মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ২৩:৪আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তাদের মধ্যে বড় বোনের নাম অহলা ও তার বোনের নাম অহলীবা। তারপর তারা আমার হল এবং ছেলে ও মেয়ের জন্ম দিল। তাদের নামের অর্থ এই অহলা মানে শমরিয়া ও অহলীবা মানে যিরূশালেম।

  2. ইযেকিয়েল ২৩:৫আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    কিন্তু অহলা বেশ্যার মতো আচরণ করত এমনকি যখন সে আমার ছিল; আপনার প্রেমিকদের কাছে অশূরীয়দের কাছে কামাসক্তা হল; যারা প্রভাবশালী,

  3. ইযেকিয়েল ২৩:৬আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    এরা নীলবস্ত্র পরা, দেশাধ্যক্ষ ও শাসনকর্ত্তা, যারা শক্তিশালী ও সুদর্শন, তারা সবাই অশ্বারোহী যোদ্ধা।

  4. ইযেকিয়েল ২৩:৭আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    সে তাদের অর্থাৎ সমস্ত উৎকৃষ্ট অশূর-সন্তানের সঙ্গে ব্যভিচার করত এবং যাদের সঙ্গে কামাসক্তা হত, তাদের সবার সমস্ত মূর্ত্তি দ্বারা ভ্রষ্ট হত।

  5. ইযেকিয়েল ২৩:৮আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    আবার সে মিশরের দিন থেকে নিজের ব্যভিচারণ ত্যাগ করে নি; কারণ তার যৌবনকালে লোকে তার সঙ্গে শয়ন করত, তারাই তার কৌমায্যকালীন চুচুক টিপত ও তার সঙ্গে বিশৃঙ্খল আচরণ করত।

  6. ইযেকিয়েল ২৩:৯আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    এই জন্য আমি তার প্রেমিকদের হাতে সে যাদের সঙ্গে কামাসক্তা ছিল, সেই অশূর-সন্তানদের হাতে তাকে সমর্পণ করলাম।

  7. ইযেকিয়েল ২৩:১০আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তারা তার উলঙ্গতা অনাবৃত করল, তার ছেলেমেয়েদেরকে হরণ করে তাকে তরোয়াল দিয়ে হত্যা করল; এই ভাবে স্ত্রীলোকদের মধ্যে তার অখ্যাতি হল, তাই লোকেরা তাকে বিচারসিদ্ধ শাস্তি দিল।

  8. ইযেকিয়েল ২৩:১১আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    এই সব দেখেও তার বোন অহলীবা নিজের কামাসক্তিতে তার থেকে, হ্যাঁ, বেশ্যাক্রিয়ায় সেই বোনের থেকেও বেশি ভ্রষ্ট হল।

  9. ইযেকিয়েল ২৩:১২আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    সে কাছাকাছি অশূর সন্তানদের কাছে দেশাধ্যক্ষদের কাছে ও শাসনকর্ত্তাদের কাছে কামাসক্তা হল; তারা আকর্ষণীয় পোশাক পরা অশ্বারোহী যোদ্ধা, সবাই শক্তিশালী ও সুদর্শন।

  10. ইযেকিয়েল ২৩:১৩আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    আর আমি দেখলাম, সে অশুচি, উভয়ে একই পথে চলছে।

  11. ইযেকিয়েল ২৩:১৪আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    আর সে নিজের বেশ্যাক্রিয়া বাড়াল, কারণ সে দেয়ালে আঁকা পুরুষদের কাছে অর্থাৎ কলদীয়দের লাল রঙের আঁকা প্রতিরূপ দেখল;

  12. ইযেকিয়েল ২৩:১৫আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তারা কোমরের চারিদিকে বেল্ট পরেছে, তাদের মাথার পাগড়িটা উড়ছিল, তাদের সবার চেহারা রথের কর্মকর্তাদের মতো, লোকেরা যাদের জন্মস্থান ব্যাবিলন ছিল।

  13. ইযেকিয়েল ২৩:১৬আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তাদেরকে দেখামাত্র সে কামাসক্তা হয়ে কল্‌দীয় দেশে তাদের কাছে দূত পাঠাল।

