মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ২৮:৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তোমার জ্ঞানে ও তোমার বুদ্ধিতে তুমি নিজের জন্য ঐশ্বর্য্য উপার্জন করেছ, নিজের কোষে সোনা ও রূপা সঞ্চয় করেছ;

  2. ইযেকিয়েল ২৮:৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তোমার জ্ঞানের মহত্বে বাণিজ্য দ্বারা নিজের ঐশ্বর্য্য বৃদ্ধি করেছ, তাই তোমার ঐশ্বর্য্যে তোমার হৃদয় গর্বিত হয়েছে;

  3. ইযেকিয়েল ২৮:৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তুমি নিজের হৃদয়কে ঈশ্বরের হৃদয়ের মতো বলে মেনেছ;

  4. ইযেকিয়েল ২৮:৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    এই জন্য দেখ, আমি তোমার বিরুদ্ধে বিদেশীদেরকে আনব, জাতিদের মধ্যে তারা আতঙ্কজনক মানুষ, তারা তোমার জ্ঞানের সৌন্দর্য্যের বিরুদ্ধে নিজেদের তরোয়াল আনবে ও তোমার দীপ্তি অপবিত্র করবে।

  5. ইযেকিয়েল ২৮:৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তারা তোমাকে গর্তে নামাবে; তুমি সমুদ্রদের মাঝখানে নিহত লোকেদের মতো মরবে।

  6. ইযেকিয়েল ২৮:৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তোমার বধকারীর সামনে তুমি কি বলবে, আমি ঈশ্বর? কিন্তু যে তোমাকে বিদ্ধ করবে, তার হাতে তো তুমি মানুষমাত্র দেবতা নও।

  7. ইযেকিয়েল ২৮:১০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তুমি বিদেশীদের হাত দ্বারা অচ্ছিন্নত্বক লোকেদের মতো মরবে, কারণ আমি এটা বললাম, এটা প্রভু সদাপ্রভু বলেন।

  8. ইযেকিয়েল ২৮:১১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল,

  9. ইযেকিয়েল ২৮:১২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    হে মানুষের-সন্তান, তুমি সোরের রাজার জন্য বিলাপ কর ও তাকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘তুমি পরিপূর্ণতার আদর্শ, সম্পূর্ণ জ্ঞান এবং নিখুঁত সৌন্দর্য্য!

  10. ইযেকিয়েল ২৮:১৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিল; সব ধরনের বহুমূল্য পাথর, চূনি, পীতমণি, হীরক, বৈদুর্য্যমণি, গোমেদ, সূর্য্যকান্ত, নীলকান্ত, হরিণমণি ও মরকত এবং সোনা তোমার আচ্ছাদন ছিল, তোমার ঢাকের ও বাঁশীর কারুকাজ তোমার মধ্যে ছিল; তোমার সৃষ্টিদিনে এ সব তৈরী হয়েছিল।

  11. ইযেকিয়েল ২৮:১৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তুমি অভিষিক্ত আচ্ছাদক করূব ছিলে, আমি তোমাকে স্থাপন করেছিলাম, তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে; তুমি আগুনের পাথরগুলির মধ্যে দিয়ে যেতে।

  12. ইযেকিয়েল ২৮:১৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তোমার সৃষ্টি দিন থেকে তুমি নিজের ব্যবহারে সিদ্ধ ছিলে; শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল।

  13. ইযেকিয়েল ২৮:১৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তোমার বানিজ্যের বাহুল্যের তোমার ভিতর হিংস্রতা পরিপূর্ন হল, তুমি পাপ করলে, তাই আমি তোমাকে ঈশ্বরের পর্বত থেকে ভ্রষ্ট করলাম, হে রক্ষক করূব, তোমাকে অগ্নিময় পাথরগুলির মধ্যে থেকে ধ্বংস করলাম।

  14. ইযেকিয়েল ২৮:১৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তোমার হৃদয় তোমার সৌন্দর্য্যে গর্বিত হয়েছিল; তুমি নিজ জাঁকজমকের জন্য নিজের জ্ঞান নষ্ট করেছ; আমি তোমাকে ভূমিতে নিক্ষেপ করলাম, রাজাদের সামনে রাখলাম, যেন তারা তোমাকে দেখতে পায়।

