- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 605–538 BC
The Babylonian Exile
Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.
এই কালের পদ
- ইযেকিয়েল ২৫:৩আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব
তুমি অম্মোন-সন্তানদেরকে বল, ‘প্রভু সদাপ্রভুর বাক্য শোন। এই বাক্য যা সদাপ্রভু বলেন, তুমি বলেছো “আহা” আমার পবিত্র স্থান যখন অপবিত্র হয়েছিল, ইস্রায়েল-ভূমি যখন জনশূন্য ছিল এবং যিহূদা-কুল যখন তাদের নির্বাসিত হয়েছিল।
- ইযেকিয়েল ২৫:৪আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব
তাই দেখ, আমি তোমাকে অধিকার হিসাবে পূর্বদেশের লোকেদের হাতে সমর্পণ করব, তারা তোমার মধ্যে শিবির স্থাপন করবে এবং তোমার মধ্যে তাদের তাঁবু তৈরী করবে; তারা তোমার ফল খাবে এবং তোমার দুধ পান করবে।
- ইযেকিয়েল ২৫:৫আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব
আর আমি রব্বাকে উটের চারনভূমি তৈরী করবো এবং ও অম্মোন সন্তানদের দেশকে মেষ পালের জায়গা করব; তাতে তোমার জানবে যে, আমি সদাপ্রভু।
- ইযেকিয়েল ২৫:৬আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব
কারণ প্রভু সদাপ্রভু এ কথা বলেন, তুমি ইস্রায়েল-দেশের বিরুদ্ধে হাততালি দিয়েছ, পা দিয়ে আঘাত করেছ ও আত্মার সঙ্গে সম্পূর্ন অবজ্ঞাভাবে আনন্দ করেছ।
- ইযেকিয়েল ২৫:৭আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব
এই জন্য দেখ, আমি তোমাকে আমার হাত দিয়ে আঘত করবো, জাতিদের লুটপাট করার জন্য তোমাকে পাঠাবো, অন্য লোকেদের মধ্য থেকে তোমাকে কেটে ফেলব এবং ধ্বংস করবো। আমি তোমাকে দেশের মধ্য থেকে তোমাকে ধ্বংস করব; তাতে তুমি জানবে যে, আমি সদাপ্রভু’।”
- ইযেকিয়েল ২৫:৮আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব
¶ প্রভু সদাপ্রভু এ কথা বলেন, মোয়াব ও সেয়ীর বলে, দেখ, যিহূদা-কুল অন্য সব জাতির মত।
- ইযেকিয়েল ২৫:৯আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব
তাই দেখ, আমি মোয়াবের ঢাল শহরের সীমানার দিকে খুলে দেবো, জাকজমকপূর্ণ বৈৎ-যিশীমোতে বালমিয়নে ও কিরিয়াথয়িমে
- ইযেকিয়েল ২৫:১০আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব
অস্মোন-সন্তানদের বিরুদ্ধে পূর্বদেশের লোকেদের জন্য পথ তৈরী করে দেশে অধিকারের জন্য দেব, এভাবে অম্মোন-সন্তানেরা আর জাতিদের মধ্যে স্মৃতিপথে আসবেনা।
- ইযেকিয়েল ২৫:১১আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব
তাই আমি মোয়াবের বিরুদ্ধে বিচার করব তাতে তারা জানবে যে, আমি সদাপ্রভু।
- ইযেকিয়েল ২৫:১২আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব
¶ প্রভু সদাপ্রভু এ কথা বলেন, “ইদোম এভাবে যিহূদা-কুলের ওপর প্রতিশোধ নিয়েছে এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অন্যায় করেছে।”
- ইযেকিয়েল ২৫:১৩আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব
তাই প্রভু সদাপ্রভু এ কথা বলেন, “আমি আমার হাত দিয়ে ইদোমের উপরে আঘাত করবো এবং মানুষ ও পশুকে ধ্বংস করব। আমি তাদেরকে তৈমন থেকে দদান পর্যন্ত পরিত্যক্ত জায়গা করব, তারা তরোয়ালে পতিত হবে।
- ইযেকিয়েল ২৫:১৪আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব
