Skip to content

Persecution সম্পর্কে বাইবেলের পদ

270 টি পদ · 61 টি দিক

প্রধান বাইবেল পদ

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. আমার কাছ থেকে দূরে থেকো না, কারণ বিপদ প্রায় উপস্হিত; সাহায্য করার কেউ নেই।

  2. অনেক ষাঁড় আমাকে ঘিরে ধরেছে; বাশনের শক্তিশালী ষাঁড় আমাকে ঘিরে ধরেছে।

  3. তারা আমার বিরুদ্ধে তাদের মুখ খুলে হ্যাঁ করে, যেমনভাবে গর্জনকারী সিংহ তার শিকার গ্রাস করার জন্য করে।

  4. আমাকে জলের মত ঢালা হয়েছে এবং আমার সমস্ত হাড় স্হানচ্যুত হয়েছে। আমার হৃদয় মোমের মত হয়েছে; তা আমার ভেতরের অংশের মধ্যে গলে গিয়েছে।

  5. আমার শক্তি মাটির পাত্রের একটি টুকরো মত শুকিয়ে গেছে; আমার জিভ আমার মুখের তালুতে লেগে যাচ্ছে। তুমি আমাকে মৃত্যুর ধূলোকণার মধ্যে রেখেছ।

  6. কারণ কুকুরেরা আমাকে ঘিরেছে; অন্যায়কারীদের দল আমাকে ঘিরে আছে; তারা আমার হাত এবং পা বিদ্ধ করেছে।

  7. আমি আমার সব হাড়গুলি গুনতে পারি; তারা আমার দিকে দৃষ্টি করে তাকিয়ে আছে;

  8. তারা নিজেদের মধ্যে আমার পোশাক ভাগ করে নিল, তারা আমার কাপড়ের জন্য গুলিবাঁট করে।

  9. হে সদাপ্রভুু; দূরে থেকো না, আমার শক্তি! আমায় দ্রুত সাহায্য কর।

  10. তলোয়ার থেকে আমার প্রাণকে ও আমার মহামূল্য জীবনকে কুকুরদের হাত থেকে উদ্ধার কর।

  11. সিংহের মুখ থেকে আমাকে বাঁচাও, বন্য ষাঁড়ের শিং থেকে আমাকে উদ্ধার কর।

  12. ঈশ্বর, আমাকে রক্ষা কর, কারণ আমার কন্ঠ পর্যন্ত জল উঠেছে।

  13. আমি গভীর পাঁকে ডুবে যাচ্ছি, দাঁড়াবার স্থান নেই; গভীর জলে এসেছি, বন্যা আমার উপর দিয়ে যাচ্ছে।

  14. আমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়েছি, আমার কন্ঠ শুকনো হয়েছে; আমার ঈশ্বরের অপেক্ষা করতে করতে আমার চোখ অক্ষম হয়ে গেছে।

  15. যারা অকারণে আমার ঘৃণা করে, তারা আমার মাথায় চুল অপেক্ষায় অনেক আমার মিথ্যাবাদী শত্রুরা বলবান; আমি যা চুরি করিনি, তা আমাকে ফিরিয়ে দিতে হল।

  16. ঈশ্বর, তুমি আমার মূর্খতা জানো এবং আমার পাপ তোমার থেকে গুপ্ত নয়।

  17. প্রভু, বাহিনীগনের সদাপ্রভুু, তোমার অপেক্ষাকারীরা আমার কারণে লজ্জিত না হোক; ইস্রায়েলের ঈশ্বর, তোমার সন্ধানকারীরা আমার কারণে অপমানিত না হোক।

  18. কারণ তোমার জন্য আমি তিরস্কার সহ্য করেছি, আমার মুখ লজ্জায় ঢাকা দিয়েছি।

  19. আমি আমার ভাইদের কাছে বিদেশীতে পরিণত হয়েছি, আমার মায়ের সন্তানদের কাছে বিজাতীয় হয়েছি।

  20. কারণ তোমার গৃহ করার আগ্রহ আমাকে গ্রাস করেছে; যারা তোমাকে তিরস্কার করে এবং তাদের তিরস্কার আমার উপরে পড়েছে।

  21. যখন আমি আমার আত্মাকে কষ্ট দিয়ে রোদন করলাম, উপবাসের সঙ্গে প্রাণকে দন্ড দিলাম, তখন তা আমার দূর্নামের বিষয় হল।

  22. যখন আমি শোকের পোশাক পরি, তখন তাদের কাছে প্রবাদের উদ্দেশ্য হলাম।

  23. যারা শহরের দ্বারে বসে, তারা আমার বিষয়ে কথা বলে; আমি মাতালদের গীতস্বরূপ।

  24. কিন্তু সদাপ্রভুু, আমি তোমার কাছে দিনের প্রার্থনা করছি; তোমার দয়ার জন্য, তোমার পরিত্রানের সত্যে আমাকে উত্তর দাও।

  25. পাক থেকে আমাকে উদ্ধার কর এবং ডুবে যেতে দিও না; যারা আমাকে ঘৃণা করে তাদের থেকে আমাকে দূরে সরিয়ে নাও এবং গভীর জলের মধ্য থেকে উদ্ধার কর।