মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. দ্বিতীয় আইন ২৪:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কোনো লোক নতুন বিয়ে করলে সৈন্যদলে যাবে না এবং তাকে কোনো কাজের দায়িত্ব দেওয়া যাবে না; সে এক বছর পর্যন্ত নিজের বাড়িতে খালি থেকে, যে স্ত্রীকে সে গ্রহণ করেছে, তাকে আনন্দিত করবে।

  2. দ্বিতীয় আইন ২৪:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কেউ কারো যাঁতা কিংবা তার ওপরের অংশ বন্ধক রাখবে না; তা করলে প্রাণ বন্ধক রাখা হয়।

  3. দ্বিতীয় আইন ২৪:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কোনো মানুষ যদি নিজের ভাই ইস্রায়েল সন্তানদের মধ্যে কোনো প্রাণীকে চুরি করে এবং তার প্রতি দাসের মতো ব্যবহার করে বা বিক্রি করে এবং ধরা পড়ে, তবে সেই চোর মারা যাবে; এভাবে তুমি নিজের মধ্যে থেকে খারাপ ব্যবহার বাদ দেবে।

  4. দ্বিতীয় আইন ২৪:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি কুষ্ঠরোগের ঘায়ের বিষয়ে সাবধান হয়ে, লেবীয় যাজকেরা যে সব উপদেশ দেবে, অতিশয় যত্নসহকারে সেই অনুসারে কাজ কর; আমি তাদেরকে যে যে আদেশ দিয়েছি, তা পালন করতে যত্ন করবে।

  5. দ্বিতীয় আইন ২৪:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    মিশর থেকে তোমাদের বের হয়ে আসার দিনের তোমার ঈশ্বর সদাপ্রভু পথে মরিয়মের প্রতি যা করেছিলেন, তা মনে রাখবে।

  6. দ্বিতীয় আইন ২৪:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার প্রতিবেশীকে কোনো ধরনের কিছু ঋণ দিলে তুমি বন্ধকী জিনিস নেবার জন্য তার বাড়িতে প্রবেশ করবে না।

  7. দ্বিতীয় আইন ২৪:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে এবং ঋণী ব্যক্তি বন্ধকী জিনিস বের করে তোমার কাছে আনবে।

  8. দ্বিতীয় আইন ২৪:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর সে যদি গরিব হয়, তবে তুমি তার বন্ধকী জিনিস রেখে ঘুমিয়ে পড়বে না।

  9. দ্বিতীয় আইন ২৪:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সূর্য্যাস্তের দিনের তার বন্ধকী জিনিস তাকে অবশ্য ফিরিয়ে দেবে; তাতে সে নিজের পোশাকে শুয়ে তাকে আশীর্বাদ করবে; আর তা তোমার ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমার ধার্মিকতার কাজ হবে।

  10. দ্বিতীয় আইন ২৪:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার ভাই হোক কিংবা তোমার দেশের শহরের দরজার মাঝখানের বিদেশী হোক, গরিব, অভাবগ্রস্ত দাসের প্রতি অত্যাচার করবে না।

  11. দ্বিতীয় আইন ২৪:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কাজের দিনের তার বেতন তাকে দেবে; সূর্য্যের অস্ত যাওয়া পর্যন্ত তা রাখবে না; কারণ সে গরিব এবং সেই বেতনের ওপরে তার মন পড়ে থাকে; পাছে সে তোমার বিরুদ্ধে সদাপ্রভুকে ডাকে, আর এই বিষয়ে তোমার পাপ হয়।

  12. দ্বিতীয় আইন ২৪:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সন্তানের জন্য বাবার, (পিতা-মাতা) কিংবা বাবার (পিতা-মাতা) জন্য সন্তানের প্রাণদণ্ড করা যাবে না; প্রত্যেকে নিজেদের পাপের জন্যেই প্রাণদণ্ড ভোগ করবে।

  13. দ্বিতীয় আইন ২৪:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    বিদেশীর কিংবা পিতৃহীনের বিচারে অন্যায় করবে না এবং বিধবার পোশাক বন্ধক নেবে না।

