মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ৩৩:৩১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তাই আমার লোকেরা তোমার কাছে আসবে, তেমনি তারা তোমার কাছে আসবে এবং তোমার সামনে বসবে ও তোমার বাক্য শুনবে, কিন্তু তা পালন করবে না সঠিক বাক্য তাদের মুখে থাকে কিন্তু তাদের হৃদয় অন্যায় লাভের দিকে থাকে।

  2. ইযেকিয়েল ৩৩:৩২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    কারণ তাদের কাছে তুমি মধুর স্বর বিশিষ্ট নিপুন বাদ্যকরের সুন্দর সঙ্গীতের মত, তাই তারা তোমার বাক্য শুনবে, কিন্তু পালন করবে না।

  3. ইযেকিয়েল ৩৩:৩৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    যখন এটা হবে দেখো, এটা ঘটবে, তারপর তারা জানবে যে এক জন ভাববাদী তাদের মধ্যে আছেন।

  4. ইযেকিয়েল ৩৪:১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    ¶ তারপর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল

  5. ইযেকিয়েল ৩৪:২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    মানুষের সন্তান, তুমি ইস্রায়েলের পালকদের বিরুদ্ধে ভাববাণী বল, তাদেরকে ভাববাণী বল, সেই পালকদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ইস্রায়েলের সেই পালকদেরকে ধিক, পালকদের কি উচিত নয় মেষদেরকে পালন করা?।

  6. ইযেকিয়েল ৩৪:৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তোমার মেদ খাও এবং মেষলোমের পোশাক পর, পুষ্ট মেষ বলিদান করো কিন্তু মেষদেরকে পালন কর না।

  7. ইযেকিয়েল ৩৪:৪আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তোমার দুর্বলদের সবল কর না, পীড়িতের চিকিৎসা কর নি, ভাঙা ক্ষত বাঁধনি, দূরের মানুষকে ফিরিয়ে আন নি, হারানের খোঁজ কর নি, কিন্তু শক্তি ও উপদ্রব করে তাদের শাসন করেছ।

  8. ইযেকিয়েল ৩৪:৫আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তারপর পালকের অভাবে মেষরা ছিন্নভিন্ন হয়েছে; তারা বন্য পশু সকলের খাদ্য হয়েছে, তারপর ছিন্নভিন্ন হয়েছ।

  9. ইযেকিয়েল ৩৪:৬আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আমার মেষেরা সব পর্বতে ও সব উচ্চ গিরির ওপরে ঘুরে বেড়াচ্ছে; সব ভূতলে আমার মেষেরা ছিন্নভিন্ন হয়েছে; তাদের খোঁজার কেউ নেই।

  10. ইযেকিয়েল ৩৪:৭আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তাই, পালকেরা, সদাপ্রভুর বাক্য শোন।

  11. ইযেকিয়েল ৩৪:৮আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    “প্রভু সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য”, “কারণ আমার পাল লুটদ্রব্য হয়েছে এবং আমার মেষের মাঠের সব পশুদের খাদ্য হবে; (কারণ সেখানে কোনো মেষ পালক ছিল না এবং কোনো পালক আমার পালকে চাইতনা কিন্তু পালকেরা নিজেদের পাহারা দিত এবং আমার পালকে পালন করত না)”

  12. ইযেকিয়েল ৩৪:৯আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তাই, পালকরা শোন, তোমার সদাপ্রভুর বাক্য শোন।

  13. ইযেকিয়েল ৩৪:১০আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি সেই পালকদের বিরুদ্ধে; আমি তাদের হাত থেকে আমার মেষদেরকে আদায় করব। তারপর তাদেরকে মেষপালকের কাজ থেকে বরখাস্ত করব, সেই পালকেরা আর নিজেদেরকে পালন করবে না; আর আমি আপন মেষদেরকে তাদের মুখ থেকে উদ্ধার করব, যাতে আমার পাল আর তাদের খাদ্য হবে না

  14. ইযেকিয়েল ৩৪:১১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    কারণ প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি, নিজে মেষদের খোঁজ করব, তাদেরকে দেখাশোনা করব।

  15. ইযেকিয়েল ৩৪:১২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    পালক ছিন্নভিন্ন মেষদের মধ্যে থাকবার দিনের নিজের পাল খুঁজে বের করে এবং যে সব জায়গায় তারা মেঘাছন্ন অন্ধকার দিনের ছিন্নভিন্ন হয়েছে, সে সব জায়গা থেকে তাদেরকে উদ্ধার করব।

  16. ইযেকিয়েল ৩৪:১৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তারপর আমি জাতিদের মধ্য থেকে বের করে আনব, দেশ থেকে জড়ো করব এবং তাদের তোমার ভূমিতে আনব। ইস্রায়েলের পর্বতসমূহের ওপরে, জল প্রবাহগুলর কাছে এবং দেশের সব জায়গায় তাদেরকে চরাব।

  17. ইযেকিয়েল ৩৪:১৪আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আমি উত্তম চরানিতে তাদেরকে চরাব এবং ইস্রায়েলের উঁচুঁ পর্বতে একমাত্র চরানোর জায়গা করব, তারা সুন্দর চরানোর প্রচুর জায়গায় শুয়ে থাকবে, তারা ইস্রায়েলের পর্বতে চরবে।

  18. ইযেকিয়েল ৩৪:১৫আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আমি নিজে মেষদেরকে চরাব এবং আমি তাদেরকে শোয়াব এটা প্রভু সদাপ্রভু বলেন।

  19. ইযেকিয়েল ৩৪:১৬আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    আমি হারানোদের খোঁজ করব, দূরে চলে যাওয়াদের ফিরিয়ে আনব ভাঙা মেষদের ক্ষত বাঁধব ও পীড়িতকে আরোগ্য দেবো এবং হৃষ্ট পুষ্ট ও শক্তিশালী সংহার করব; আমি বিচারমতে তাদেরকে পালন করব।

  20. ইযেকিয়েল ৩৪:১৭আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    এবং তুমি, আমার মেষপাল, (প্রভু সদাপ্রভু এই কথা বলেন) দেখ, আমি মেষ, আবার মেষদের ও ছাগলদের মধ্যে বিচার করব।

  21. ইযেকিয়েল ৩৪:১৮আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    এটা কি তোমাদের কাছে তুচ্ছ বিষয় মনে হয় যে ভালো চরানিতে চরাচ্ছ, যাতে নিজেদের পদতলে দলিত করছ বাকি ঘাস? অথবা পরিষ্কার জল পান করছ, তুমি পা দিয়ে নদীর জল কাদা করছো

  22. ইযেকিয়েল ৩৪:১৯আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    কিন্তু আমার মেষগনের অবস্থা এই, যেখানে তুমি পা দিয়ে দলন করেছ; তোমার পা দিয়ে যা কাদা করেছ, তারা তাই পান করে।

  23. ইযেকিয়েল ৩৪:২০আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তাই প্রভু সদাপ্রভু তাদেরকে এ কথা বলেন, দেখ, আমি, নিজে মোটা মেষের ও রোগা মেষের মধ্যে বিচার করব।

  24. ইযেকিয়েল ৩৪:২১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তোমার পাশ ও কাঁধ দিয়ে দুর্বল কে ঠেলছ, শিং দিয়ে গোঁতাচ্ছ যতক্ষণ না দেশ থেকে ছিন্নভিন্ন হয়।

  25. ইযেকিয়েল ৩৪:২২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব

    তাই আমি আমার মেষপালকে রক্ষা করব, তারা আর লুটদ্রব্য হবে না এবং আমি মেষ ও মেষের মধ্যে বিচার করব।