- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 605–538 BC
The Babylonian Exile
Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.
এই কালের পদ
- ইযেকিয়েল ২৬:১১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
সে নিজের ঘোড়াদের খুরে তোমার সমস্ত পথ দলিত করবে, তরোয়ালের দ্বারা তোমার লোকদেরকে হত্যা করবে ও তোমার শক্তিশালী পাথরের স্তম্ভ সব পড়ে যাবে।
- ইযেকিয়েল ২৬:১২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
ওরা তোমার সম্পত্তি লুট করবে, তোমার বাণিজ্যের জিনিস লুট করবে, তোমার দেয়াল ভেঙে ফেলবে ও তোমার ঐশ্বর্য্যশালী বাড়ি সব ধ্বংস করবে এবং তারা তোমার পাথর, কাঠ ও ধূলো জলের মধ্যে নিক্ষেপ করবে।
- ইযেকিয়েল ২৬:১৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
আর আমি তোমার গানের শব্দ থামাব এবং তোমার বীণাধ্বনি আর শোনা যাবে না।
- ইযেকিয়েল ২৬:১৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
আর আমি তোমাকে শুকনো পাথর করব; তুমি জাল বিস্তার করার জায়গা হবে; তুমি আর তৈরী হবে না; কারণ আমি সদাপ্রভু এটা বললাম,” এটা প্রভু সদাপ্রভু বলেন।
- ইযেকিয়েল ২৬:১৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
“প্রভু সদাপ্রভু সোরকে এই কথা বলেন, তোমার পতনের শব্দে, তোমার মধ্যে আহতদের কোঁকা নিতে ও ভয়ানক নরহত্যায় উপকূল সব কি কাঁপবে না?
- ইযেকিয়েল ২৬:১৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
তখন সমুদ্রের অধ্যক্ষরা সবাই নিজেদের সিংহাসন থেকে না মরে, নিজেদের পোশাক ত্যাগ করবে, রঙিন পোশাক সব খুলে ফেলবে; তারা ভয় পরিধান করবে; তারা মাটিতে বসবে, সবদিন ভীত থাকবে ও তোমার বিষয়ে আতঙ্কিত হবে।
- ইযেকিয়েল ২৬:১৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
আর তারা তোমার বিষয়ে বিলাপ করে তোমাকে বলবে, হে সমুদ্রে উত্পন্ন স্থাননিবাসিনী তুমি কিভাবে বিনষ্ট হলে। সেই বিখ্যাতা পুরী যা অনেক শক্তিশালী ছিল তা এখন সমুদ্রে! এবং তুমি, তার সমস্ত অধিবাসীর উপর তাদের ভয়ার্হতা অর্পণ করত।
- ইযেকিয়েল ২৬:১৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
এখন তোমার পতনের দিনের উপকূল সব কাঁপছে, তোমার চলে যাওয়াতে সমুদ্রে অবস্থিত দ্বীপ সব আতঙ্কগ্রস্থ হয়েছে।
- ইযেকিয়েল ২৬:১৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, যখন আমি নিবাসিহীন শহরের মতো তোমাকে উচ্ছিন্ন শহর করব, যখন আমি তোমার উপরে সমুদ্র ওঠাব ও বিশাল জলরাশি তোমাকে ঢেকে ফেলবে,
- ইযেকিয়েল ২৬:২০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
তখন আমি তোমাকে গর্তগামীদের সঙ্গে প্রাচীন দিনের র লোকেদের কাছে নামাব এবং নিচে পৃথিবীতে, চিরোৎসন্ন জায়গায়, গর্তগামী সবার সঙ্গে বাস করাব, তাতে তুমি আর বসতিস্থান হবে না; কিন্তু জীবিতদের দেশে আমি শোভা স্থাপন করব।
- ইযেকিয়েল ২৬:২১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
আমি তোমাকে বিপর্যয়ের জায়গা করব, তুমি আর থাকবে না; লোকেরা তোমার খোঁজ করলেও আর কখনও তোমাকে পাবে না,” এটা সদাপ্রভু বলেন।
- ইযেকিয়েল ২৭:১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
