- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1446–1406 BC
The Wilderness Years
Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.
এই কালের পদ
- দ্বিতীয় আইন ২২:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
বলদে ও গাধায় এক সঙ্গে জুড়ে চাষ করবে না।
- দ্বিতীয় আইন ২২:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
লোম ও মসীনা মেশানো সুতোর তৈরী পোশাক পর না।
- দ্বিতীয় আইন ২২:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
নিজের আবরণের জন্যে গায়ের পোশাকের চার কোণায় আঁচল দিও।
- দ্বিতীয় আইন ২২:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
¶ কোনো পুরুষ যদি বিয়ে করে স্ত্রীর কাছে যায়, পরে তাকে ঘৃণা করে
- দ্বিতীয় আইন ২২:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
এবং তার নামে অপবাদ করে ও তার অপমান করে বলে, “আমি এই স্ত্রীকে বিয়ে করেছি বটে, কিন্তু যখন আমি তার কাছে গেলাম, আমি তার মধ্যে কুমারীত্বের চিহ্ন পেলাম না;”
- দ্বিতীয় আইন ২২:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তবে সেই মেয়ের বাবা মা তার কুমারীত্বের চিহ্ন নিয়ে শহরের প্রাচীনদের কাছে শহরের দরজায় উপস্থিত করবে।
- দ্বিতীয় আইন ২২:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আর মেয়ের বাবা প্রাচীনদেরকে বলবে, “আমি এই লোকের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু এ তাকে ঘৃণা করে;
- দ্বিতীয় আইন ২২:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আর দেখ, এ অপবাদ দিয়ে বলে, আমি তোমার মেয়ের কুমারীত্বের চিহ্ন পাইনি; কিন্তু আমার মেয়ের কুমারীত্বের চিহ্ন এই দেখুন। আর তারা শহরের প্রাচীনদের সামনে সেই পোশাক বাড়িয়ে দেবে।”
- দ্বিতীয় আইন ২২:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
পরে শহরের প্রাচীনরা সেই পুরুষকে ধরে শাস্তি দেবে।
- দ্বিতীয় আইন ২২:১৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
আর তার একশো [শেকল] রূপা শাস্তি দিয়ে মেয়ের বাবাকে দেবে, কারণ সেই লোক ইস্রায়েলীয় এক কুমারীর উপরে বদনাম এনেছে; আর সে তার স্ত্রী হইবে, ঐ লোক সারাজীবন তাকে ত্যাগ করতে পারবে না।
- দ্বিতীয় আইন ২২:২০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কিন্তু সেই কথা যদি সত্য হয়, মেয়ের কুমারীত্বের চিহ্ন যদি না পাওয়া যায়;
- দ্বিতীয় আইন ২২:২১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তবে তারা সেই মেয়েকে বের করে তার বাবার বাড়ির দরজার কাছে আনবে এবং সেই মেয়ের শহরের লোকেরা পাথরের আঘাতে তাকে হত্যা করবে; কারণ বাবার বাড়িতে ব্যভিচার করাতে সে ইস্রায়েলের মধ্যে অসম্মানীয় কাজ করেছে; এভাবে তুমি নিজের মধ্যে থেকে খারাপ ব্যবহার বাদ দেবে।
- দ্বিতীয় আইন ২২:২২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কোনো লোক যদি একজন পরস্ত্রীর সঙ্গে শোয়ার দিনের ধরা পড়ে, তবে পরস্ত্রীর সঙ্গে শুয়ে থাকা সেই পুরুষ ও সেই স্ত্রী উভয়ে মারা যাবে; এভাবে তুমি ইস্রায়েলের মধ্যে থেকে খারাপ ব্যবহার বাদ দেবে।
- দ্বিতীয় আইন ২২:২৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
যদি কেউ পুরুষের প্রতি বাগদত্তা কোনো কুমারীকে শহরের মধ্যে পেয়ে তার সঙ্গে শোয়;
- দ্বিতীয় আইন ২২:২৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তবে তোমরা সেই দুই জনকে বের করে শহরের দরজার কাছে এনে পাথরের আঘাতে হত্যা করবে; সেই মেয়েকে হত্যা করবে, কারণ শহরের মধ্যে থাকলেও সে চিৎকার করে নি এবং সেই লোককে হত্যা করবে, কারণ সে নিজের প্রতিবেশীর স্ত্রীকে অসম্মান করেছে; এভাবে তুমি নিজের মধ্যে থেকে খারাপ ব্যবহার বাদ দেবে।
- দ্বিতীয় আইন ২২:২৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কিন্তু যদি কোনো লোক বাগদত্তা মেয়েকে মাঠে পেয়ে জোর করে তার সঙ্গে শোয়, তবে তার সঙ্গে যে শোয় সেই লোক মারা যাবে;
- দ্বিতীয় আইন ২২:২৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কিন্তু মেয়ের প্রতি তুমি কিছুই করবে না; সে মেয়েতে প্রাণদণ্ডের যোগ্য পাপ নেই; কারণ যেমন কোনো মানুষ নিজের প্রতিবেশীর বিরুদ্ধে উঠে তাকে প্রাণে হত্যা করে, এটাও সেরকম।
- দ্বিতীয় আইন ২২:২৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কারণ সেই লোক মাঠে তাকে পেয়েছিল; ওই বাগদত্তা মেয়ে চিৎকার করলেও তার উদ্ধারকর্তা কেউ ছিল না।
- দ্বিতীয় আইন ২২:২৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
যদি কেউ অবাগদত্তা কুমারী মেয়েকে পেয়ে তাকে ধরে তার সঙ্গে শোয় ও তারা ধরা পড়ে,
- দ্বিতীয় আইন ২২:২৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
তবে তার সঙ্গে শুয়ে থাকা সেই লোক মেয়ের বাবাকে পঞ্চাশ [শেকল] রূপা দেবে এবং তাকে অসম্মানিত করেছে বলে সে তার স্ত্রী হবে; সেই লোক তাকে সারা জীবন ত্যাগ করতে পারবে না।
- দ্বিতীয় আইন ২২:৩০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কোনো লোক নিজের বাবার স্ত্রীকে গ্রহণ করবে না ও নিজের বাবার বিয়ের অধিকার কেড়ে নিতে পারবে না।
- দ্বিতীয় আইন ২৩:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
¶ হীনবীর্য কিংবা লিঙ্গকাটা লোক সদাপ্রভুর সমাজে প্রবেশ করবে না।
- দ্বিতীয় আইন ২৩:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
অবৈধ লোক সদাপ্রভুর সমাজে প্রবেশ করবে না। তার দশম প্রজন্ম পর্যন্তও সদাপ্রভুর সমাজে প্রবেশ করতে পাবে না।
- দ্বিতীয় আইন ২৩:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
অম্মোনীয় কিংবা মোয়াবীয় কেউ সদাপ্রভুর সমাজে প্রবেশ করতে পাবে না; দশম প্রজন্ম পর্যন্ত তাদের কেউ সদাপ্রভুর সমাজে কখনও প্রবেশ করতে পাবে না।
- দ্বিতীয় আইন ২৩:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব
কারণ মিশর থেকে তোমাদের আসার দিনের তারা রাস্তায় খাবার ও জল নিয়ে তোমাদের সঙ্গে দেখা করে নি; আবার তোমাকে শাপ দেবার জন্য তোমার বিরুদ্ধে অরাম নহরয়িমে অবস্থিত পথোরনিবাসী বিয়োরের ছেলে বিলিয়মকে ঘুষ দিয়েছিল।