- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 605–538 BC
The Babylonian Exile
Jerusalem falls and the temple burns; Ezekiel and Daniel minister among the exiles as Lamentations mourns the city's ruin.
এই কালের পদ
- ইযেকিয়েল ২০:৪১আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
যখন জাতিদের মধ্যে থেকে তোমাদেরকে আনব এবং যে সব দেশে তোমার ছিন্নভিন্ন হয়ে রয়েছ, সেই সব দেশ থেকে তোমাদেরকে জড়ো করব, তখন আমি সুগন্ধের জিনিসের মতো তোমাদেরকে গ্রাহ্য করব; আর তোমাদের দ্বারা জাতিদের সামনে পবিত্র বলে মান্য হব।
- ইযেকিয়েল ২০:৪২আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
তারপর আমি তোমাদের পূর্বপুরুষদেরকে যে দেশ দেব বলে হাত তুলেছিলাম, সেই ইস্রায়েল-দেশে যখন তোমাদেরকে আনব, তখন তোমার জানবে যে, আমিই সদাপ্রভু।
- ইযেকিয়েল ২০:৪৩আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
আর সেখানে তোমার সেই আচার ব্যবহার ও সমস্ত ক্রিয়াকাণ্ড মনে করবে, যার দ্বারা নিজেদেরকে অশুচি করেছ; আর তোমাদের করা সমস্ত খারাপ কাজের জন্য তোমার নিজেদের দৃষ্টিতে নিজেদেরকে ঘৃণা করবে।
- ইযেকিয়েল ২০:৪৪আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
হে ইস্রায়েল-কুল, প্রভু সদাপ্রভু বলেন, আমি যখন তোমাদের খারাপ ব্যবহার অনুসারে নয় ও তোমাদের দুষ্ট কাজ অনুসারে নয়, কিন্তু নিজের নামের অনুরোধে তোমাদের সঙ্গে ব্যবহার করব, তখন তোমার জানবে যে, আমিই সদাপ্রভু।
- ইযেকিয়েল ২০:৪৫আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
¶ আর সদাপ্রভুর এই বাক্য আমার কাছে এল,
- ইযেকিয়েল ২০:৪৬আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
হে মানুষের-সন্তান, তুমি দক্ষিণদিকে নিজের মুখ রাখ, দক্ষিণ দেশের দিকে বাক্য বর্ষণ কর ও দক্ষিণ মরুপ্রান্তের বনের বিপরীতে ভাববাণী বল।
- ইযেকিয়েল ২০:৪৭আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
আর দক্ষিণের অরন্যকে বল, তুমি সদাপ্রভুর বাক্য শুন; প্রভু সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তোমার মধ্যে আগুন জ্বালাব, তা তোমার মধ্যে সমস্ত সতেজ গাছ ও সব শুকনো গাছ গ্রাস করবে; সেই জ্বলন্ত আগুন নিভবে না; দক্ষিণে থেকে উত্তর পর্যন্ত সমুদয় মুখ তার দ্বারা দগ্ধ হবে।
- ইযেকিয়েল ২০:৪৮আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
তারপর সমস্ত লোক দেখবে যে, আমি সদাপ্রভু তা প্রজ্বলিত করেছি; তা নিভবে না।
- ইযেকিয়েল ২০:৪৯আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
তখন আমি বললাম, “আহা! প্রভু সদাপ্রভু, তারা আমার বিষয়ে বলে, ‘ঐ ব্যক্তি কি দৃষ্টান্তবাদী নয়’?”