  14. দ্বিতীয় আইন ২৪:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    মনে রাখবে, তুমি মিশর দেশে দাস ছিলে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু সেখান থেকে তোমাকে মুক্ত করেছেন, এই জন্য আমি তোমাকে এক কাজ করার আদেশ দিচ্ছি।

  15. দ্বিতীয় আইন ২৪:১৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি ক্ষেতে নিজের শস্য কাটার দিনের যদি এক আঁটি ক্ষেতে ফেলে রেখে এসে থাক, তবে তা নিয়ে আসতে ফিরে যেও না; তা বিদেশীর, পিতৃহীনের ও বিধবার জন্য থাকবে; যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার হাতের সব কাজে তোমাকে আশীর্বাদ করেন।

  16. দ্বিতীয় আইন ২৪:২০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যখন তোমার জিতগাছের ফল পাড়, তখন শাখাতে আবার বাকি খোঁজ করবে না; তা বিদেশীর, পিতৃহীনের ও বিধবার জন্য থাকবে।

  17. দ্বিতীয় আইন ২৪:২১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যখন তোমার আঙ্গুর ক্ষেতের আঙ্গুর ফল জড়ো কর, তখন জড়ো করার পরে আবার কুড়িয় না; তা বিদেশীর, পিতৃহীনের ও বিধবার জন্য থাকবে।

  18. দ্বিতীয় আইন ২৪:২২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    মনে রাখবে, তুমি মিশর দেশে দাস ছিলে, এই জন্য আমি তোমাকে এই কাজ করার আদেশ দিচ্ছি।

  19. দ্বিতীয় আইন ২৫:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ মানুষদের মধ্যে বিতর্ক হলে ওরা যদি বিচারকর্তাদের কাছে যায়, আর তারা বিচার করে, তবে নির্দোষকে নির্দোষ ও দোষীকে দোষী করবে।

  20. দ্বিতীয় আইন ২৫:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর যদি খারাপ লোক প্রহারের যোগ্য হয়, তবে বিচারকর্ত্তা তাকে শুয়ে তার অপরাধ অনুসারে আঘাতের সংখ্যা নিশ্চয় করে নিজের সামনে তাকে প্রহার করাবে।

  21. দ্বিতীয় আইন ২৫:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সে চল্লিশ আঘাত করতে পারে, তার বেশি না; পাছে সে বেশি আঘাতের মাধ্যমে অনেক প্রহার করালে তোমার ভাই তোমার সামনে তুচ্ছনীয় হয়।

  22. দ্বিতীয় আইন ২৫:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    শস্য মাড়াইয়ের দিনের বলদের মুখে বাঁধবে না।

  23. দ্বিতীয় আইন ২৫:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যদি ভাইরা জড়ো হয়ে বাস করে এবং তাদের মধ্যে এক জন অপুত্রক হয়ে মারা যায়, তবে সেই মৃত ব্যক্তির স্ত্রী বাইরের অন্য গোষ্ঠীভুক্ত পুরুষকে বিয়ে করবে না; তার দেবর তার কাছে যাবে, তাকে বিয়ে করবে এবং তার প্রতি দেবরের দায়িত্ব সম্পন্ন করবে।

  24. দ্বিতীয় আইন ২৫:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে সেই স্ত্রী যে প্রথম ছেলের জন্ম দেবে, সেই ঐ মৃত ভাইয়ের নামে উত্তরাধিকারী হবে; তাতে ইস্রায়েল থেকে তার নাম বিনষ্ট হবে না।

  25. দ্বিতীয় আইন ২৫:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কিন্তু সেই পুরুষ যদি নিজের ভাইয়ের স্ত্রীকে গ্রহণ করতে রাজি না হয়, তবে সেই ভাইয়ের স্ত্রী শহরের দরজায় প্রাচীনদের কাছে গিয়ে বলবে, “আমার দেওর ইস্রায়েলের মধ্যে নিজের ভাইয়ের নাম রক্ষা করতে রাজি না, সে আমার প্রতি দেওরের দায়িত্ব পালন করতে চায় না।”