মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ৩২:১৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    কারণ আমি প্রচুর জলের ভেতর থেকে সব পশু ধ্বংস করব; তাতে মানুষের পা দিয়ে জল নাড়াচাড়া করবে না, পশুদের খুরও নাড়াচাড়া করবে না।

  2. ইযেকিয়েল ৩২:১৪আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তারপর আমি তাদের জল শান্ত করব এবং তাদের নদনদী তেলের মত প্রবাহিত করব, এটা প্রভু সদাপ্রভু বলেন।

  3. ইযেকিয়েল ৩২:১৫আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    “যখন আমি মিশর দেশ পুরো ধ্বংস স্থানে পরিণত করে পরিত্যক্ত করবো যখন আমি সব তার অধিবাসীদের আক্রমণ করব, তখন তা জানতে পারবে যে আমি সদা প্রভু।

  4. ইযেকিয়েল ৩২:১৬আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    সেখানে কান্নাকাটি হবে জাতিদের মধ্যে মেয়েরা কান্নাকাটি করবে; তারা মিশরের উদ্দেশ্যে কান্নাকাটি করবে। তারা সব লোকেদের উদ্দেশ্যে কান্নাকাটি করবে;” এটা প্রভু সদাপ্রভু বলেন।

  5. ইযেকিয়েল ৩২:১৭আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আর দ্বাদশ বৎসরে, সেই মাসের পঞ্চদশ দিনের সদাপ্রভুর এ বাক্য আমার কাছে এল এবং বলল

  6. ইযেকিয়েল ৩২:১৮আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    মানুষের সন্তান, তুমি মিশরের লোকেদের জন্য কাঁদ এবং তাদেরকে তার মহত জাতিদের মেয়েদেরকে অধোভুবনে তাদের কাছে নামিয়ে দাও যারা গর্তের মধ্যে গেছে।

  7. ইযেকিয়েল ৩২:১৯আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তাদেরকে জিজ্ঞাসা কর তুমি কি অন্যের থেকে বেশি সুন্দরী? নেমে যাও, অচ্ছিন্নত্বকদের সঙ্গে শোও।

  8. ইযেকিয়েল ৩২:২০আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তারা তরোয়াল দিয়ে নিহত লোকদের মধ্যে পড়বে, মিশরে তরোয়াল সমর্পণ করা হয়েছে; তার শত্রুদের এবং তার লোকেদের টেনে নিয়ে যাও।

  9. ইযেকিয়েল ৩২:২১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    সবচেয়ে শক্তিশালী যোদ্ধারা পাতালের মধ্যে থাকে তার ও তার সহকারীদের সঙ্গে মিশর সম্বন্ধে কথা বলবে; তারা নেমে এসেছে এখানে, তারা শোবে অচ্ছিন্নত্বক লোকেদের সঙ্গে যারা তরোয়াল দ্বারা নিহত হয়েছিল।

  10. ইযেকিয়েল ৩২:২২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    সেখানে অশূর ও তার সব জনসমাজ আছে; তার কবর সব তার চারদিকে আছে; তারা সবাই তরোয়াল দ্বারা নিহত হয়েছিল।

  11. ইযেকিয়েল ৩২:২৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    গর্তের গভীর জায়গায় যাদের কবর দেওয়া হয়েছে, তার সঙ্গে জনসমাজ ছিল। তার কবরের চারপাশে যারা তরোয়াল দ্বারা নিহত হয়েছিল তারাও ছিল, তারা যারা দেশের জীবিত লোকেদের মধ্যে সন্ত্রাস এনেছিল।

  12. ইযেকিয়েল ৩২:২৪আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    এলম ও তার লোকজনদের নিয়ে সেখানে ছিল, তার কবরের চারদিকে তার সব লোক ছিল; তারা সকলে নিহত, তরোয়ালে পতিত হয়েছে, তারা অচ্ছিন্নত্বক অবস্থায় অধোভুবনে নেমে গেছে; তারা জীবিতদের দেশে সন্ত্রাস এনেছিল এবং এখন তারা নিজেদের লজ্জা বয়ে বেড়াচ্ছিল, তারা গর্তের মধ্যে নেমে যাচ্ছিল।

  13. ইযেকিয়েল ৩২:২৫আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তারা বিছানা পেতেছিল এলমের জন্য এবং তার লোকজনদের মারা হয়েছিল তার কবর চারদিকে রয়েছে; তারা সব অচ্ছিন্নত্বক অবস্থায় তরোয়ালে নিহত হয়েছে; তারা জীবিতদের দেশে সন্ত্রাস এনেছিল, তাই তারা গর্তগামীদের সঙ্গে লজ্জা বয়ে এনেছিল গর্তে যাওয়া নিহত লোকদের মধ্যেই তারা ছিল। এলম তাদের মধ্যে ছিল যারা মারা গিয়েছে।