  14. ইযেকিয়েল ২৩:১৭আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তাতে ব্যাবিলনীয়রা তার কাছে এসে লালসা বিছানায় শয়ন করল ও ব্যভিচার করে তাকে অশুচি করল; সে তাদের দ্বারা অশুচি হল, পরে তাদের দ্বারা প্রতি তার প্রাণে ঘৃণা হল।

  15. ইযেকিয়েল ২৩:১৮আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    সে নিজের বেশ্যাক্রিয়া প্রকাশ করল, তার গোপন অংশ অনাবৃত করল; তাতে আমার প্রাণে যেমন তার বোনের প্রতি ঘৃণা হয়েছিল তেমনি তার প্রতি ঘৃণা হল

  16. ইযেকিয়েল ২৩:১৯আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তারপর সে আরো অনেক বেশ্যাক্রিয়া করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হল, যে দিনের সে মিশর দেশে বেশ্যাক্রিয়া করত, নিজের সেই যৌবনকাল মনে করল।

  17. ইযেকিয়েল ২৩:২০আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তাই সে তার প্রেমিকদের জন্য কামাসক্তা হল, যার বংশ সম্মন্ধীয় গাধা মতোর ছিল এবং যার লিঙ্গ ঘোড়ার লিঙ্গের মতো আচরণ করত।

  18. ইযেকিয়েল ২৩:২১আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    এবং এই ভাবে, মিশরীয়েরা যে দিনের কৌমায্যকালীন স্তন বলে তোমার চুচুক টিপত, তুমি আবার সেই যৌবনকালীয় খারাপ কাজের চেষ্টা করেছ।

  19. ইযেকিয়েল ২৩:২২আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    অতএব, অহলীবা, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, তোমার প্রাণে যাদের প্রতি ঘৃণা হয়েছে, তোমার সেই প্রেমিকদেরকে আমি তোমার বিরুদ্ধে ওঠাব, চারিদিক থেকে তাদেরকে তোমার বিরুদ্ধে আনব।

  20. ইযেকিয়েল ২৩:২৩আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    বাবিল-সন্তানেরা এবং কলদীয়েরা সবাই, পকোদ, শোয়া ও কোয়া এবং তাদের সঙ্গে সমস্ত অশূর-সন্তান আনা হবে; তারা সবাই শক্তিশালী, সুদর্শন লোক! দেশাধ্যক্ষ ও শাসনকর্ত্তা, খ্যাতিসম্পন্ন লোক তারা সবাই অশ্বারোহী।

  21. ইযেকিয়েল ২৩:২৪আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তারা অস্ত্রশস্ত্র, রথ, চক্র ও জাতিসমাজ সঙ্গে নিয়ে তোমার বিরুদ্ধে আসবে, বড় ঢাল, ছোট ঢাল ও শিরস্ত্রাণ স্থাপন করে তোমার বিরুদ্ধে চারিদিকে উপস্থিত হবে! আমি তাদের হাতে বিচার-ভার দেব, তারা নিজেদের কাজ অনুসারে তোমার বিচার করবে।

  22. ইযেকিয়েল ২৩:২৫আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    আর আমি আমার রাগ তোমার বিরুদ্ধে স্থাপন করব; তারা তোমার প্রতি ক্রোধে ব্যবহার করবে; তারা তোমার নাক ও কান কেটে ফেলবে ও তোমার অবশিষ্টেরা তরোয়ালের দ্বারা পড়ে যাবে; তারা তোমার ছেলেমেয়েদেরকে হরণ করবে যাতে তোমার বংশধরেরা অগ্নিভক্ষিত হয়।

  23. ইযেকিয়েল ২৩:২৬আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তারা তোমার কাপড় খুলে ফেলবে এবং তোমার সব অলংকার নিয়ে নেবে।

  24. ইযেকিয়েল ২৩:২৭আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তাই আমি তোমার থেকে লজ্জাজনক আচরণ এবং মিশর দেশ থেকে তোমার বেশ্যাক্রিয়া দূর করব। তুমি তাদের তোমার চোখ আর তুলবে না এবং তুমি আর মিশরকে মনে করবে না।’

  25. ইযেকিয়েল ২৩:২৮আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, তুমি যাদেরকে ঘৃণা করছ, যাদের প্রতি তোমার প্রাণে ঘৃণা হয়েছে, তাদের হাতে আমি তোমাকে দেব।