মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ২৭:১৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    দদান-সন্তানেরা তোমার ব্যবসায়ী ছিল, পণ্যদ্রব্য তোমার হাতে ছিল; তারা হাতির দাঁতের শিং ও আবলুস কাঠ তোমার মূল্য হিসাবে আনত।

  2. ইযেকিয়েল ২৭:১৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তোমার তৈরী জিনিসের বাহুল্যের জন্য অরাম বনিক ছিল; সেখানকার লোকেরা পান্না, বেগুনে রঙের কাপড় ও ভালো বস্ত্র, মুক্তো এবং অমূল্য জিনিস তোমার পণ্যদ্রব্য হিসাবে পরিশোধ করত।

  3. ইযেকিয়েল ২৭:১৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    যিহূদা এবং ইস্রায়েল-দেশ তোমার ব্যবসায়ী ছিল; সেখানকার লোকেরা মিন্নীতের গম, বাজরা, মধু, তেল ও তরুসার দিয়ে তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করত।

  4. ইযেকিয়েল ২৭:১৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    সর্বপ্রকার ধন-বাহুল্যের জন্য তোমার তৈরী জিনিসের প্রাচুর্য্যের জন্য দম্মেশক তোমার বনিক ছিল, সেখানকার লোকেরা হিল্‌বানের আঙ্গুর রস ও শুভ্র মেষলোম আনত।

  5. ইযেকিয়েল ২৭:১৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    বদান ও যবন উষল থেকে এসে তোমার পণ্য পরিশোধ করত; তোমার বিনিময়ে জিনিসের মধ্যে পেটানো লোহা, দারুচিনি ও কলম থাকত।

  6. ইযেকিয়েল ২৭:২০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    দদান তোমার সঙ্গে ঘোড়ার পিঠের ভালো গদির কাপড়ের ব্যবসা করত।

  7. ইযেকিয়েল ২৭:২১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আরব এবং কেদরের অধ্যক্ষেরা সবাই তোমার করায়ত্ত বনিক ছিল, মেষশাবক, মেষ ও ছাগল এই সব বিষয়ে তারা তোমার বনিক ছিল।

  8. ইযেকিয়েল ২৭:২২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    শিবার ও রয়মার ব্যবসায়ীরাও তোমার ব্যবসায়ী ছিল; তারা সব ধরনের শ্রেষ্ঠ গন্ধদ্রব্য ও সব ধরনের বহু-মূল্য পাথর এবং সোনা দিয়ে তোমার পন্য পরিশোধ করত।

  9. ইযেকিয়েল ২৭:২৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    হারন, কন্নী, এদন, শিবার এই ব্যবসায়ীরা এবং অশূর ও কিল্‌মদ তোমার ব্যবসায়ী ছিল।

  10. ইযেকিয়েল ২৭:২৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    এরা তোমার ব্যবসায়ী ছিল, এরা অপূর্ব বস্ত্র এবং নীলবর্ন ও বিভিন্ন কম্বল ও শিল্পিত বস্ত্র, ভালো বোনা কাপড় তোমার বিক্রয়স্থানে আনত।

  11. ইযেকিয়েল ২৭:২৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তর্শীশের জাহাজ সব জিনিস-বিনিময়ে তোমার পরিবহনকারী ছিল; এই ভাবে তুমি পরিপূর্ণা ছিলে, সমুদ্রদের মাঝখানে খুব প্রতাপান্বিতা ছিলে।

  12. ইযেকিয়েল ২৭:২৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তোমার দাঁড়বাহকেরা তোমাকে প্রশস্ত জলে নিয়ে গিয়েছে; পূর্বের বায়ু সমুদ্রদের মাঝখানে তোমাকে ভেঙে ফেলেছে।

