মূল বিষয়বস্তুতে যান

circa 1050–1010 BC

Samuel & King Saul

Israel demands a king; Samuel anoints Saul, whose disobedience leads to his rejection as God chooses a man after his own heart.

810 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. ১ সামুয়েল ৩০:১০আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    কিন্তু দায়ূদ ও তার সঙ্গী চারশো লোক শত্রুদের পিছনে পিছনে তাড়া করে গেলেন; কারণ দুশো লোক ক্লান্তির জন্য বিষোর স্রোত পার হতে না পারাতে সেই জায়গায় থাকল৷

  2. ১ সামুয়েল ৩০:১১আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    পরে তারা মাঠের মধ্যে একজন মিস্রীয়কে পেয়ে তাকে দায়ূদের কাছে আনল এবং তাকে রুটি দিলে সে ভোজন করল, আর তারা তাকে জল পান করতে দিল;

  3. ১ সামুয়েল ৩০:১২আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    আর তারা ডুমুরচাকের একখন্ড ও দুই থলে শুকনো দ্রাক্ষা তাকে দিল; তা খেলে পর সে পুনরায় শক্তি লাভ করল, কারণ তিন দিন রাত সে রুটি ভোজন কি জল পান করে নি৷

  4. ১ সামুয়েল ৩০:১৩আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    পরে দায়ূদ তাকে জিজ্ঞাসা করল, “তুমি কার লোক? কোন জায়গা থেকে এসেছ?” সে বলল, “আমি একজন মিস্রীয় যুবক, একজন অমালেকীয়ের দাস; আজ তিন দিন হল, আমি অসুস্থ হয়েছিলাম বলে আমার কর্তা আমাকে ত্যাগ করে গেলেন৷

  5. ১ সামুয়েল ৩০:১৪আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    আমরা করেথীয়দের দক্ষিণ অঞ্চলে, যিহূদার অধিকারে ও কালেবের অধিকারের দক্ষিণ অঞ্চলে চড়াও হয়েছিলাম, আর সিক্লগ আগুনে পুড়িয়ে দিয়েছিলাম৷”

  6. ১ সামুয়েল ৩০:১৫আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    পরে দায়ূদ তাকে বললেন, “সেই দলের কাছে কি আমাকে পৌঁছিয়ে দেবে?” সে বলল, “আপনি আমার কাছে ঈশ্বরের নামে দিব্যি করুন যে, আমাকে হত্যা করবেন না, বা আমার কর্তার হাতে আমাকে সমর্পণ করবেন না, তা হলে আমি সেই দলের কাছে আপনাকে পৌঁছিয়ে দেব৷”

  7. ১ সামুয়েল ৩০:১৬আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    পরে যখন সে তাকে পৌছিয়ে দিল, দেখ, তারা সমস্ত ভূমি জুড়ে, ভোজন পান ও উত্সব করছিল, কারণ পলেষ্টীয়দের দেশ ও যিহূদার দেশ থেকে তারা প্রচুর লুট দ্রব্য এনেছিল৷

  8. ১ সামুয়েল ৩০:১৭আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    দায়ূদ সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তাদেরকে আঘাত করলেন; তাদেরও মধ্যে একজনও রক্ষা পেল না, শুধু চারশো যুবক উটে চড়ে পালাল৷

  9. ১ সামুয়েল ৩০:১৮আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    আর অমালেকীয়েরা যা কিছু নিয়ে গিয়েছিল, দায়ূদ সে সমস্ত উদ্ধার করলেন, বিশেষত দায়ূদ নিজের দুই স্ত্রীকেও মুক্ত করলেন৷

  10. ১ সামুয়েল ৩০:১৯আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    তাদের ছোট কি বড়, পুত্র কি কন্যা, অথবা দ্রব্য সামগ্রী প্রভৃতি যা ওরা নিয়ে গিয়েছিল, তার কিছুই বাদ গেল না; দায়ূদ সবই ফিরিয়ে আনলেন৷

  11. ১ সামুয়েল ৩০:২০আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    আর দায়ূদ সমস্ত মেষপাল ও গরুর পাল নিলেন এবং লোকেরা সেগুলিকে অন্য পশুপালের আগে আগে চালাল, আর বলল, “এটা দায়ূদের লুট দ্রব্য৷”