- ইযেকিয়েল ২১:১আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
¶ তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং
- ইযেকিয়েল ২১:২আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
মানুষের সন্তান, তুমি যিরুশালেমের দিকে মুখ রাখ, পবিত্র জায়গার বিরুদ্ধে কথা বল ও ইস্রায়েল দেশের বিরুদ্ধে ভাববাণী বল।
- ইযেকিয়েল ২১:৩আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
ইস্রায়েল দেশকে বল, সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তোমার বিপক্ষ; আমি কোষ থেকে আমার তরোয়াল বের করে তোমাদের মধ্য থেকে ধার্মিক ও দুষ্টকে বিচ্ছিন্ন করব।
- ইযেকিয়েল ২১:৪আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
তোমাদের মধ্য থেকে ধার্মিক ও দুষ্টকে বিচ্ছিন্ন করব, আমার তরোয়াল কোষ থেকে বের হয়ে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সব প্রাণীর বিরুদ্ধে যাবে;
- ইযেকিয়েল ২১:৫আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
তারপর সব প্রাণী জানবে যে আমি, সদাপ্রভু কোষ থেকে আমি তরোয়াল বের করেছি, তা আর ফিরিয়ে আনা যাবেনা।
- ইযেকিয়েল ২১:৬আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
এবং তুমি মানুষের সন্তান, আর্তনাদ কর যেন তোমার কোমর ভেঙে গেছে, তাদের চোখের সামনে গভীর মনবেদনার সঙ্গে আর্তনাদ কর।
- ইযেকিয়েল ২১:৭আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
তারপর এটা হবে যে তারা তোমাকে জিজ্ঞাসা করবে, কি কারণে আর্তনাদ করছো? তখন বলবে, কারণ যে খবরটা আসছে; তখন প্রত্যেক হৃদয় গলে যাবে, প্রত্যেক হাত দুর্বল হবে, প্রত্যেক আত্মা নিস্তেজ হবে ও প্রত্যেক হাঁটু জলের মত হয়ে পড়বে; দেখ, যেটা আসছে, সেটা সফলও হবে! এটা প্রভু সদাপ্রভু বলেন।
- ইযেকিয়েল ২১:৮আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
তারপর সদাপ্রভুর বাক্য আমার কাছে এল এবং বলল,
- ইযেকিয়েল ২১:৯আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
মানুষের সন্তান, ভাববাণী বল, সদাপ্রভু এ কথা বলেন; তুমি বল, তরোয়াল, তরোয়াল ওটা ধারালো ও পালিশ করা হয়েছে।
- ইযেকিয়েল ২১:১০আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
ওটা ধারালো করা হয়েছে, যেন হত্যা করা যায়, পালিশ করা হয়েছে, যেন বিদ্যুতের মত হয়; তবে আমরা কি আনন্দ করব আমার ছেলের রাজদন্ডের জন্য? আগুয়ান তরোয়াল ঘৃণা করে প্রত্যেক দন্ড।
- ইযেকিয়েল ২১:১১আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
তাই তরোয়াল পালিশ করার জন্য দেওয়া হয়েছে, যেন হাত দিয়ে ধরা যায়; তরোয়াল ধারালো ও পালিশ করা হয়েছে, যেন হত্যাকারীর হাতে দেওয়া যায়।
- ইযেকিয়েল ২১:১২আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
সাহায্যের জন্য ডাকো এবং বিলাপ করো, মানুষের সন্তান, কারণ আমার লোকেদের বিরুদ্ধে খড়্গ আসছে, এটা ইস্রায়েলের সব অধ্যক্ষের বিরুদ্ধে উপস্থিত হয়েছে; যাদের ওপর তরোয়াল আরোপিত করা হয়েছে তারা আমার লোক অতএব দুঃখে তুমি তোমার উরুতে আঘাত কর।
- ইযেকিয়েল ২১:১৩আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
কারণ পরীক্ষা করা হয়েছে, সেই রাজদণ্ড যদি আর না থাকে, তাতে কি? এ কথা প্রভু সদাপ্রভু বলেন।
- ইযেকিয়েল ২১:১৪আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
এখন তুমি মানুষের সন্তান, ভাববাণী বল এবং একসঙ্গে দুহাতে আঘাত কর; কারণ তরোয়াল আক্রমণ করবে এমনকি তিনবার, একটা তরোয়াল এক জনকে হত্যা করবে, এই তরোয়াল অনেক লোককে হত্যা করবে, তা সব জায়গায় তাদের হত্যাকারী হবে।
- ইযেকিয়েল ২১:১৫আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
তাদের হৃদয় গলানোর জন্য এবং অনেক বাধা পাওয়ার জন্য আমি তাদের সব শহর-দ্বারে তরোয়ালের ত্রাস রাখলাম, আঃ। তা বিদ্যুতের মত তৈরী, হত্যাকারীর জন্য মুক্ত।
- ইযেকিয়েল ২১:১৬আনু. ৫৯৩ খ্রিস্টপূর্ব
তরোয়াল, ডানদিকে আঘাত কর, বাঁদিকে আঘাত কর; যে দিকে তোমার ব্লেডের তীক্ষ্ণ ধার ইচ্ছা করে সে দিকে যাও।