  15. ইযেকিয়েল ২৮:১৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তোমার অপরাধের কারণে তুমি নিজ বানিজ্যবিষয়ক অন্যায় দ্বারা নিজের পবিত্র জায়গা সব অপবিত্র করেছ; তাই আমি তোমার কাছ থেকে আগুন বের করে নিলাম, সে তোমাকে গ্রাস করল এবং আমি তোমাকে দর্শনকারী সবার সামনে ছাই করে ভূমিতে ফেলে দিলাম।

  16. ইযেকিয়েল ২৮:১৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    জাতিদের মধ্যে যত লোক তোমাকে জানে, তারা সবাই তোমার বিষয়ে শিহরিত হল; তুমি সন্ত্রাসিত হলে এবং তুমি আবার কখনো থাকবে না’!”

  17. ইযেকিয়েল ২৮:২০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল,

  18. ইযেকিয়েল ২৮:২১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    “হে মানুষের-সন্তান, তুমি সীদোনের দিকে মুখ রাখ ও তার বিরুদ্ধে ভাববাণী বল!

  19. ইযেকিয়েল ২৮:২২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    বল, ‘প্রভু সদাপ্রভু এই কথা বলেন, হে সীদোন, দেখ, আমি তোমার বিরুদ্ধে; আমি তোমার মধ্যে গৌরবান্বিত হব; তাতে লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি তোমার মধ্যে বিচার নিষ্পন্ন করব। আমি আমার পবিত্রতা তোমাকে দেখাব!

  20. ইযেকিয়েল ২৮:২৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আমি তার মধ্যে মহামারী ও তার রাস্তাগুলোতে রক্ত পাঠাব এবং আহত লোকেরা তার মধ্যে পতিত হবে, কারণ তরোয়াল চারিদিকে তার বিরুদ্ধে হবে, তাতে তারা জানবে যে আমিই সদাপ্রভু।

  21. ইযেকিয়েল ২৮:২৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তখন ইস্রায়েল কুলের জ্বালাজনক কোন হুল কিংবা ব্যথাজনক কাঁটা তাদের অবজ্ঞাকারী চারিদিকের কোনো লোকের মধ্যে আর উত্পন্ন হবে না; তাতে তারা জানবে যে, আমিই প্রভু সদাপ্রভু।

  22. ইযেকিয়েল ২৮:২৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    প্রভু সদাপ্রভু এই কথা বলেন, যে জাতিদের মধ্যে ইস্রায়েল-কুল ছিন্নভিন্ন হয়েছে, তাদের মধ্যে থেকে যখন আমি তাদেরকে সংগ্রহ করব এবং জাতিদের সামনে তাদেরকে পবিত্র বলে মান্য হব, তখন আমি আমার দাস যাকোবকে যে ভূমি দিয়েছি, তারা নিজেদের সেই ভূমিতে বাস করবে।

  23. ইযেকিয়েল ২৮:২৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তারা নির্ভয়ে সেখানে বাস করবে; হ্যাঁ তারা বাড়ি তৈরী করবে এবং নির্ভয়ে বাস করবে; কারণ তখন আমি তাদের অবজ্ঞাকারী চারিদিকের সব লোককে বিচার নিষ্পন্ন করব; তাতে তারা জানবে যে আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু’।”

  24. ইযেকিয়েল ২৯:১আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    ¶ বাবিলে আমাদের বন্দিত্বের সময়ে দশম বছরের দশম মাসে, মাসের দ্বাদশ দিনের, সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল,

  25. ইযেকিয়েল ২৯:২আনু. ৫৮৯ খ্রিস্টপূর্ব

    হে মানুষের-সন্তান, তুমি মিশরের রাজা ফরৌণের বিরুদ্ধে মুখ রাখ এবং তার বিরুদ্ধে ও সমস্ত মিশরের বিরুদ্ধে ভাববাণী বল।