  14. ইযেকিয়েল ৩২:২৬আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    সেখানে মেশক, তুবল ও তার সব লোকজন আছে; তার চারদিকে তার কবর আছে, তারা সকলে অচ্ছিন্নত্বক অবস্থায় তরোয়ালে নিহত হয়েছে; কারণ তারা জীবিতদের দেশে সন্ত্রাস এনেছিল

  15. ইযেকিয়েল ৩২:২৭আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তারা অচ্ছিন্নত্বক লোকদের সঙ্গে পতিত সেই যোদ্ধাদের সঙ্গে শোবে না, তাদের সঙ্গে যুদ্ধের সব অস্ত্র নিয়ে এবং তরোয়াল তাদের মাথার নিচে ছিল এবং তাদের ঢাল তাদের হাড়ের ওপরে ছিল? কারণ তারা জীবিতদের দেশে তারা যোদ্ধাদের কাছে সন্ত্রাস ছিল।

  16. ইযেকিয়েল ৩২:২৮আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তাই তুমি অচ্ছিন্নত্বক লোকদের মধ্যে ধ্বংস হবে ও তরোয়ালে নিহতদের সঙ্গে শোবে।

  17. ইযেকিয়েল ৩২:২৯আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    সেখানে ইদোম, তার রাজারা ও তার সব অধ্যক্ষ আছে। তারা শক্তিশালী, কিন্তু এখন তারা তরোয়ালনিহত লোকদের সঙ্গে শুয়ে আছে তারা অচ্ছিন্নত্বক লোকদের সঙ্গে ও গর্তগামীদের সঙ্গে শুয়ে আছে।

  18. ইযেকিয়েল ৩২:৩০আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    সেখানে উত্তর দেশীয় অধ্যক্ষেরা সব ও সীদনীয় সব লোক আছে; যারা নিহত লোকদের সঙ্গে নেমে গেছে, তারা শক্তিশালী ভয়ানক হলেও তারা লজ্জা পেয়েছে; তারা তরোয়াল নিহত লোকদের কাছে অচ্ছিন্নত্বক অবস্থায় শুয়ে আছে এবং গর্তগামীদের সঙ্গে নিজেদের লজ্জা ভোগ করছে।

  19. ইযেকিয়েল ৩২:৩১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    ফরৌণ দেখবে এবং তার সব দাসদের বিষয়ে সান্ত্বনা পাবে যারা তরোয়ালে নিহত হয়েছে, এটা প্রভু সদাপ্রভু বলেন।

  20. ইযেকিয়েল ৩২:৩২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    “আমি জীবিতদের দেশে তা থেকে সন্ত্রাস তৈরী করেছি, কিন্তু অচ্ছিন্নত্বক লোকদের মধ্যে, তরোয়ালে নিহতদের সঙ্গে শুয়ে থাকবে” এটা প্রভু সদাপ্রভু বলেন।

  21. ইযেকিয়েল ৩৩:১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    ¶ তারপর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,

  22. ইযেকিয়েল ৩৩:২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    মানুষের সন্তান, এই কথা তাদেরকে বল, যখন আমি কোন দেশের বিরুদ্ধে তরোয়াল আনি, তারপর ঐ দেশের লোকেরা যদি তাদের মধ্য থেকে কোন এক জনকে নেয় এবং তাকে প্রহরী নিযুক্ত করে।

  23. ইযেকিয়েল ৩৩:৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    সে তরোয়ালকে দেশের বিরুদ্ধে আসতে দেখে এবং তুরী বাজিয়ে লোকদেরকে সচেতন করে,

  24. ইযেকিয়েল ৩৩:৪আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    যদি লোকেরা সেই তূরীর শব্দ শুনতে পায় এবং শুনেও সচেতন না হয় এবং যদি তরোয়াল এসে তাদেরকে হত্যা করে, তবে তার রক্ত তারই মাথায় পড়বে।

  25. ইযেকিয়েল ৩৩:৫আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    যদি কেউ তুরীর শব্দ শোনে এবং মনোযোগ না দেয়, তার রক্ত তার উপরে বর্ত্তিবে । কিন্তু যদি সচেতন হত তবে তার প্রাণ বাঁচাতে পারত।