  12. ১ সামুয়েল ৩০:২১আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    পরে যে দুশো লোক ক্লান্তির জন্য দায়ূদের পিছনে যেতে পারেনি, যাদেরকে তারা বিষোর স্রোতের ধারে রেখে গিয়েছিলেন, তাদের কাছে দায়ূদ আসলেন; তারা দায়ূদ ও তার সঙ্গী লোকদের সঙ্গে দেখা করতে গেল; আর দায়ূদ লোকেদের সঙ্গে কাছে এসে তাদের খবরাখবর নিলেন৷

  13. ১ সামুয়েল ৩০:২২আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    কিন্তু দায়ূদের সঙ্গে যারা গিয়েছিল, তাদের মধ্যে দুষ্ট লোকেরা সবাই বলল, “ওরা আমাদের সঙ্গে যায়নি; অতএব আমরা যে লুট দ্রব্য উদ্ধার করেছি, ওদেরকে তা থেকে কিছুই দেব না, ওরা প্রত্যেকে কেবল নিজের নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে চলে যাক৷”

  14. ১ সামুয়েল ৩০:২৩আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    তখন দায়ূদ উত্তর করলেন, “হে আমার ভায়েরা, যে সদাপ্রভু আমাদেরকে রক্ষা করে আমাদের বিরুদ্ধে আসা সৈন্যদলকে আমাদের হাতে সমর্পণ করলেন, তিনি আমাদেরকে যা দিলেন, তা নিয়ে তোমরা এরকম কর না৷

  15. ১ সামুয়েল ৩০:২৪আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    কে বা এ বিষয়ে তোমাদের কথা শুনবে? যে যুদ্ধে যায়, সে যেমন অংশ পাবে, যে জিনিসপত্রের কাছে থাকে, সেও সেরকম অংশ পাবে; উভয়ের সমান অংশ হবে৷”

  16. ১ সামুয়েল ৩০:২৫আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    সেই দিন থেকে দায়ূদ ইস্রায়েলের জন্য এই বিধি ও শাসন স্থির করলেন, এটা আজ পর্যন্ত চলছে৷

  17. ১ সামুয়েল ৩০:২৬আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    পরে দায়ূদ যখন সিক্লগে উপস্থিত হলেন, তখন নিজের বন্ধু যিহূদার প্রাচীনদের কাছে লুট দ্রব্যের কিছু পাঠিয়ে দিয়ে বললেন, “দেখ, সদাপ্রভুর শত্রুদের থেকে আনা লুট দ্রব্যের মধ্যে এটা তোমাদের জন্য উপহার৷”

  18. ১ সামুয়েল ৩০:২৭আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    বৈথেল, দক্ষিণ অঞ্চলে অবস্থিত রামোৎ,

  19. ১ সামুয়েল ৩০:২৮আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    যত্তীর, অরোয়ের, শিফমোৎ, ইষ্টিমোয়, রাখলের লোক,

  20. ১ সামুয়েল ৩০:২৯আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    যিরহমেলীয়দের নগর সব, কেনীয়দের নগর সব

  21. ১ সামুয়েল ৩০:৩০আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    হর্ম্মা, বোরআশন, অথাক ও

  22. ১ সামুয়েল ৩০:৩১আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    হিব্রোণ, যে যে জায়গায় দায়ূদের ও তার লোকেদের যাতায়াত হত, সে সব জায়গার লোকদের কাছে তিনি তা পাঠালেন৷

  23. ১ সামুয়েল ৩১:১আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    ¶ এর মধ্যে পলেষ্টীয়রা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করলে ইস্রায়েল লোকেরা পলেষ্টীয়দের সামনে থেকে পালিয়ে গেল এবং গিলবোয় পর্বতে মারা পড়তে লাগল৷

  24. ১ সামুয়েল ৩১:২আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    আর পলেষ্টীয়রা শৌলের ও তার ছেলেদের পিছনে পিছনে দৌড়াল এবং পলেষ্টীয়রা যোনাথন, অবীনাদব ও মলকি-শূয় শৌলের এই ছেলেদের হত্যা করল৷

  25. ১ সামুয়েল ৩১:৩আনু. ১০৫৬ খ্রিস্টপূর্ব

    পরে শৌলের বিরুদ্ধে ভীষণভাবে সংগ্রাম হল, আর ধনুর্দ্ধরেরা তার নাগাল পেল; সেই ধনুর্দ্ধারীদের থেকে শৌল খুব ভয় পেলেন৷