মূল বিষয়বস্তুতে যান

circa 605–538 BC

The Babylonian Exile

Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.

1,784 টি পদ · 3 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ইযেকিয়েল ২১:১৭আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    আমিও দুহাতে একসঙ্গে আঘাত করব এবং তারপর রাগ দেখাব বাকীদের ওপরে আমি সদাপ্রভু এটা বললাম।

  2. ইযেকিয়েল ২১:১৮আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভুর এ বাক্য আমার কাছে এল এবং বলল,

  3. ইযেকিয়েল ২১:১৯আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    এখন তুমি, মানুষের সন্তান, দুটো রাস্তা ভাগ করে দাও বাবিল-রাজের তরোয়াল আসবার জন্য। দুটো রাস্তা শুরু করবে একই দেশের মধ্যে এবং একটা চিহ্ন স্তম্ভ তাদের জন্যে থাকবে শহরে আসার জন্য

  4. ইযেকিয়েল ২১:২০আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    একটা রাস্তা চিহ্নিত কর বাবিলনের সৈন্যদের রব্বাতে আসার জন্য, অম্মোনীয়দের শহর। আর একটি চিহ্নিত কর যিহূদার সৈন্যদের নিয়ে যাবার জন্য এবং যিরুশালেম যা দেওয়াল দিয়ে ঘেরা।

  5. ইযেকিয়েল ২১:২১আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    কারণ বাবিল-রাজ রাস্তার সংযোগস্থলে থামবে ভবিষ্যদ্বানী অনুমান করার জন্য, সে কিছু তীর সঞ্চালন করবে, ঠাকুরদের কাছে নির্দেশ চাইবে। সে যকৃৎ পরীক্ষা করবে।

  6. ইযেকিয়েল ২১:২২আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তার ডানদিকে নির্দেশ আসবে যিরুশালেমের বিষয়ে, তার জন্য ঠিক জায়গায় থেকে মেষদের আঘাত করার বিরুদ্ধে তার জন্যতার মুখ খোলে হত্যার আদেশ শুরু করার জন্য। তার জন্য তার যুদ্ধের চিত্কার, তার জন্য দরজার বিপক্ষে থেকে মেষদের আঘাত করা। তার জন্য মাটির ঢিবি করা এবং অবরোধ করার জন্য উঁচু দেওয়াল দেওয়া।

  7. ইযেকিয়েল ২১:২৩আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    যিরুশালেমে এটা মনে হবে তাদের দৃষ্টিতে বেকার; যারা ব্যাবিলনীয়দের কাছে শপথ করেছিল; কিন্তু রাজা তাদের দোষারোপ করল চুক্তি ভঙ্গ করার জন্য তাদের অবরোধ করল।

  8. ইযেকিয়েল ২১:২৪আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    এজন্য প্রভু সদাপ্রভু এ কথা বলেন, কারণ তোমার নিজেদের অপরাধ স্মরণ করেছ, কারণ তোমাদের অধর্ম্ম সব প্রকাশিত হল, তাই তোমাদের সব কাজে তোমাদের পাপ প্রকাশিত হয়, তোমার স্মরণীয় হওয়াতে শত্রুদের হাতে ধরা পড়বে।

  9. ইযেকিয়েল ২১:২৫আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    এবং তুমি অপবিত্র ও দুষ্ট ইস্রায়েল-শাসক তোমার শাস্তির দিন এসেছে, তোমার অপরাধের দিন শেষ।

  10. ইযেকিয়েল ২১:২৬আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    প্রভু সদাপ্রভু এ কথা বলেন, পাগড়ী সরাও ও রাজমুকুট খোল, যা আছে, তা আর থাকবে না; যা সহজ সরল তা উচ্চ হোক ও যা উচ্চ তা সহজ সরল হোক।

  11. ইযেকিয়েল ২১:২৭আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    আমি সব কিছু ধ্বংস, ধ্বংস, ধ্বংস করব; মুকুট আর থাকবে না, যতদিন তিনি না আসেন, এটায় যাঁর অধিকার; আমি তাঁকে দেব।

  12. ইযেকিয়েল ২১:২৮আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    মানুষের সন্তান, ভাববাণী কর এবং বল, প্রভু সদাপ্রভু অম্মোন সন্তানদের বিষয়ে ও তাদের টিটকারির বিষয়ে এই কথা বলেন; একটা তরোয়াল, একটা তরোয়াল নিস্কসিত হয়েছে, এটা শাণিত হত্যা করে গ্রাস করার জন্য, তাই এটা বিদ্যুতের মত হবে।

