মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যোহন ১৭:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি আর বেশিক্ষণ জগতে নেই, কিন্তু এই লোকেরা জগতে আছে এবং আমি তোমাদের কাছে আসছি। পবিত্র পিতা, তোমার নামে তাদের রক্ষা কর যা তুমি আমাকে দিয়েছ যেন তারা এক হয়, যেমন আমরা এক।

  2. যোহন ১৭:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যখন আমি তাদের সঙ্গে ছিলাম আমি তোমার নামে তাদের রক্ষা করেছি যা তুমি আমাকে দিয়েছ; আমি তাদের পাহারা দিয়েছি এবং যার বিনষ্ট হওয়ার কথা ছিল সে বিনাশ হয়েছে, যেন শাস্ত্রের কথা পূর্ণ হয়।

  3. যোহন ১৭:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এখন আমি তোমার কাছে আসছি; কিন্তু আমি জগতে থাকতেই এই সব কথা বলেছি যেন তারা আমার আনন্দে নিজেদের পূর্ণ করে।

  4. যোহন ১৭:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তাদের তোমার বাক্য দিযেছি; জগত তাদের ঘৃণা করেছে, কারণ তারা জগতের নয়, যেমন আমি জগতের নই।

  5. যোহন ১৭:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি প্রার্থনা করছি না যে তুমি তাদের জগত থেকে নিয়ে নাও, কিন্তু তাদের শয়তানের কাছ থেকে রক্ষা কর।

  6. যোহন ১৭:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা জগতের নয়, যেমন আমিও জগতের নই।

  7. যোহন ১৭:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাদের সত্যে পবিত্র কর; তোমার বাক্য সত্য।

  8. যোহন ১৭:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তুমি আমাকে জগতে পাঠিয়েছো এবং আমি তাদের জগতে পাঠিয়েছি।

  9. যোহন ১৭:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাদের জন্য আমি নিজেকে পবিত্র করেছি যেন তারা তাদেরকেও সত্যিই পবিত্র করে।

  10. যোহন ১৭:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি কেবলমাত্র এদের জন্য প্রার্থনা করি না, কিন্তু আরও তাদের জন্য যারা তাদের বাক্যের মধ্য দিয়ে আমাকে বিশ্বাস করবে

  11. যোহন ১৭:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সুতরাং তারা সবাই এক হবে, যেমন তুমি, পিতা, আমার মধ্যে এবং আমি তোমার মধ্যে। আমি প্রার্থনা করি যে তারাও যেন আমাদের মধ্যে থাকে সুতরাং জগত বিশ্বাস করবে যে তুমি আমাকে পাঠিয়েছো।

  12. যোহন ১৭:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে মহিমা তুমি আমাকে দিয়েছ তা আমি তাদের দিয়েছি, সুতরাং তারা এক হবে, যেমন আমরা এক।

  13. যোহন ১৭:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তাদের মধ্যে এবং তুমি আমার মধ্যে, যেন তারা সম্পূর্ণভাবে এক হয়; যেন জগত জানতে পারে যে তুমি আমাকে পাঠিয়েছো এবং তাদের ভালবেসেছ, যেমন তুমি আমাকে প্রেম করেছ।

  14. যোহন ১৭:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    পিতা, যাদের তুমি আমায় দিয়েছ আমি আশাকরি যে তারাও আমার সঙ্গে থাকে যেখানে আমি থাকি, তুমি আমায় যাদের দিয়েছো, তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে সুতরাং তারা যেন আমার মহিমা দেখে, যা তুমি আমাকে দিয়েছ: কারণ জগত সৃষ্টির আগে তুমি আমাকে প্রেম করেছিলেন।

  15. যোহন ১৭:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ধার্মিক পিতা, জগত তোমাকে জানে নি, কিন্তু আমি তোমাকে জানি; এবং এরা জানে যে তুমি আমাকে পাঠিয়েছো।

  16. যোহন ১৭:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তাদের কাছে তোমার নাম প্রচার করেছি এবং আমি এটা জানাব যে তুমি যে প্রেমে আমাকে প্রেম করেছ, তা তাদের মধ্যে থাকে এবং আমি তাদের মধ্যে থাকি।

  17. যোহন ১৮:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পরে যীশু এই সব কথা বলেছিলেন, তিনি তাঁর শিষ্যদের সঙ্গে বেরিয়ে কিদ্রোণ উপত্যকা পার হয়েছিলেন, সেখানে একটি বাগান ছিল তার মধ্যে তিনি ঢুকেছিলেন, তিনি এবং তাঁর শিষ্যরা।

  18. যোহন ১৮:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এখন যিহূদা, যে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, সেও জায়গাটা চিনত, কারণ যীশু প্রায়ই তাঁর শিষ্যদের নিয়ে সেখানে যেতেন।

  19. যোহন ১৮:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তারপর যিহূদা একদল সৈন্য এবং প্রধান যাজকদের কাছ থেকে আধিকারিক গ্রহণ করেছিল এবং ফরীশীরা লন্ঠন, মশাল এবং তরোয়াল নিয়ে সেখানে এসেছিল।

  20. যোহন ১৮:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তারপর যীশু, যিনি সব কিছু জানতেন যে তাঁর উপর কি ঘটবে, সামনের দিকে গেলেন এবং তাদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কাকে খুঁজছো?

  21. যোহন ১৮:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারা তাঁকে উত্তর দিল, “নাসরতের যীশুর।” যীশু তাদের উত্তর দিল, “আমি সে।” যিহূদা, যে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, সেও সৈন্যদের সঙ্গে দাঁড়িয়েছিল।

  22. যোহন ১৮:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ সুতরাং যখন তিনি তাদের বললেন, “আমি হই,” তারা পিছিয়ে গেল এবং মাটিতে পড়ে গেল।

  23. যোহন ১৮:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারপরে তিনি তাদের আবার জিজ্ঞাসা করলেন, “তোমরা কার খোঁজ করছ?” তারা আবার বলল, “নাসরতের যীশুর।”

  24. যোহন ১৮:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যীশু উত্তর করলেন, “আমি তোমাদের বললাম যে, আমিই তিনি; সুতরাং তোমরা যদি আমাকে খোঁজ, তবে অন্যদের যেতে দাও।”

  25. যোহন ১৮:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এই ঘটনা ঘটল যেন তিনি যে কথা বলেছিলেন সে কথা পূর্ণ হয়। তিনি বলেছিলেন, “তুমি যাদের আমাকে দিয়েছিলে, আমি তাদের একজনকেও হারাই নি।”