¶ আবার সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,
- ইযেকিয়েল ২৭:২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
এখন তুমি, হে মানুষের-সন্তান, তুমি সোরের বিষয়ে বিলাপ কর।
- ইযেকিয়েল ২৭:৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
সোরকে বল, হে সমুদ্রের প্রবেশের জায়গার নিবাসিনি অনেক উপকূলে জাতিদের বনিক প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে সোর, তুমি বলছ, আমি পরমসুন্দরী।
- ইযেকিয়েল ২৭:৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
সমুদ্রদের মাঝখানে তোমার জায়গা আছে; তোমার নির্মাণকারীরা তোমার সৌন্দর্য্য সিদ্ধ করেছে।
- ইযেকিয়েল ২৭:৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
তারা সনীরীয় দেবদারু কাঠে তোমার সমস্ত তক্তা তৈরী করেছে, তোমার জন্য মাস্তুল তৈরী করার জন্যে লিবানোন থেকে এরস গাছ গ্রহণ করেছে।
- ইযেকিয়েল ২৭:৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
তারা বাশন দেশীয় অলোন গাছ থেকে তোমার দাঁড় তৈরী করেছে; কিত্তীয় উপকূলসমূহ থেকে আনা তাশূর কাঠে খোদাই করা হাতির দাঁত দিয়ে তোমার তক্তা তৈরী করেছে।
- ইযেকিয়েল ২৭:৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
তোমার পতাকার মত মিশর থেকে আনা রঙিন মসীনা-বস্ত্র তোমার পাল ছিল; ইলীশার উপকূল-সমূহ থেকে আনা নীল ও বস্ত্র তোমার আচ্ছাদন ছিল।
- ইযেকিয়েল ২৭:৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
সীদোন অর্বদ-নিবাসিরা তোমার দাঁড়ী ছিল; হে সোর, তোমার জ্ঞানবানেরা তোমার মধ্যে তোমার পথপ্রদর্শক ছিল।
- ইযেকিয়েল ২৭:৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
গবালের প্রাচীনরা ও জ্ঞানবানেরা তোমার মধ্যে তোমার দুই প্রান্তের জোড় ছিল। সমুদ্রগামী সমস্ত জাহাজ ও তাদের নাবিকরা তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করার জন্য তোমার মধ্যে ছিল।
- ইযেকিয়েল ২৭:১০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
পারস্য, লুদ ও লিবিয়া দেশীয়েরা তোমার সৈন্যসামন্তের মধ্যে তোমার যোদ্ধা ছিল; তারা তোমার মধ্যে ঢাল ও শিরস্ত্র টানিয়ে রাখত; তারাই তোমার শোভা সম্পাদন করেছে।
- ইযেকিয়েল ২৭:১১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
অর্বদের লোক তোমার সৈন্যদের চারিদিকে তোমার দেয়ালের ওপরে ছিল, যুদ্ধবীরেরা তোমার সব উঁচু গৃহে ছিল; তারা চারিদিকে তোমার দেয়ালে নিজেদের ঢাল ঝোলাত; তারাই তোমার সৌন্দর্য্য সম্পূর্ণ করেছে।
- ইযেকিয়েল ২৭:১২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
সব ধরনের ধনের প্রাচুর্য্যের জন্য তর্শীশ তোমার বনিক ছিল; তারা রূপা, লোহা, দস্তা ও সীসা দিয়ে তোমার পণ্য পরিশোধ করত।
- ইযেকিয়েল ২৭:১৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
যবন, তুবল ও মেশক তোমার ব্যবসায়ী ছিল; তারা মানুষের প্রাণ ও ব্রোঞ্জের পাত্র দিয়ে তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করত।
- ইযেকিয়েল ২৭:১৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
তোগর্ম-কুলের লোকেরা ঘোটক, যুদ্ধের ঘোড়া ও অশ্বতর এনে তোমার পণ্য পরিশোধ করত।