মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. দ্বিতীয় আইন ২৫:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তখন তার শহরের প্রাচীনরা তাকে ডেকে তার সঙ্গে কথা বলবে; কিন্তু যদি সে দাঁড়িয়ে বলে, “ওকে গ্রহণ করতে আমার ইচ্ছা নেই;”

  2. দ্বিতীয় আইন ২৫:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তবে তার ভাইয়ের স্ত্রী প্রাচীনদের সামনে তার কাছে এসে তার পা থেকে জুতো খুলবে এবং তার মুখে থুথু দেবে, আর উত্তর হিসাবে এই কথা বলবে, “যে কেউ নিজের ভাইয়ের বংশ রক্ষা না করে, তার প্রতি এরকম করা যাবে।”

  3. দ্বিতীয় আইন ২৫:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর ইস্রায়েলের মধ্যে তার নাম হবে, খোলা জুতোর বংশ।

  4. দ্বিতীয় আইন ২৫:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পুরুষেরা একে অপর বিরোধ করলে তাদের এক জনের স্ত্রী যদি প্রহারকের হাত থেকে নিজের স্বামীকে উদ্ধার করতে এসে হাত বাড়িয়ে দিয়ে প্রহারকের পুরুষাঙ্গ (অন্ডকোষ) ধরে,

  5. দ্বিতীয় আইন ২৫:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তবে তুমি তার হাত কেটে ফেলবে, চোখের দয়া করবে না।

  6. দ্বিতীয় আইন ২৫:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার থলেতে ছোট বড় দুই ধরনের বাট্‌খারা না থাকুক।

  7. দ্বিতীয় আইন ২৫:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার বাড়িতে ছোট বড় দুই ধরনের পরিমাণপাত্র না থাকুক।

  8. দ্বিতীয় আইন ২৫:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি যথার্থ ও সঠিক বাট্‌খারা রাখবে, যথার্থ ও সঠিক পরিমাণপাত্র রাখবে; যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিচ্ছেন, সেই দেশে তুমি দীর্ঘ আয়ু হয়।

  9. দ্বিতীয় আইন ২৫:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কারণ যে কেউ ঐ ধরনের কাজ করে, যে কেউ অন্যায় করে, সে তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘৃণিত।

  10. দ্বিতীয় আইন ২৫:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    মনে রেখো, মিশর থেকে তোমরা যখন বের হয়ে এসেছিলে, তখন পথে তোমার প্রতি অমালেক কি করল;

  11. দ্বিতীয় আইন ২৫:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার দুর্বলতার ও ক্লান্তির দিনের সে কিভাবে তোমার সঙ্গে রাস্তায় মিলে তোমার পিছনের দুর্বল লোক সবাইকে আক্রমণ করল; আর সে ঈশ্বরকে ভয় করল না।

  12. দ্বিতীয় আইন ২৫:১৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    অতএব তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশ উত্তরাধিকারের জন্য তোমাকে দিচ্ছেন, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু চারদিকের সব শত্রু থেকে তোমাকে বিশ্রাম দিলে পর তুমি আকাশমণ্ডলের নীচে থেকে অমালেকের স্মৃতি মুছে ফেলবে; এটা ভুলে যেও না।

  13. দ্বিতীয় আইন ২৬:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারের জন্যে যে দেশ তোমাকে দিচ্ছেন, তুমি যখন তা অধিকার করবে ও সেখানে বাস করবে;

  14. দ্বিতীয় আইন ২৬:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সেই দিনের তুমি ভূমির যাবতীয় ফলের, তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশ তোমাকে দিচ্ছেন, সেই দেশে উৎপন্ন ফলের প্রথমাংশ থেকে কিছু কিছু নিয়ে ঝুড়িতে করে, তোমার ঈশ্বর সদাপ্রভু নিজের নামের থাকার জন্যে যে জায়গা মনোনীত করবেন, সেই জায়গায় যাবে।

  15. দ্বিতীয় আইন ২৬:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর সেই দিনের যাজকের কাছে গিয়ে তাকে বলবে, “সদাপ্রভু আমাদেরকে যে দেশ দিতে আমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন, সেই দেশে আমি এসেছি; এটা আজ তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে নিবেদন করছি।”

  16. দ্বিতীয় আইন ২৬:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর যাজক তোমার হাত থেকে সেই ঝুড়ি নিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির সামনে রাখবে।

  17. দ্বিতীয় আইন ২৬:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর সামনে এই কথা বলবে, “এক জন ভবঘুরে অরামীয় আমার পূর্বপুরুষ ছিলেন; তিনি অল্প সংখ্যায় মিশরে নেমে গিয়ে বাস করলেন এবং সে জায়গায় মহান, বলশালী ও জনপূর্ণ জাতি হয়ে উঠলেন।

  18. দ্বিতীয় আইন ২৬:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে মিশরীয়েরা আমাদের প্রতি খারাপ আচরণ করল, আমাদেরকে নিপীড়িত করল। তারা আমাদেরকে দাসত্ব করালো;

  19. দ্বিতীয় আইন ২৬:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তাতে আমরা নিজের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে কাঁদলাম; আর সদাপ্রভু আমাদের রব শুনে আমাদের কষ্ট, পরিশ্রম ও অত্যাচারের প্রতি দেখলেন।

  20. দ্বিতীয় আইন ২৬:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু শক্তিশালী হাত, ক্ষমতা প্রদর্শন ও মহাভয়ঙ্করতা এবং নানা চিহ্ন ও অলৌকিক কাজের মাধ্যমে মিশর থেকে আমাদেরকে বের করে আনলেন।

  21. দ্বিতীয় আইন ২৬:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এবং তিনি আমাদেরকে এই জায়গায় এনেছেন এবং এই দেশ, দুধ ও মধু প্রবাহী দেশ দিয়েছেন।

  22. দ্বিতীয় আইন ২৬:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এখন দেখ, তুমি আমাকে যে ভূমি দিয়েছ, তার ফলের প্রথমাংশ আমি এনেছি।” এই বলে তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর সামনে তা রেখে নিজের ঈশ্বর সদাপ্রভুর সামনে আরাধনা করবে।

  23. দ্বিতীয় আইন ২৬:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ও তোমার পরিবারকে যেসব মঙ্গল দান করেছেন, সেই সব কিছুতে তুমি ও লেবীয় ও তোমার মাঝখানে অবস্থিত বিদেশী, তোমরা সবাই আনন্দ করবে।

  24. দ্বিতীয় আইন ২৬:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তৃতীয় বছরে, অর্থাৎ দশমাংশের বছরে, তোমার উৎপন্ন জিনিসের সব দশমাংশ আলাদা করা শেষ করলে পর তুমি লেবীয়কে, বিদেশীকে, পিতৃহীনকে ও বিধবাকে তা দেবে, তাতে তারা তোমার শহরের দরজার মধ্যে খেয়ে তৃপ্তি পাবে।

  25. দ্বিতীয় আইন ২৬:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর সামনে এই কথা বলবে, “তোমার আদেশ দেওয়া সমস্ত কথা অনুসারে আমি নিজের বাড়ি থেকে আলাদা করে রাখা জিনিস বের করে লেবীয়কে, বিদেশীকে, পিতৃহীনকে ও বিধবাকে দিয়েছি; তোমার কোনো আদেশ লঙ্ঘন করিনি ও ভুলে যাইনি;