মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ২৩:২৯আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তারা তোমার প্রতি ঘৃণাপূর্ণভাবে ব্যবহার করবে ও তোমার সমস্ত সম্পত্তি নিয়ে নেবে এবং তোমাকে বিবস্ত্রা করে পরিত্যাগ করবে, তাতে তোমার ব্যভিচার-ঘটিত উলঙ্গতা, তোমার লজ্জাজনক আচরণ ও তোমার বেশ্যাক্রিয়া প্রকাশ হবে।

  2. ইযেকিয়েল ২৩:৩০আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তুমি জাতিদের অনুগমনে ব্যভিচার করেছ, তাদের মূর্তিদের দ্বারা অশুচি হয়েছ, এই জন্য এ সব তোমার প্রতি করা যাবে।

  3. ইযেকিয়েল ২৩:৩১আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তুমি নিজের বোনের পথে গিয়েছ, এই জন্য আমি তার শাস্তির পানপাত্র তোমার হাতে দেব।’

  4. ইযেকিয়েল ২৩:৩২আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘তুমি নিজের বোনের পাত্রে পান করবে, সেই পাত্র গভীর ও বৃহৎ; তুমি পরিহাসের ও বিদ্রূপের বিষয় হবে; সেই পাত্রে অনেকটা ধরে।

  5. ইযেকিয়েল ২৩:৩৩আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তুমি পরিপূর্ণা হবে মত্ততায় ও দুঃখে ভয়ের ও ধ্বংসের পাত্রে! তোমার বোন শমরিয়ার পাত্রে।

  6. ইযেকিয়েল ২৩:৩৪আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তুমি তাতে পান করবে, নর্দমা খালি হবে তারপর তুমি ধ্বংস হবে এবং টুকরোর সঙ্গে তোমার স্তন বিচ্ছিন্ন করবে; কারণ আমি এটা ঘোষণা করলাম!’ এটা প্রভু সদাপ্রভু বলেন।

  7. ইযেকিয়েল ২৩:৩৫আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    অতএব প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘কারণ তুমি আমাকে ভুলে গিয়েছ, আমাকে পিছনে ফেলেছ, তার জন্য তুমি আবার নিজের খারাপ কাজের ও বেশ্যাক্রিয়া ওপরে তুলবে ও প্রকাশ করবে’!”

  8. ইযেকিয়েল ২৩:৩৬আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু আমাকে আরও বললেন, হে মানুষের-সন্তান, তুমি কি অহলার ও অহলীবার বিচার করবে? তবে তাদের ঘৃণ্য কাজ সকল তাদেরকে জানাও।

  9. ইযেকিয়েল ২৩:৩৭আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    কারণ তারা ব্যাভিচার করেছে ও তাদের হাতে রক্ত আছে; তারা নিজেদের মূর্তিদের সাথে ব্যভিচার করেছে এবং আমার জন্য জন্ম দেওয়া নিজের সন্তানদের ওদের গ্রাস করার জন্য আগুনের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে

  10. ইযেকিয়েল ২৩:৩৮আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    এবং তারা আমার প্রতি আরও এই করেছে, তারা আমার পবিত্র স্থান অশুচি করেছে এবং সেই দিনের তারা আমার বিশ্রামদিন অপবিত্র করেছে।

  11. ইযেকিয়েল ২৩:৩৯আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    কারণ যখন তারা নিজেদের মূর্তিদের উদ্দেশ্যে নিজের সন্তানদের বধ করত, তখন সেই দিন আমার পবিত্র স্থানে এসে তা অপবিত্র করত; আর দেখ, আমার বাড়ির মধ্যে তারা এই ধরনের করেছে।

  12. ইযেকিয়েল ২৩:৪০আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তোমার দূরের লোকদেরকে আনবার জন্য দূত পাঠিয়েছ; দূত পাঠানো হলে, দেখ, তারা আসল; তুমি তাদের জন্যে স্নান করলে, চোখ অঙ্কন করলে ও অলঙ্কারে নিজেকে বিভূষিত করলে;

