মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. যোহন ১৩:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেইজন্য আমি তোমাদের একটা উপমা দিয়েছি সুতরাং তোমাদেরও এই রকম করা উচিত যা আমি তোমাদের জন্য করেছি।”

  2. যোহন ১৩:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সত্য, সত্য, আমি তোমাদের যা বলছি, একজন দাস তার নিজর প্রভুর থেকে মহৎ নয়; যিনি পাঠিয়েছেন তাঁর থেকে যাকে পাঠানো হয়েছে তিনি মহৎ নয়।

  3. যোহন ১৩:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যদি তোমরা এই বিষয়গুলো জান, তোমরা যদি তাদের জন্য এগুলো কর তোমরা ধন্য হবে।

  4. যোহন ১৩:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তোমাদের সকলের কথা বলছি না, আমি যাদের মনোনীত করেছি আমি তাদের জানি কিন্তু আমি এই কথা বলছি যে শাস্ত্র বাক্য পূর্ণ হবেই: যে আমার রুটি খেয়েছে, সে আমার বিরুদ্ধাচরণ করেছে।

  5. যোহন ১৩:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এটা ঘটবার আগে আমি তোমাদের বলছি যে যখন এটা ঘটবে, তোমরা অবশ্যই বিশ্বাস করবে যে, আমিই সেই।

  6. যোহন ১৩:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সত্য, সত্য, আমি তোমাদের বলছি, “যে আমাকে গ্রহণ করে, যিনি আমাকে পাঠিয়েছেন, সে তাঁকেই গ্রহণ করে।”

  7. যোহন ১৩:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যখন যীশু এই কথা বললেন, তখন তিনি আত্মাতে কষ্ট পেলেন, তিনি সাক্ষ্য দিলেন এবং বললেন, “সত্য, সত্য, আমি তোমাদের বলছি যে তোমাদের মধ্যে একজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।”

  8. যোহন ১৩:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    শিষ্যরা একজন অন্যের দিকে তাকালো, তারা অবাক হল তিনি কার বিষয় বলছেন।

  9. যোহন ১৩:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশুর শিষ্যদের মধ্যে একজন ঘনিষ্ট শিষ্য ছিল, যাকে যীশু প্রেম করতেন, ভোজের টেবিলে যে যীশুর কোলে হেলান দিয়ে বসেছিল।

  10. যোহন ১৩:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তারপর শিমোন পিতর সেই শিষ্যকে ইশারা করে বললেন, “আমাদের বলুন সে কে, তিনি কার কথা বলছেন।”

  11. যোহন ১৩:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ঐ শিষ্য যীশুর পেছন দিকে হেলে বললেন, “প্রভু, সে কে?”

  12. যোহন ১৩:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যীশু তার উত্তরে বললেন, “সেই, যার জন্য আমি এই রুটির টুকরোটা ডোবাব এবং তাকে দেব।” সুতরাং তখন তিনি রুটি ডুবিয়ে, ঈষ্করিয়োতীয় শিমোনের ছেলে যিহূদাকে দিলেন।

  13. যোহন ১৩:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এবং রুটি টি দেবার পরেই, শয়তান তার মধ্যে প্রবেশ করল। তারপর যীশু তাকে বললেন, “তুমি যেটা করছ সেটা তাড়াতাড়ি কর।”

  14. যোহন ১৩:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ ভোজের টেবিলের কেউ কারণটি জানতে পারেনি যে যীশু তাকেই বলেছিল

  15. যোহন ১৩:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিছু লোক চিন্তা করেছিল যে, যিহূদার কাছে টাকার থলি ছিল বলে যীশু তাকে বললেন, “উত্সবের জন্য যে জিনিসগুলো দরকার কিনে আন,” অথবা সে যেন অবশ্যই গরিবদের কিছু জিনিস দেয়।

  16. যোহন ১৩:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যিহূদা রুটি গ্রহণ করার পর তাড়াতাড়ি বেরিয়ে গেল; এবং তখন রাত ছিল।

  17. যোহন ১৩:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যখন যিহূদা চলে গেল, যীশু বললেন, “এখন মনুষ্যপুত্র মহিমান্বিত হলেন এবং ঈশ্বরও তাঁতে মহিমান্বিত হলেন।

  18. যোহন ১৩:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ঈশ্বর পুত্রকে তাঁর মাধ্যমে মহিমান্বিত করবেন এবং তিনি খুব তাড়াতাড়ি তাঁকে মহিমান্বিত হবেন।

  19. যোহন ১৩:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমার প্রিয় শিশুরা, আমি অল্পকালের জন্য তোমাদের সঙ্গে আছি। তোমরা আমাকে খুঁজবে এবং আমি ইহূদিদের যেমন বলেছিলাম, আমি যেখানে যাচ্ছি, সেখানে তোমরা আসতে পার না। এখন আমি তোমাদেরও তাই বলছি।”

  20. যোহন ১৩:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এক নতুন আদেশ আমি তোমাদের দিচ্ছি, যে তোমরা একে অন্যকে প্রেম করবে; আমি যেমন তোমাদের প্রেম করেছি, সুতরাং তোমরাও একে অন্যকে প্রেম করবে।

  21. যোহন ১৩:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরা যদি একে অন্যকে প্রেম কর, তবে তার মাধ্যমে সব লোকেরা জানবে যে তোমরা আমার শিষ্য।

  22. যোহন ১৩:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ শিমোন পিতর তাঁকে বললেন, “প্রভু, আপনি কোথায় যাচ্ছেন?” যীশু উত্তর দিলেন, “আমি যেখানে যাচ্ছি, সেখানে তোমরা আমাকে অনুসরণ কোর না, কিন্তু পরে তোমরা আসতে পারবে।”

  23. যোহন ১৩:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পিতর তাঁকে বললেন, “প্রভু, কেন এখন আপনাকে অনুসরণ করতে পারি না? আপনার জন্য আমি আমার জীবন দেব।”

  24. যোহন ১৩:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যীশু উত্তরে বললেন, “আমার জন্য তোমরা কি তোমাদের জীবন দেবে? সত্য, সত্য আমি তোমাকে বলছি, মোরগ ডাকার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে।”

  25. যোহন ১৪:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    “তোমাদের মন যেন অস্থির না হয়। তোমরা ঈশ্বরে বিশ্বাস কর; আমাকেও বিশ্বাস কর।