মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. দ্বিতীয় আইন ২৭:২০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যে কেউ বাবার স্ত্রীর সঙ্গে শোয়, নিজের বাবার অধিকার সরিয়ে দেয় সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক বলবে, আমেন।

  2. দ্বিতীয় আইন ২৭:২১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যে কেউ কোনো পশুর সঙ্গে শোয়, সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক বলবে, আমেন।

  3. দ্বিতীয় আইন ২৭:২২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যে কেউ নিজের বোনের সঙ্গে, অর্থাৎ বাবার মেয়ের কিংবা মায়ের মেয়ের সঙ্গে শোয়, সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক বলবে, আমেন।

  4. দ্বিতীয় আইন ২৭:২৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যে কেউ নিজের শাশুড়ীর সঙ্গে শোয়, সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক বলবে, আমেন।

  5. দ্বিতীয় আইন ২৭:২৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যে কেউ নিজের প্রতিবেশীকে গোপনে হত্যা করে, সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক বলবে, আমেন।

  6. দ্বিতীয় আইন ২৭:২৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যে কেউ নিরপরাধের প্রাণ হত্যা করার জন্য ঘুষ গ্রহণ করে, সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক বলবে, আমেন।

  7. দ্বিতীয় আইন ২৭:২৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যে কেউ এই নিয়মের কথা সব পালন করার জন্য সেই সব অটল না রাখে, সে শাপগ্রস্ত হবে। তখন সমস্ত লোক বলবে, আমেন।

  8. দ্বিতীয় আইন ২৮:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ আমি তোমাকে আজ যে সব আজ্ঞা আদেশ করছি, যত্নসহকারে সেই সব পালন করার জন্য যদি তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কান দাও, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীতে অবস্থিত সমস্ত জাতির উপরে তোমাকে ওঠাবেন;

  9. দ্বিতীয় আইন ২৮:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কান দিলে এই সব আশীর্বাদ তোমার ওপরে আসবে ও তোমাকে আশ্রয় করবে।

  10. দ্বিতীয় আইন ২৮:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি শহরে আশীর্বাদযুক্ত হবে ও ক্ষেতে আশীর্বাদযুক্ত হবে।

  11. দ্বিতীয় আইন ২৮:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গরুদের বাচ্চা ও তোমার মেষীদের শাবক আশীর্বাদযুক্ত হবে।

  12. দ্বিতীয় আইন ২৮:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার (ফলের) ঝুড়ি ও তোমার আটার কাঠের থালার আশীর্বাদযুক্ত হবে।

  13. দ্বিতীয় আইন ২৮:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ভিতরে আসার দিনের তুমি আশীর্বাদযুক্ত হবে এবং বাইরে যাবার দিনের তুমি আশীর্বাদযুক্ত হবে।

  14. দ্বিতীয় আইন ২৮:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার যে শত্রুরা তোমার বিরুদ্ধে ওঠে, তাদেরকে সদাপ্রভু তোমার সামনে আঘাত করাবেন; তারা একটি রাস্তা দিয়ে তোমার বিরুদ্ধে আসবে, কিন্তু সপ্তম রাস্তা দিয়ে তোমার সামনে থেকে পালাবে।

  15. দ্বিতীয় আইন ২৮:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু আদেশ দিয়ে তোমার গোলাঘরের বিষয়ে ও তুমি যে কোনো কাজে হাত দাও, তার বিষয়ে তোমাকে আশীর্বাদ করবেন এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিচ্ছেন, সেখানে তোমাকে আশীর্বাদ করবেন।

  16. দ্বিতীয় আইন ২৮:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু নিজের শপথ অনুসারে তোমাকে নিজের পবিত্র লোক বলে স্থাপন করবেন; যদি তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা পালন কর ও তাঁর পথে চল।

  17. দ্বিতীয় আইন ২৮:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর পৃথিবীর সব জাতি দেখতে পাবে যে, তোমার উপরে সদাপ্রভুর নাম কীর্তিত হয়েছে এবং তারা তোমার থেকে ভয় পাবে।

  18. দ্বিতীয় আইন ২৮:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে তোমার পূর্বপুরুষদের কাছে শপথ করেছেন, সেই দেশে তিনি ভালোর জন্যেই তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে উন্নত করবেন।

  19. দ্বিতীয় আইন ২৮:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সঠিক দিনের তোমার ভূমির জন্য বৃষ্টি দিতে ও তোমার হাতের সব কাজে আশীর্বাদ করতে সদাপ্রভু নিজের আকাশের ধনভান্ডার খুলে দেবেন এবং তুমি অনেক জাতিকে ঋণ দেবে, কিন্তু নিজে ঋণ নেবে না।

  20. দ্বিতীয় আইন ২৮:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু তোমাকে প্রধান করবেন, লেজের মতো করবেন না; তুমি নত না হয়ে শুধু উন্নত হবে; যদি তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর এই যে সব আজ্ঞা যত্নসহকারে পালন করতে আমি তোমাকে আজ আদেশ করছি, এই সব কিছুতে কান দিতে হবে;

  21. দ্বিতীয় আইন ২৮:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এবং আজ আমি তোমাদেরকে যে সব কথা আজ্ঞা করছি, অন্য দেবতাদের সেবা করার জন্যে তাদের অনুগামী হবার জন্য তোমাকে সেই সব কথার ডান দিকে কি বাম দিকে ফিরতে হবে না।

  22. দ্বিতীয় আইন ২৮:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ কিন্তু যদি তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর রবে কান না দাও, আমি আজ তোমাকে তাঁর যে সব আজ্ঞা ও বিধি আদেশ করছি, যত্ন সহকারে সেই সব পালন না কর, তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি আসবে ও তোমার থেকে এগিয়ে যাবে।

  23. দ্বিতীয় আইন ২৮:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি শহরে শাপগ্রস্ত হবে ও ক্ষেতে শাপগ্রস্ত হবে।

  24. দ্বিতীয় আইন ২৮:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার (ফলের) ঝুড়ি ও তোমার আটার কাঠের থালা শাপগ্রস্ত হবে।

  25. দ্বিতীয় আইন ২৮:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল এবং তোমার গরুর বাচ্চা ও তোমার মেষীদের শাবক শাপগ্রস্ত হবে।