  13. ইযেকিয়েল ২৭:২৭আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তোমার ধন, তোমার পণ্যদ্রব্য সমূহ, তোমার বিনিময় জিনিস সব, তোমার নাবিকরা, তোমার কর্নধারেরা, তোমার জাহাজ প্রস্তুতকারীরা ও দ্রব্য বিনিময়কারীরা এবং তোমার মধ্যবর্তী সমস্ত যোদ্ধা তোমার মধ্যে অবস্থিত জনসমাজের সঙ্গে তোমার পতনের দিনের সমুদ্রদের মাঝখানে পতিত হবে।

  14. ইযেকিয়েল ২৭:২৮আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তোমার কর্নধারদের কান্নার শব্দে সমুদ্রতীরবর্তী শহরগুলি সব কেঁপে উঠবে।

  15. ইযেকিয়েল ২৭:২৯আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আর সমস্ত দাঁড়ি, নাবিকরা, সমুদ্রগামী সমস্ত কর্ণধার নিজেদের জাহাজ থেকে নেমে ডাঙায় দাঁড়াবে,

  16. ইযেকিয়েল ২৭:৩০আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    তোমার জন্য চিত্কার করবে, তীব্র কাঁদবে, নিজেদের মাথায় ধূলো দেবে ও ছাইয়ে গড়াগড়ি দেবে।

  17. ইযেকিয়েল ২৭:৩১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আর তারা তোমার জন্য মাথা ন্যাড়া করবে ও কোমরে চট বাঁধবে এবং তোমার জন্য প্রাণের দুঃখে কান্না সহকারে খুব বিলাপ করবে।

  18. ইযেকিয়েল ২৭:৩২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    আর তারা শোক করে তোমার জন্য বিলাপ করবে, তোমার বিষয়ে এই বলে বিলাপ করবে, কে সোরের মতো, সমুদ্রের মাঝখানে নীরবতার মতো?

  19. ইযেকিয়েল ২৭:৩৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    যখন সমুদ্র সব থেকে তোমার পণ্য দ্রব্য নানা জায়গায় যেত, তখন তুমি বহুসংখ্যক জাতিকে সন্তুষ্ট করতে; তোমার ধনের ও বিনিময়ে জিনিসের বাহুল্যে তুমি পৃথিবীর রাজাদের ধনী করতে।

  20. ইযেকিয়েল ২৭:৩৪আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    এখন তুমি সমুদ্র দ্বারা গভীর জলে ভেঙে গেলে, তোমার বিনিময়ের জিনিস ও তোমার সমস্ত সমাজ তোমার মধ্যে পতিত হল।

  21. ইযেকিয়েল ২৭:৩৫আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    উপকূল-নিবাসিরা সবাই তোমার অবস্থায় বিস্ময়াপন্ন হয়েছে ও তাদের রাজারা নিতান্ত উদ্বিগ্ন হয়েছে, তাদের মুখ কম্পিত হয়েছে।

  22. ইযেকিয়েল ২৭:৩৬আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    জাতিদের মধ্যবর্তী বনিকরা তোমার বিষয়ে শিস দেয়; তুমি ভীত হলে এবং তুমি আর থাকবে না।

  23. ইযেকিয়েল ২৮:১আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    ¶ আর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল এবং বলল,

  24. ইযেকিয়েল ২৮:২আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    “হে মানুষের-সন্তান, তুমি সোরের অধ্যক্ষকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, তোমার হৃদয় গর্বিত হয়েছে, তুমি বলেছ, আমি দেবতা, আমি সমুদ্রদের মাঝখানে ঈশ্বরের আসনে বসে আছি; কিন্তু তুমি তো মানুষমাত্র, দেবতা নও, তা সত্বেও নিজের হৃদয়কে ঈশ্বরের হৃদয়ের মতো বলে মেনেছ।

  25. ইযেকিয়েল ২৮:৩আনু. ৫৮৮ খ্রিস্টপূর্ব

    দেখ, তুমি দানিয়েলের থেকেও জ্ঞানী, কোনো নিগূড় কথা তোমার কাছে আশ্চর্য্য নয়;