মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ২২:১০আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তোমার মধ্যে লোকে বাবার উলঙ্গতা অনাবৃত করেছে। তোমার মধ্যে লোকে ঋতুমতি অশুচি স্ত্রীকে বলাৎকার করেছে

  2. ইযেকিয়েল ২২:১১আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তোমার মধ্যে কেও নিজের প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে লজ্জাজনক কাজ করেছে; কেও বা নিজের ছেলের বউকে লজ্জাজনকভাবে অশুচি করেছে; আর কেউ বা তোমার মধ্যে নিজের বোনকে, নিজের বাবার মেয়েকে, খারাপ ব্যবহার করেছে।

  3. ইযেকিয়েল ২২:১২আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তোমার মধ্যে এইলোকগুলো ঘুষ নিয়েছে রক্তপাত করার জন্য।; তুমি সুদ ও প্রচুর লাভ নিয়েছো, তুমি তোমার প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করেছো নির্যাতন করে এবং আমাকে ভুলে গেছ, এটা প্রভু সদাপ্রভু বলেন।

  4. ইযেকিয়েল ২২:১৩আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তাই দেখ, তুমি যে অসতভাবে লাভ করে যা তৈরী করেছো তোমার মধ্যে যে রক্তপাত হয়েছে, তার মধ্যে আমি আমার হাত দিয়ে আঘাত করেছি।

  5. ইযেকিয়েল ২২:১৪আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তোমার হৃদয় কি স্থির থাকবে, তোমার হাত কি শক্তিশালী থাকবে আমি যে দিন তোমার সঙ্গে আচরণ করবো? আমি সদাপ্রভু এটা বললাম এবং এটা করব।

  6. ইযেকিয়েল ২২:১৫আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তাই আমি তোমাকে জাতিদের মধ্যে থেকে ছিন্নভিন্ন করবো এবং নানা দেশে পাঠিয়ে দেবো। এই ভাবে তোমার মধ্য থেকে অশুচিতা দূর করব।

  7. ইযেকিয়েল ২২:১৬আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তুমি জাতিদের সামনে অশুচি হবে। তাতে তুমি জানবে যে, আমিই সদাপ্রভু।

  8. ইযেকিয়েল ২২:১৭আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল

  9. ইযেকিয়েল ২২:১৮আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    মানুষের সন্তান, ইস্রায়েল-কুল আমার কাছে আবর্জনার মত হয়েছে; তারা সকলে হাফরের মধ্যে পেতল, দস্তা, লোহা ও সীসার; তারা রূপার আবর্জনা তোমার অগ্নিকুন্ডে।

  10. ইযেকিয়েল ২২:১৯আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তাই প্রভু সদাপ্রভু একথা বলেন, কারণ তোমার সকলে আবর্জনার মত হয়েছ, এই জন্য দেখ, আমি তোমাদেরকে যিরুশালেমের মধ্যে একত্র করবো।

  11. ইযেকিয়েল ২২:২০আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    যেমন লোকে আগুনে ফু দিয়ে গলাবার জন্য রূপা, পেতল, লোহা, সীসা ও দস্তা হাফরের মধ্যে একত্র করে, সেরকম আমি রাগে ও প্রচণ্ড কোপে তোমাদেরকে একত্র করব এবং সেখানে রেখে গলাব।

  12. ইযেকিয়েল ২২:২১আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তাই আমি তোমাদেরকে জড়ো করে আমার রাগের আগুনে ফু দেবো, তাতে তোমার তার মধ্যে গলে যাবে।

  13. ইযেকিয়েল ২২:২২আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    যেমন হাফরের মধ্যে রূপা গোলে যায়, তেমনি তার মধ্যে তোমাদেরকে গলান হবে; তাতে তোমার জানবে যে, আমি সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে আমার রাগ ঢেলে দিলাম।

  14. ইযেকিয়েল ২২:২৩আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এলো এবং বলল

  15. ইযেকিয়েল ২২:২৪আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    মানুষের সন্তান, তুমি দেশকে বল, তুমি এমন এক দেশ যা পরিষ্কার নয় রাগের দিনের বৃষ্টি হয়নি।

  16. ইযেকিয়েল ২২:২৫আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    সেখানে ভাববাদীদের চক্রান্ত যেমন গর্জ্জনকারী সিংহ শিকারের দিন গর্জন করে; তারা প্রাণীদেরকে গ্রাস করে এবং মূল্যবান সম্পদ নিয়ে যায়; তারা তাদের মধ্যে অনেক স্ত্রীকে বিধবা করে।

  17. ইযেকিয়েল ২২:২৬আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তার যাজকরা আমার ব্যবস্থার অমান্য করে এবং ও আমার পবিত্র বস্তুকে অপবিত্র করে, তারা পবিত্র ও অপবিত্র জিনিসের মধ্যে তফাৎ করা শেখায়নি এবং তারা আমার বিশ্রাম বার থেকে তাদের চোখ বন্ধ করে রেখেছে তাতে আমি তাদের মধ্যে অপবিত্রীকৃত হচ্ছি।

  18. ইযেকিয়েল ২২:২৭আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তার অধ্যক্ষরা সেখানে নেকড়ের মত শিকারকে বিদীর্ণ করে রক্তপাত করে, অন্যায়ভাবে লাভ পাওয়ার জন্য তাদের আত্মাকে ধ্বংস করছে।

  19. ইযেকিয়েল ২২:২৮আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    এবং তার ভাববাদীরা তাদের জন্য কলি দিয়ে ভিত্তি লেপন করেছে, তারা মিথ্যা দর্শন পায়, তাদের জন্য মিথ্যা ভবিষ্যত বাণী করছে। তারা বলে “প্রভু সদাপ্রভু এ কথা বলেন” যখন প্রভু সদাপ্রভু এ কথা বলেন না।

  20. ইযেকিয়েল ২২:২৯আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    দেশের প্রজারা অবৈধ জুলুম করেছে, পরের দ্রব্য জোর করে লুট করেছে এবং দুঃখী দরিদ্রের ওপর অত্যাচার করেছে এবং বিদেশীর ওপর অন্যায়ভাবে জুলুম করেছে।

  21. ইযেকিয়েল ২২:৩০আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তাই আমি তাদের মধ্যে থেকে এমন এক জনকে খুঁজছে যে দেওয়াল তৈরী করবে ও দেশের জন্য আমার সামনে ফাটালে দাঁড়াবে যাতে আমি ধ্বংস না করি কিন্তু আমি কাউকে পাইনি।

  22. ইযেকিয়েল ২২:৩১আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    এই জন্য আমি তাদের ওপর আমার রাগ ঢাললাম; আমি আমার ঘৃণা মিশ্রিত রাগ দিয়ে তাদেরকে শেষ করব এবং তাদের কাজের ফল তাদের মাথায় দিলাম, এটা প্রভু সদাপ্রভু বলেন।

  23. ইযেকিয়েল ২৩:১আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,

  24. ইযেকিয়েল ২৩:২আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    “হে মানুষের-সন্তান, দুটো স্ত্রীলোক ছিল, তারা এক মায়ের মেয়ে।

  25. ইযেকিয়েল ২৩:৩আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তারা মিশরে ব্যভিচার করল, যৌবনকালেই ব্যভিচার করল; সেখানে তারা বেশ্যাবৃত্তি করল। তাদের স্তন মর্দিত হত, সেখানে লোকেরা তাদের কৌমায্যকালীন চুচুক টিপত।