মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ৩১:৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তার ডালে আকাশের সব পাখি বাসা বাঁধত এবং তার শাখার নীচে মাঠের সব পশু প্রসব করত এবং তার ছায়াতে সব মহাজাতি বাস করত।

  2. ইযেকিয়েল ৩১:৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কারণ সে মহত্বে সুন্দর ছিল, ডালের লম্বায়, সুন্দর ছিল, কারণ তার শেকড় প্রচুর জলের মধ্যে ছিল।

  3. ইযেকিয়েল ৩১:৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    ঈশ্বরের বাগানে এরস গাছের সঙ্গে কোন গাছ সমান করা যেত না, দেবদারু গাছের ডালপালায় তার সমান ছিল না এবং অর্ম্মন গাছ সব তার মত শাখাবিশিষ্ট ছিল না; ঈশ্বরের বাগানের কোন গাছের সৌন্দর্যের সঙ্গে অন্য গাছের তুলনা ছিল না।

  4. ইযেকিয়েল ৩১:৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আমি অনেক শাখা দিয়ে তাকে সুন্দর করেছিলাম, এদনে ঈশ্বরের বাগানের সবগাছ তার ওপরে ঈর্ষা করত।

  5. ইযেকিয়েল ৩১:১০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তাই প্রভু সদাপ্রভু একথা বলেন, কারণ এটা লম্বায় খুবই উঁচু এবং কারণ সে তার গাছকে সব শাখার ওপরে তুলল এবং তার হৃদয় সেই উচ্চতায় তুলল

  6. ইযেকিয়েল ৩১:১১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তাই আমি তাকে জাতিদের মধ্যে সব চেয়ে শক্তিশালী শাসকের হাতে সমর্পণ করলাম, এই শাসক তার বিরুদ্ধে কাজ করবে এবং তার দুষ্টতার কারণে তাকে তাড়াবে।

  7. ইযেকিয়েল ৩১:১২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    বিদেশীরা যারা জাতিদের মধ্যে আতঙ্ক ছিল তাকে কেটে ফেলল এবং তারপর তাকে ছেড়ে দিল। তার শাখা পর্বতের ওপরে এবং উপত্যকায় পড়ে থাকল এবং তার শাখা পৃথিবীর জলপ্রবাহে ভেঙে পড়ল। তারপর পৃথিবীর সব জাতি তার ছায়া থেকে চলে গেল এবং তাকে ছেড়ে গেল।

  8. ইযেকিয়েল ৩১:১৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আকাশের সব পাখিরা তার গুঁড়ির ওপরে বিশ্রাম নেবে এবং তার শাখার ওপরে মাঠের সব পশু বসে থাকবে।

  9. ইযেকিয়েল ৩১:১৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    অন্য কোন জলের কাছের গাছ এত বড় আর লম্বা হয়নি যাতে তাদের গাছ অন্য গাছের থেকে উঁচুঁ, কারণ অন্যগাছ জল পান করে বড় ও লম্বা হয়েছে। কারণ তাদেরকে মৃত্যুতে সমর্পণ করা হবে, পৃথিবীর নিচের অংশে মানুষের সন্তানদের মধ্যে যারা গর্তের সমর্পিত হয়েছে।

  10. ইযেকিয়েল ৩১:১৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    প্রভু সদাপ্রভু এ কথা বলেন, যেদিন সে পাতালে নেমে গেল আমি পৃথিবীতে শোক নিয়ে এলাম। আমি তাকে গভীর জলে ঢেকে দিলাম এবং সমুদ্র জলকে ধরে রাখলাম। আমি বিশাল জলরাশিকে ধরে রাখলাম এবং আমি তার জন্য লিবানোনকে শোকার্ত করলাম, তাই মাঠের গাছ সব তার জন্য জীর্ন হল।

  11. ইযেকিয়েল ৩১:১৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    যখন আমি তাকে পাতালের গর্তে যাওয়া লোকেদের কাছে ফেলে দিলাম তখন তার পতনের শব্দে জাতিদেরকে কম্পিত করলাম এবং আমি সান্ত্বনা দিলাম পৃথিবীর নিচের অংশের এদনের সব গাছকে, লিবানোনের উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ জলপায়ী গাছকে।

  12. ইযেকিয়েল ৩১:১৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    কারণ তারাও তার সঙ্গে পাতালে গেল যাকে তরোয়াল দ্বারা মারা হয়েছিল, এগুলো তার শক্তিশালী লোকছিল সেই জাতিগুলো যারা তার ছায়ায় বাস করত।