এই ভাবে আমি ইদোমের ওপরে আমার প্রতিশোধ নেওয়ার ভার ইস্রায়েলের হাতে সমর্পণ করব, তাতে আমার যেরকম রাগ ও যেরকম কোপ, তারা ইদোমের ওপর সেরকম ব্যবহার করবে, তখন তারা আমার প্রতিশোধের কথা জানবে;” এটা সদাপ্রভু বলেন।
- ইযেকিয়েল ২৫:১৫আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব
¶ প্রভু সদাপ্রভু এ কথা বলেন, পলেষ্টীয়েরা যিহূদাদের ওপর প্রতিশোধ নিয়েছে এবং তাদের ধ্বংস করেছে কারণ, চিরশত্রুতা এবং ঘৃণা তাদের হৃদয়ে ছিল।
- ইযেকিয়েল ২৫:১৬আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব
তাই প্রভু সদাপ্রভু একথা বলেন, দেখ, আমি পলেষ্টীয়দের বিরুদ্ধে আমার হাত তুলবো এবং আমি কেটে ফেলবো করেথীয়দেরকে এবং বাকিদের ধ্বংস করবো যারা সমুদ্রের উপকূলে থাকে।
- ইযেকিয়েল ২৫:১৭আনু. ৫৯০ খ্রিস্টপূর্ব
কারণ আমি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব শাস্তি দিয়ে, তাহলে তারা জানবে যে আমি সদাপ্রভু যখন আমি তাদের ওপরে প্রতিশোধ নেব।
- ইযেকিয়েল ২৬:১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
¶ বাবিলে আমাদের বন্দিত্বের সময়ে সেই একাদশ বছরে, মাসের প্রথম দিনের, সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,
- ইযেকিয়েল ২৬:২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
“মানুষের সন্তান, যিরূশালেমের বিষয়ে সোর বলেছে, ‘হায়! লোকদের দরজা ভেঙে গেল! সে আমার দিকে ফিরেছে; আমি পূর্ণা হব, যেমন সে উচ্ছিন্ন হয়েছে!’
- ইযেকিয়েল ২৬:৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘হে সোর, দেখ, আমি তোমার বিরুদ্ধে এবং সমুদ্র যেমন তরঙ্গ ওঠায়, তেমনি তোমার বিরুদ্ধে আমি অনেক জাতিকে ওঠাব।
- ইযেকিয়েল ২৬:৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
তারা সোরের পাঁচিল ধ্বংস করবে, তার উচ্চ দুর্গ সব ভেঙে ফেলবে। আমি তার ধূলো তা থেকে দূর করে ফেলব ও তাকে উন্মুক্ত পাথর করব।
- ইযেকিয়েল ২৬:৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
সে সমুদ্রের মধ্যে জাল পাতার জায়গা হবে, কারণ আমিই এটা বললাম!’ এটা প্রভু সদাপ্রভু বলেন এবং সে জাতিদের লুটের জিনিস হবে।
- ইযেকিয়েল ২৬:৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
এলাকায় তার যে মেয়েরা আছে, তারা তরোয়ালে বধ হবে এবং তারা জানবে যে, আমিই সদাপ্রভু!
- ইযেকিয়েল ২৬:৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি উত্তরদিক থেকে ঘোড়া, রথ ও অশ্বারোহীদের এবং জনসমাজের ও অনেক সৈন্যের সঙ্গে রাজাধিরাজ বাবিল-রাজ নবূখদনিত্সরকে এনে সোরে উপস্থিত করবে।
- ইযেকিয়েল ২৬:৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
সে দেশের প্রধান অংশে তোমার মেয়েদেরকে তরোয়ালের আঘাতে হত্যা করবে, তোমার বিরুদ্ধে অবরোধের দেয়াল তুলবে। সে অবরোধের দেয়াল তোমার বিরুদ্ধে তৈরী করবে এবং তোমার বিরুদ্ধে ঢাল তুলবে।
- ইযেকিয়েল ২৬:৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
আর সে তোমার দেয়ালে সংঘাত করবে ও নিজের তীক্ষ্ণ অস্ত্র দ্বারা তোমার উচ্চগৃহ সব ভেঙে ফেলব।
- ইযেকিয়েল ২৬:১০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
সে তার ঘোড়াদের বাহুল্যের জন্য তাদের ধূলো তোমাকে ঢেকে ফেলবে; সে যখন শহরে প্রবেশের মতো তোমার দরজা সবের ভিতর যাবে, তখন ঘোড়াদের, চাকার ও রথের শব্দে তোমার দেয়াল কাঁপবে।