- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 605–538 BC
The Babylonian Exile
Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.
এই কালের পদ
- ইযেকিয়েল ৩৪:২৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
আমি তাদের ওপরে একমাত্র পালককে ওঠাবো তিনি তাদের পালক হবেন।
- ইযেকিয়েল ৩৪:২৪আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
আমি সদাপ্রভু তাদের ঈশ্বর হব এবং আমার দাস দায়ূদ তাদের অধ্যক্ষ হবেন; আমি সদাপ্রভু এটা বললাম।
- ইযেকিয়েল ৩৪:২৫আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তারপর আমি তাদের পক্ষে শান্তির নিয়ম স্থির করব ও হিংস্র পশুদেরকে দেশ থেকে তাড়াবো তাতে তারা নির্ভয়ে প্রান্তরে বাস করবে ও বনে ঘুমাবে।
- ইযেকিয়েল ৩৪:২৬আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
আমি তাদেরকে ও গিরির চারদিকের পরিসীমাকে আশীর্বাদ করব, ঠিকদিনের জলধারা বইয়ে দেবো,
- ইযেকিয়েল ৩৪:২৭আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তারপর ক্ষেতের গাছ ফল উৎপন্ন করবে ও ভূমি শস্য দেবে এবং আমার মেষ নির্ভয়ে স্বদেশে থাকবে, তাতে তারা জানবে যে, আমি সদাপ্রভু, যখন আমি তাদের দাসত্ব ভেঙে ফেলব এবং যারা তাদেরকে দাসত্ব করিয়েছে, তাদের হাত থেকে উদ্ধার করবো।
- ইযেকিয়েল ৩৪:২৮আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তারা আর জাতিদেরর লুটদ্রব্য হবে না এবং বন্য পশুরা তাদেরকে আর গ্রাস করবে না; কিন্তু তারা নির্ভয়ে বাস করবে, কেউ তাদেরকে ভয় দেখাবে না।
- ইযেকিয়েল ৩৪:২৯আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
কারণ আমি তাদের জন্য শান্তির বাগান তৈরী করব; যাতে তারা দেশের মধ্যে ক্ষুধায় তাদের সংহার আর হবে না এবং তারা জাতিদের করা অপমান আর ভোগ করবে না।
- ইযেকিয়েল ৩৪:৩০আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তারপর তারা জানবে যে, আমি সদাপ্রভু, তাদের ঈশ্বর, তাদের সঙ্গে ও তারা আমার প্রজা ইস্রায়েল-কুল, এটা প্রভু সদাপ্রভু বলেন।
- ইযেকিয়েল ৩৪:৩১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তোমার আমার মেষ, আমার চরানির মেষ; আমার লোক, আমি তোমাদের ঈশ্বর হব; এটা প্রভু সদাপ্রভু বলেন।
- ইযেকিয়েল ৩৫:১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
¶ তারপর সদাপ্রভুর এ বাক্য আমার কাছে এল এবং বলল,
- ইযেকিয়েল ৩৫:২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
হে মানুষের সন্তান, তুমি সেয়ীর পর্বতের বিরুদ্ধে মুখ রাখ এবং ভাববাণী বল।
- ইযেকিয়েল ৩৫:৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
এটা বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন; দেখ, আমি তোমার বিরুদ্ধে সেয়ীর পর্বত এবং আমি হাত দিয়ে তোমাকে আঘাত করবো এবং তোমাকে জনশূন্য এবং ভয়গ্রস্ত করব।
- ইযেকিয়েল ৩৫:৪আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
আমি তোমার শহর ধ্বংস করব এবং তুমি জনশূন্য হবে, তারপর তুমি জানবে যে, আমি সদাপ্রভু।
- ইযেকিয়েল ৩৫:৫আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
কারণ তোমার ইস্রায়েলের লোকেদের শত্রুতা আছে এবং কারণ তুমি ইস্রায়েল সন্তানদের তাদের বিপদের দিন, সর্বাধিক শাস্তির দিন তরোয়ালের হাতে সমর্পণ করেছো,
- ইযেকিয়েল ৩৫:৬আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
এই জন্য, আমি যেমন বেঁচে আছি-এটা প্রভু সদাপ্রভু বলেন, আমি তোমাকে রক্তময় করব এবং রক্ত তোমার পেছনে দৌড়বে; তখন থেকে তুমি রক্ত ঘৃণা কর নি, তাই রক্ত তোমার পেছনে দৌড়বে।
- ইযেকিয়েল ৩৫:৭আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
আমি সেয়ীর পর্বতকে জনশূন্য করবো জনশূন্য করবো যখন আমি বিচ্ছিন্ন করবো যারা সেখানে যাবে এবং ফিরে আসবে।
- ইযেকিয়েল ৩৫:৮আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
এবং আমি মৃতদের দিয়ে পর্বত ভর্তি করবো। তোমার উঁচু পর্বত এবং তোমার উপত্যকা সব ও তোমার সব জলপ্রবাহে যারা তরোয়াল দ্বারা নিহত তাদের মধ্যে তারাও পড়বে।
- ইযেকিয়েল ৩৫:৯আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
আমি তোমাকে চিরস্থায়ী জনশূন্য করবো। তোমার শহর সব নিবাসহীন হবে, কিন্তু তুমি জানবে যে আমি সদাপ্রভু।
- ইযেকিয়েল ৩৫:১০আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তুমি বলেছ, “দুই জাতি এবং এই দুই দেশ আমাদের হবে এবং আমরা তাদের অধিকারী হব,” যখন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন
- ইযেকিয়েল ৩৫:১১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তাই, আমি যেমন জীবন্ত প্রভু সদাপ্রভু বলেন, তাই তোমার রাগ অনুযায়ী আমি করবো তেমনি আমি তোমার সেই রাগ ও ঈর্ষা অনুযায়ী কাজ করব এবং যখন তোমার বিচার করব, তখন তাদের মধ্যে নিজের পরিচয় দেব।
- ইযেকিয়েল ৩৫:১২আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তাই তুমি জানবে যে, আমি সদাপ্রভু তোমার সেই সব অবজ্ঞার বিষয় শুনেছি, যখন তুমি ইস্রায়েলের পর্বতের বিপক্ষে বললে; তুমি বললে; তারা জনশূন্য তারা আমাদেরকে গ্রাসের জন্য দিয়েছেন।
- ইযেকিয়েল ৩৫:১৩আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তোমরা আমার বিপরীতে নিজের মুখে অহঙ্কার করেছ; আমার বিরুদ্ধে অনেক কথা বলেছ; আমি তা শুনেছি।
- ইযেকিয়েল ৩৫:১৪আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
প্রভু সদাপ্রভু এ কথা বলেন, আমি তোমাকে জনশূন্য করব যেখানে সারা পৃথিবীর আনন্দের দিন আমি তোমাকে ধ্বংস করব।
- ইযেকিয়েল ৩৫:১৫আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
তুমি ইস্রায়েল কুলের অধিকার ধ্বংস দেখে যেমন আনন্দ করেছ, আমি তোমার সঙ্গে সেরকম ব্যবহার করব; তুমি জনশূন্য হবে সেয়ীরপর্বত এবং ইদোমের সকলে-তার সব, তারপর তারা জানবে যে আমি সদাপ্রভু।
- ইযেকিয়েল ৩৬:১আনু. ৫৮৭ খ্রিস্টপূর্ব
¶ এখন হে মানুষের সন্তান, তুমি ইস্রায়েলের পর্বতদের কাছে ভাববাণী বল, হে ইস্রায়েলের পর্বতরা, সদাপ্রভুর বাক্য শোনো!