  13. ইযেকিয়েল ৩১:১৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    এদনের কোন গাছগুলো তোমার প্রতাপে ও মহত্বে সমান? কারণ এদনের গাছগুলোর সঙ্গে তোমাকেও পৃথিবীর নিচের অংশে আনা হবে অচ্ছিন্নত্বক‌দের মধ্য থেকে, তুমি তাদের সঙ্গে বাস করবে যারা তরোয়াল দ্বারা নিহত হয়েছিল। এ সেই ফরৌণ এবং সব তার লোক; এটা প্রভু সদাপ্রভু বলেন।

  14. ইযেকিয়েল ৩২:১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    ¶ বাবিলে আমাদের বন্দিত্বের সময়ে দ্বাদশ বৎসরের দ্বাদশ মাসে, মাসের প্রথম দিনের সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,

  15. ইযেকিয়েল ৩২:২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    “মানুষের সন্তান, তুমি মিশরের রাজা ফরৌণের জন্য বিলাপ কর, তাকে বল, ‘জাতিদের মধ্যে তুমি যুবসিংহের মত, সমুদ্রের মধ্যে তুমি দৈত্যের মত; তুমি জলের মধ্যে মন্থন করতে, পা দিয়ে জল নাড়াচাড়া করতে এবং সেখানকার জল কাদা করতে’।”

  16. ইযেকিয়েল ৩২:৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    প্রভু সদাপ্রভু একথা বলেন: “তাই আমি আমার জাল বহু জাতির সমাজে তোমার উপরে বিস্তার করব এবং তারা আমার টানা জালে তোমাকে তুলব।

  17. ইযেকিয়েল ৩২:৪আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আমি তোমাকে ভূমিতে পরিত্যাগ করব, তোমাকে মাঠের মধ্যে ফেলে দেব; আকাশের পাখীদের তোমার উপরে বসাব, ভূমির সব ক্ষুধার্ত পশুদেরকে তোমাকে দিয়ে তৃপ্ত করব।

  18. ইযেকিয়েল ৩২:৫আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আমি পর্বতের ওপরে তোমার মাংস ফেলব এবং আমি উপ্যতকা সকল পূর্ন করব তোমার পোকা ভর্তি মৃতদেহ দিয়ে।

  19. ইযেকিয়েল ৩২:৬আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তারপর আমি তোমার রক্ত ঢালবো পর্বতের ওপরে এবং জলপ্রবাহ স্তর ভর্তি করবো তোমার রক্ত দিয়ে।

  20. ইযেকিয়েল ৩২:৭আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তারপর যখন তোমার বাতি স্থাপন করবো, আমি আকাশকে ঢেকে দেবো এবং তারাকে অন্ধকার করবো; আমি সূর্যকে মেঘ দিয়ে ঢেকে দেবো এবং চাঁদ চকমক করবেনা।;

  21. ইযেকিয়েল ৩২:৮আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আকাশে যত উজ্জ্বল জ্যোতিঃ আছে, সে সবকে আমি তোমার উপরে অন্ধকার করব, তোমার দেশের ওপরে অন্ধকার ঢেকে দেবো,” এটা প্রভু সদাপ্রভু বলেন।

  22. ইযেকিয়েল ৩২:৯আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    “তাই আমি দেশের অনেক লোকের মন আতঙ্কিত করবো যা তুমি জানবে না যখন জাতিদের মধ্যে তোমার পতন আনবো।

  23. ইযেকিয়েল ৩২:১০আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আমি আঘাত দেবো অনেক লোককে তোমার বিষয়ে; তাদের রাজারা তোমার জন্য শিহরিত হবে, যখন আমি তাদের সামনে আমি আমার তরোয়াল চালাব। তারা ক্রমাগত কাঁপবে, প্রত্যেক লোক তোমার পতনের দিনের।”

  24. ইযেকিয়েল ৩২:১১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    কারণ প্রভু সদাপ্রভু এ কথা বলেন, বাবিল-রাজের তরোয়াল তোমার ওপরে আসবে।

  25. ইযেকিয়েল ৩২:১২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আমি যোদ্ধাদের তরোয়াল দিয়ে তোমার লোকেদেরকে ধ্বংস করব; প্রত্যেক যোদ্ধা জাতিদের মধ্যে আতঙ্ক; এই যোদ্ধারা মিশরের গর্ব চূর্ন করবে এবং সব লোকেদের ধ্বংস করবে।