- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 605–538 BC
The Babylonian Exile
Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.
এই কালের পদ
তারা ধ্বংসিত দেশসমূহের মধ্যে ধ্বংসিত হবে এবং দেশের শহর সব উচ্ছিন্ন শহরগুলির মধ্যে থাকবে।
তখন তারা জানবে যে, আমি সদাপ্রভু, যখন আমি মিশরে আগুন লাগাই এবং তার সহকারীরা সবাই ধ্বংস হয়।
সেই দিনের নিশ্চিন্ত কূশকে উদ্বিগ্ন করার জন্যে দূতেরা নৌকায় করে আমার কাছ থেকে বের হবে, তাতে মিশরের দিনের যেমন হয়েছিল, তেমনি তাদের মধ্যে ক্লেশ হবে; কারণ দেখ, তা আসছে।
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমি বাবিলের রাজা নবূখদ্নিৎসরের হাতের দ্বারা মিশরের জনজাতিকে শেষ করব।
সে এবং তার লোকেরা, জাতিদের মধ্যে সেই সেনারা দেশের ধ্বংসের জন্যে আনা হবে এবং মিশরের বিরুদ্ধে নিজেদের তরোয়াল বের করবে ও মৃত লোকে দেশ পরিপূর্ণ করবে।
আর আমি জলপ্রবাহগুলিকে শুকনো জায়গা করব, দেশকে দুষ্ট লোকেদের হাতে বিক্রি করব ও বিদেশীদের হাত দিয়ে দেশ ও সেখানকার সবই ধ্বংস করব; আমি সদাপ্রভু এটা বললাম।
প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমি মূর্তিগুলিও বিনষ্ট করব, নোফ থেকে অযোগ্য প্রতিমা সব শেষ করব, মিশর দেশ থেকে কোনো অধ্যক্ষ আর উৎপন্ন হবে না এবং আমি মিশর দেশে ভয় দেব।
আর আমি পথোষকে ধ্বংস করব, সোয়নে আগুন লাগাব ও নো-শহরে বিচারসিদ্ধ শাস্তি দেব।
আর মিশরের বলস্বরূপ সীনের ওপরে আমার রাগ ঢালব ও নো-শহরে জনসমাজ উচ্ছিন্ন করব।
আমি মিশরে আগুন লাগাব; ক্লেশে সীন ছটফট্ করবে, নো-শহর ভগ্ন হবে এবং নোফে বিপক্ষেরা প্রত্যেকদিন আসবে।
আবেন ও পী বেশতের যুবকরা তরোয়ালের দ্বারা পতিত হবে এবং সেই সব পুরী বন্দিদশার জায়গায় যাবে।
আর তফনহেষে দিন অন্ধকার হয়ে যাবে, কারণ তখন সেই জায়গায় আমি মিশরের যোঁয়ালী সব ভেঙে ফেলব; তাতে তার মধ্যে তার পরাক্রমের শক্তি শেষ হবে; সে নিজে মেঘাচ্ছন্ন হবে ও তার মেয়েরা বন্দিত্বের জায়গায় যাবে।
এই ভাবে আমি মিশরকে বিচারসিদ্ধ শাস্তি দেব, তাতে তারা জানবে যে, আমিই সদাপ্রভু।
- ইযেকিয়েল ৩০:২০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
একাদশ বছরের প্রথম মাসে, মাসের সপ্তম দিনের, সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,
- ইযেকিয়েল ৩০:২১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
“হে মানুষের-সন্তান, আমি মিশরের রাজা ফরৌণের হাত ভেঙ্গেছি, আর দেখ, প্রতিকারের জন্য, পট্টি দিয়ে তা বাঁধবার জন্য তরোয়াল ধারনের উপযুক্ত শক্তি দেবার জন্য, তা বাঁধা হয়নি।”
- ইযেকিয়েল ৩০:২২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা বলেন, “দেখ, আমি মিশরের রাজা ফরৌণের বিরুদ্ধে, আমি তার বলবান ও ভাঙ্গা উভয় হাত ভেঙে ফেলব এবং তরোয়ালকে তার হাত থেকে ফেলে দেব।
- ইযেকিয়েল ৩০:২৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
আর আমি মিশরীয়দেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন ও নানাদেশে বিকীর্ন করব।
- ইযেকিয়েল ৩০:২৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
আর আমি বাবিলের রাজার হাত বলবান করব ও তারই হাতে আমার তরোয়াল দেব; কিন্তু ফরৌণের হাত ভেঙে ফেলব, তাতে সে ওর সামনে আহত লোকের কাতরোক্তির মত কাতরোক্তি করবে।
- ইযেকিয়েল ৩০:২৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
আর আমি বাবিলের রাজার হাত বলবান করব, কিন্তু ফরৌণের হাত ঝুলে পড়বে; তাতে লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি বাবিলের রাজার হাতে আমার তরোয়াল দেব এবং সে মিশর দেশের বিরুদ্ধে তা বিস্তার করবে।
- ইযেকিয়েল ৩০:২৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
আর আমি মিশরীয়দেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন ও নানাদেশে বিকীর্ন করব; তাতে তারা জানবে যে আমিই সদাপ্রভু।”
- ইযেকিয়েল ৩১:১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
¶ তারপর, বাবিলে আমাদের বন্দিত্বের সময়ে একাদশ বছরের তৃতীয় মাসে, মাসের প্রথম দিনের, সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,
- ইযেকিয়েল ৩১:২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
মানুষের সন্তান, মিশর-রাজ ফরৌণকে ও তার চারিদিকের লোকেদেরকে বল, তুমি তোমার মহিমায় কার মত?
- ইযেকিয়েল ৩১:৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
দেখ, অশূর লিবানোনের এরস করব সুন্দর শাখা প্রশাখা, বিরাট উচ্চতায় বনে সামিয়ানা করব এবং গাছের চূড়া শাখার ওপরে থাকবে।
- ইযেকিয়েল ৩১:৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
সে জলে বড় হয়েছিল ও জলে উঁচু হয়েছিল; তার চারপাশে নদী বয়ে যেত কারণ সে মাঠের সব গাছের কাছে খাল কাটা ছিল।
- ইযেকিয়েল ৩১:৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব
মাঠের সব গাছের থেকে তার দৈর্ঘ্য সব চেয়ে উঁচু ছিল এবং তার ডালপালা অনেক ছিল; তার ডালপালা অনেক লম্বা ছিল কারণ প্রচুর জলের জন্য সেগুলো বেড়েছিল।