মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যোহন ১৪:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমার পিতার বাড়িতে থাকার অনেক জায়গা আছে; যদি এরকম না হত, আমি তোমাদের বলতাম, সেইজন্য আমি তোমাদের জন্য থাকার জায়গা তৈরী করতে যাচ্ছি।

  2. যোহন ১৪:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যদি আমি যাই এবং তোমাদের জন্য থাকার জায়গা তৈরী করি, আমি আবার আসব এবং আমার কাছে তোমাদের নিয়ে যাব যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পার,

  3. যোহন ১৪:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি কোথায় যাচ্ছি সে পথ তোমরা জান।”

  4. যোহন ১৪:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ থোমা যীশুকে বললেন, “প্রভু, আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন; আমরা কিভাবে পথটা জানব?”

  5. যোহন ১৪:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু তাঁকে বললেন, “আমিই পথ, আমিই সত্য এবং আমিই জীবন; আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না।

  6. যোহন ১৪:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যদি তোমরা আমাকে জানতে, তবে তোমরা আমার পিতা কেও জানতে; এখন থেকে তোমরা তাঁকে জেনেছ এবং তাঁকে দেখেছ।”

  7. যোহন ১৪:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ ফিলিপ যীশুকে বললেন, “প্রভু, আমাদের পিতাকে দেখান এবং এটাই আমাদের জন্য যথেষ্ট হবে।”

  8. যোহন ১৪:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু তাঁকে বললেন, “ফিলিপ, আমি এত দিন ধরে তোমাদের সঙ্গে আছি তবুও তুমি কি এখনো আমাকে চিনতে পারনি?” যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে; তোমরা কিভাবে বলতে পারো, “পিতাকে আমাদের দেখান?”

  9. যোহন ১৪:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরা কি বিশ্বাস কর না যে আমি পিতাতে আছি এবং পিতা আমার মধ্যে আছেন? যে সব শিক্ষার কথা আমি তোমাদের বলছি সে সব আমার নিজের কথা নয়; কিন্তু পিতা আমার মধ্যে থেকে নিজের কাজ করছেন।

  10. যোহন ১৪:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমাকে বিশ্বাস কর যে, আমি পিতাতে আছি এবং পিতা আমার মধ্যে আছেন; নতুবা আমার কাজের জন্যই আমাকে বিশ্বাস কর।

  11. যোহন ১৪:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সত্য, সত্য, আমি তোমাদের বলছি, যে কেউ আমাতে বিশ্বাস করে, আমি যে সব কাজ করি, সেও এই সব কাজ করবে; এবং সে এর থেকেও মহান মহান কাজ করবে কারণ আমি পিতার কাছে যাচ্ছি।

  12. যোহন ১৪:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরা আমার নামে যা কিছু চাইবে, আমি তা করব, যেন পিতা তাঁর পুত্রের মাধ্যমে মহিমান্বিত হন।

  13. যোহন ১৪:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যদি তোমরা আমার নামে কিছু চাও, তা আমি করব।

  14. যোহন ১৪:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যদি তোমরা আমাকে ভালবাসো, তবে তোমরা আমার সব আদেশ পালন করবে।

  15. যোহন ১৪:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এবং আমি পিতার কাছে প্রার্থনা করব এবং তিনি তোমাদের অন্য একজন সহায়ক দেবেন সুতরাং তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন,

  16. যোহন ১৪:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি সত্যের আত্মা। জগত তাঁকে গ্রহণ করে না কারণ সে তাঁকে দেখেনি অথবা তাঁকে জানে না। তোমরা তাঁকে জান, তিনি তোমাদের সঙ্গে থাকেন এবং তোমাদের মধ্যে থাকবেন।

  17. যোহন ১৪:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তোমাদের একা রেখে যাব না; আমি তোমাদের কাছে ফিরে আসব।

  18. যোহন ১৪:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিছুদিন পরে জগত আর আমাকে দেখতে পাবে না, কিন্তু তোমরা আমাকে দেখতে পাবে। কারণ আমি জীবিত আছি, তোমরাও জীবিত থাকবে।

  19. যোহন ১৪:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে দিন তোমরা জানবে যে আমি আমার পিতার মধ্যে আছি এবং তোমরা আমার মধ্যে আছ এবং আমি তোমাদের মধ্যে আছি।

  20. যোহন ১৪:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে আমার সব আদেশ জানে এবং পালন করে, সেই একজন যে আমাকে ভালবাসে; এবং যে আমাকে ভালবাসে আমার পিতাও তাকে ভালবাসবে এবং আমি তাকে ভালবাসব এবং আমি নিজেকে তার কাছে প্রকাশ করব।

  21. যোহন ১৪:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যিহূদা (ঈষ্করিয়োতীয় নয়) যীশুকে বললেন, “প্রভু, কি ঘটেছে, যে আপনি আমাদের কাছেই নিজেকে দেখাবেন জগতের কাছে নয়?”

  22. যোহন ১৪:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যীশু উত্তর করলেন এবং তাঁকে বললেন, “কেউ যদি আমাকে ভালবাসে, সে আমার কথা পালন করবে। আমার পিতা তাকে ভালবাসবেন এবং আমরা তাঁর কাছে আসব এবং তাঁর সঙ্গে আমাদের বাস করার জায়গা তৈরী করবেন।

  23. যোহন ১৪:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে কেউ আমাকে ভালবাসে না আমার কথা পালন করে না। যে কথা তোমরা শুনছ সেটা আমার নয় কিন্তু পিতার যিনি আমাকে পাঠিয়েছেন।”

  24. যোহন ১৪:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তোমাদের এই সব বিষয় বলেছি, যখন আমি তোমাদের মধ্যে ছিলাম।

  25. যোহন ১৪:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যখন সহায়ক, পবিত্র আত্মা, যাঁদের পিতা আমার নামে পাঠাবেন, তাঁরা তোমাদের সব বিষয়ে শিক্ষা দেবেন এবং আমি তোমাদের যা বলেছি সে সব মনে করিয়ে দেবেন।