  13. ইযেকিয়েল ২৩:৪১আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    এবং পরে সুন্দর বিছানায় বসে তার সামনে মেজ সাজিয়ে তার ওপরে আমার ধূপ ও আমার তেল রাখলে।

  14. ইযেকিয়েল ২৩:৪২আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    আর তার সঙ্গে নিশ্চিন্ত জনতার কলরব হল এবং সাধারন লোকেদের সঙ্গে মরুভূমি থেকে মদ্যপায়ীদেরকে আনা হল, তারা তোমাদের হাতে বালা ও মাথায় সুসজ্জিত মুকুট দিল।

  15. ইযেকিয়েল ২৩:৪৩আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তখন ব্যভিচার-ক্রিয়াতে যে জীর্না, সেই স্ত্রীর বিষয়ে আমি বললাম, এখন তারা এর সঙ্গে এবং এ তাদের সঙ্গে, ব্যভিচার করবে।

  16. ইযেকিয়েল ২৩:৪৪আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    আর পুরুষেরা যেমন বেশ্যার কাছে যায়, তেমনি তারা অর কাছে যেত; এই ভাবে তারা অহলার ও অহলীবার, সেই দুই খারাপ কাজ করা নারীর কাছে যেত।

  17. ইযেকিয়েল ২৩:৪৫আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    আর ধার্মিক লোকরাই ব্যাভিচারিণী ও রক্তপাতকারিনীদের বিচার অনুসারে তাদের বিচার করবে; কারণ তারা ব্যাভিচারিণী ও তাদের হাতে রক্ত আছে।

  18. ইযেকিয়েল ২৩:৪৬আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    বস্ততঃ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “আমি তাদের বিরুদ্ধে জনসমাজ আনব এবং তাদেরকে ভেসে বেড়াতে ও লুটের জিনিস থেকে দেব।

  19. ইযেকিয়েল ২৩:৪৭আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    সেই সমাজ তাদেরকে পাথরের আঘাত করবে ও নিজেদের তরোয়ালে কেটে ফেলবে এবং তাদের বাড়ি আগুনে পুড়িয়ে দেবে।

  20. ইযেকিয়েল ২৩:৪৮আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    এই ভাবে আমি দেশ থেকে খারাপ কাজ দূর করব, তাতে সমস্ত স্ত্রীলোক শিক্ষা পাবে, তাই তারা আর খারাপ কাজের মতো আচরণ করবে না।

  21. ইযেকিয়েল ২৩:৪৯আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    আর লোকেরা তোমাদের খারাপ কাজের বোঝা তোমাদের ওপরে রাখবে এবং তোমার নিজেদের মূর্তিগুলির-সমন্ধীয় পাপ সব বহন করবে; তাতে তোমার জানবে যে, আমিই প্রভু সদাপ্রভু।”

  22. ইযেকিয়েল ২৪:১আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব

    ¶ বাবিলে আমাদের বন্দিত্বের সময়ে আবার নবম বৎসরের দশম মাসে, মাসের দশম দিনের সদাপ্রভুর এ বাক্য আমার কাছে এল এবং বলল,

  23. ইযেকিয়েল ২৪:২আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব

    “মানুষের সন্তান তুমি নিজে এই দিনের র নাম এই সঠিক দিনের র নাম লিখে রাখ, আজকের এইদিনের বাবিল-রাজ যিরূশালেমের ঘেরাও হল

  24. ইযেকিয়েল ২৪:৩আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব

    তুমি এই বিদ্রোহী কুলের উদ্দেশ্যে এক প্রবাদ বাক্য বল, তাদেরকে নীতিগল্প বল এবং তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, চড়াও হাঁড়ী চড়াও, তার মধ্যে জল দাও।

  25. ইযেকিয়েল ২৪:৪আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব

    তার ভেতর খাবারের টুকরো রাখ, প্রত্যেক ভালো টুকরো, উরু ও কাঁধ রাখ, ভর্তি কর সবচেয়ে ভালো হাড় দিয়ে।