতে হবে।

  16. গণনা ২৮:১৮আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    প্রথম দিনের পবিত্র সভা হবে; তোমরা কোন রকম কাজ করবে না।

  17. গণনা ২৮:১৯আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    কিন্তু সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার হিসাবে হোমবলির দোষমুক্ত দুইটি ষাঁড়ের বাচ্চা, একটি ভেড়া ও এক বছরের সাতটি পুরুষ ভেড়া উৎসর্গ করবে।

  18. গণনা ২৮:২০আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ভক্ষ্য নৈবেদ্য হিসাবে এক একটি ষাঁড়ের জন্য তিন দশ ভাগের এক ভাগ ও সেই ভেড়ার জন্য দুয়ের দশ ভাগের এক ভাগ।

  19. গণনা ২৮:২১আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    তার সঙ্গে সাতটি ভেড়ার বাচ্চার মধ্যে এক এক বছরের জন্য একের দশ ভাগের এক ভাগ তেল মেশানো সূজি

  20. গণনা ২৮:২২আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এবং তোমাদের প্রায়শ্চিত্ত করার জন্য পাপার্থক বলি হিসাবে একটি পুরুষ ছাগল।

  21. গণনা ২৮:২৩আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এই সমস্ত তোমরা প্রতিদিনের র হোমবলির জন্য সকালের হোমবলি ছাড়াও নিবেদন করবে।

  22. গণনা ২৮:২৪আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    এই নিয়ম অনুসারে তোমরা সাত দিন ধরে প্রতিদিন সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার হিসাবে ভক্ষ্য নিবেদন করবে; প্রতিদিনের র হোমবলি ও তার পেয় নৈবেদ্য ছাড়াও এটা নিবেদিত হবে।

  23. গণনা ২৮:২৫আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    সপ্তম দিনের তোমাদের পবিত্র সভা হবে; তোমরা কোনো রকম কাজ করবে না।

  24. গণনা ২৮:২৬আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    ¶ আবার প্রথমজাতের দিনের, যখন তোমরা নিজেদের সাত সপ্তাহের উৎসবে সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন ভক্ষ্য নৈবেদ্য আনবে, তখন তোমাদের পবিত্র সভা হবে; তোমরা কোন রকম কাজ করবে না।

  25. গণনা ২৮:২৭আনু. ১৪৫২ খ্রিস্টপূর্ব

    কিন্তু সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য হোমবলি হিসাবে দুইটি ষাঁড়ের বাচ্চা, একটি ভেড়া ও এক বছরের সাতটি পুরুষ ভেড়া উৎসর্গ করবে।