  13. ইযেকিয়েল ২১:২৯আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    ভাববাদীরা তোমার জন্য মিথ্যা দর্শন পায় ও তোমার জন্য মিথ্যা ধর্ম অনুষ্ঠান করে, এই তরোয়াল দুষ্টদের ঘাড়ের ওপরে পড়বে তাদের হত্যা করা হবে যাদের শাস্তির দিন এসে গেছে এবং যাদের অপরাধের দিন শেষ হতে চলেছে

  14. ইযেকিয়েল ২১:৩০আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তরোয়াল তার কোষে ফিরিয়ে রাখ; তোমার সৃষ্টির জায়গায় ও যে দেশে উৎপন্ন হয়েছিলে, সেখানে আমি তোমার বিচার করব।

  15. ইযেকিয়েল ২১:৩১আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    আমি তোমার উপরে আমার রাগ ঢেলে দেব আমি তোমার বিরুদ্ধে আমার প্রচন্ড রাগে ফুঁ দেব এবং তোমাকে নিষ্ঠুর, ধ্বংসের কারিগরের হাতে সমর্পণ করব।

  16. ইযেকিয়েল ২১:৩২আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তুমি জ্বালানীর কাঠের মত হবে; তোমার রক্ত দেশের মধ্যে পতিত হবে; লোকে তোমাকে স্মরণ করবে না, কারণ আমি সদাপ্রভু এটা বললাম।

  17. ইযেকিয়েল ২২:১আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    ¶ তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল

  18. ইযেকিয়েল ২২:২আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    এখন তুমি মানুষের সন্তান, তুমি কি বিচার করবে? তুমি কি শহরের রক্তের বিচার করবে? তার সমস্ত ঘৃণার কাজ তাকে জানাও।

  19. ইযেকিয়েল ২২:৩আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তুমি অবশ্যই বলবে, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, এটা সেই শহরী, যে তার মধ্যে রক্তপাত করে থাকে, যেন তার দিন উপস্থিত হয় এবং মূর্ত্তি দিয়ে অশুচি করেছো যা তুমি তৈরী করেছো।

  20. ইযেকিয়েল ২২:৪আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তুমি যে রক্তপাত করেছ, তার জন্য তুমি দোষী হয়েছ ও তুমি যে মূর্ত্তি তৈরী করেছ, তার জন্য অশুচি হয়েছে; কারণ তুমি তোমার দিন কাছাকাছি করেছ এবং তোমার আয়ুর শেষ বছর উপস্থিত করেছো; এজন্য আমি তোমাকে জাতিদের কাছে টিটকারির পাত্র ও প্রত্যেক দেশের কাছে বিদ্রূপের পাত্র করলাম।

  21. ইযেকিয়েল ২২:৫আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    উভয়ই যারা তোমার কাছে ও দূরে সকলে তোমাকে বিদ্রূপ করবে, তুমি অশুচি শহর হবে, তোমার পরিচয় সব জায়গায় বিশৃঙ্খলা পূর্ণ হবে।

  22. ইযেকিয়েল ২২:৬আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    দেখ, ইস্রায়েলের অধ্যক্ষগণ, প্রত্যেকে তার নিজের ক্ষমতা অনুসারে, তোমার রক্তপাত করার জন্য এসেছে।

  23. ইযেকিয়েল ২২:৭আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তারা তোমাদের মধ্যে বাবা-মাকে তুচ্ছ করেছে, তোমার মধ্যে বিদেশীদের ওপর উপদ্রপ করা হয়েছে; তোমার মধ্যে অনাথদের ও বিধবার ওপর খারাপ ব্যবহার করা হয়েছে।

  24. ইযেকিয়েল ২২:৮আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    তুমি আমার পবিত্র বস্তু সব অবজ্ঞা করেছো এবং বিশ্রামদিন সব অপবিত্র করেছ।

  25. ইযেকিয়েল ২২:৯আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব

    কুত্সাজনক লোক এসেছে তোমার মধ্যে রক্তপাত করার জন্য এবং তারা পর্বতের উপরে ভোজন করেছে; তোমার মধ্যে লোকে খারাপ কাজ করেছে