মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. দ্বিতীয় আইন ২৮:১৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ভিতরে আসার দিনের তুমি শাপগ্রস্ত হবে ও বাইরে যাবার দিনের তুমি শাপগ্রস্ত হবে।

  2. দ্বিতীয় আইন ২৮:২০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যে পর্যন্ত তোমার ধ্বংস ও হঠাৎ বিনাশ না হয়, সেই পর্যন্ত যে কোনো কাজে তুমি হাত দাও, সেই কাজে সদাপ্রভু তোমার উপরে অভিশাপ, উদ্বেগ ও তিরস্কার পাঠাবেন; এর কারণ তোমার খারাপ কাজ সব, যার মাধ্যমে তুমি আমাকে পরিত্যাগ করেছ।

  3. দ্বিতীয় আইন ২৮:২১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশ থেকে যতক্ষণ উচ্ছেদ না হয়, ততক্ষণ সদাপ্রভু তোমাকে মহামারী দেবেন।

  4. দ্বিতীয় আইন ২৮:২২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু ছোঁয়াচে রোগ, জ্বর, জ্বালা, প্রচণ্ড উত্তাপ ও খড়্গ এবং শস্যের শোষ ও ম্লানির মাধ্যমে তোমাকে আঘাত করবেন; তোমার বিনাশ না হওয়া পর্যন্ত সে সব তোমার অনুসরণ করবে।

  5. দ্বিতীয় আইন ২৮:২৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তোমার মাথার উপরে অবস্থিত আকাশ ব্রোঞ্জ ও নীচে অবস্থিত ভূমি লোহার মতো হবে।

  6. দ্বিতীয় আইন ২৮:২৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু তোমার দেশে জলের পরিবর্তে ধূলো ও বালি বর্ষণ করবেন; যে পর্যন্ত তোমার বিনাশ না হয়, ততক্ষণ তা আকাশ থেকে নেমে তোমার উপরে পড়বে।

  7. দ্বিতীয় আইন ২৮:২৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু তোমার শত্রুদের সামনে তোমাকে আঘাত করাবেন; তুমি এক রাস্তা দিয়ে তাদের বিরুদ্ধে যাবে, কিন্তু সপ্তম রাস্তা দিয়ে তাদের সামনে থেকে পালাবে এবং পৃথিবীর সমস্ত রাজ্যের মধ্যে বিরক্তিজনক হবে।

  8. দ্বিতীয় আইন ২৮:২৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তোমার মৃতদেহ আকাশের পাখিদের ও মাটিতে চরা পশুদের খাদ্য হবে; কেউ তাদেরকে আতঙ্কিত করবে না।

  9. দ্বিতীয় আইন ২৮:২৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু তোমাকে মিশরীয় ফোঁড়া এবং মহামারীর ঘাত, জঘন্য ও খোঁস পাঁচড়া, এই সব রোগের মাধ্যমে এমন আঘাত করবেন যে, তুমি আরোগ্য পেতে পারবে না।

  10. দ্বিতীয় আইন ২৮:২৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু উন্মাদ, অন্ধতা ও মানসিক বিভ্রান্তের মাধ্যমে তোমাকে আঘাত করবেন।

  11. দ্বিতীয় আইন ২৮:২৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    অন্ধ যেমন অন্ধকারে হাঁতড়ে বেড়ায়, সেরকম তুমি দুপুরবেলায় হাঁতড়ে বেড়াবে ও নিজের পথে উন্নতিলাভ হবে না এবং সবদিন শুধু অত্যাচারিত ও লুন্ঠিত হবে, কেউ তোমাকে রক্ষা করবে না।

  12. দ্বিতীয় আইন ২৮:৩০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার প্রতি মেয়ের বাগ্‌দান হবে, কিন্তু অন্য পুরুষ তারসঙ্গে শোবে; তুমি বাড়ি তৈরী করবে, কিন্তু তাতে বাস করতে পাবে না; আঙ্গুর ক্ষেত রোপণ করবে, কিন্তু তার ফল ভোগ করবে না।

  13. দ্বিতীয় আইন ২৮:৩১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার গরু তোমার সামনে মারা যাবে, আর তুমি তার মাংস খেতে পারবে না; তোমার গাধা তোমার সামনে থেকে জোর করে নিয়ে যাবে, তা তোমাকে ফিরিয়ে দেওয়া যাবে না; তোমার মেষপাল তোমার শত্রুদেরকে দেওয়া হবে, তোমার জন্যে সাহায্যকারী কেউ থাকবে না।

  14. দ্বিতীয় আইন ২৮:৩২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার ছেলেমেয়েদেরকে অন্য এক জাতিকে দেওয়া হবে ও সমস্ত দিন তাদের অপেক্ষায় চাইতে চাইতে তোমার চোখ ব্যর্থ হবে এবং তোমার হাতে কোনো শক্তি থাকবে না।

  15. দ্বিতীয় আইন ২৮:৩৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার অজানা এক জাতি তোমার ভূমির ফল ও তোমার পরিশ্রমের সমস্ত ফল ভোগ করবে এবং তুমি সবদিন শুধু অত্যাচারিত ও চূর্ণ হবে

  16. দ্বিতীয় আইন ২৮:৩৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তোমার চোখ যা দেখবে, তার জন্য তুমি উন্মাদ হবে।

  17. দ্বিতীয় আইন ২৮:৩৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু তোমার হাঁটু, পা ও পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত কঠিন স্ফোটকের মাধ্যমে আঘাত করবেন যা আরোগ্য হবে না।

  18. দ্বিতীয় আইন ২৮:৩৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সদাপ্রভু তোমাকে এবং যে রাজাকে তুমি নিজের ওপরে নিযুক্ত করবে, তাকে তোমার অজানা এবং তোমার পূর্বপুরুষদের অজানা এক জাতির কাছে নিয়ে যাবেন; সেই জায়গায় তুমি অন্য দেবতাদের, কাঠ ও পাথরের সেবা করবে।

  19. দ্বিতীয় আইন ২৮:৩৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর সদাপ্রভু তোমাকে যে সব জাতির মধ্যে নিয়ে যাবেন, তাদের কাছে তুমি বিস্ময়ের, প্রবাদের ও উপহাসের পাত্র হবে।

  20. দ্বিতীয় আইন ২৮:৩৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি বহু বীজ ক্ষেতে বয়ে নিয়ে যাবে, কিন্তু অল্প সংগ্রহ করবে; কারণ পঙ্গপাল তা বিনষ্ট করবে।

  21. দ্বিতীয় আইন ২৮:৩৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি আঙ্গুর ক্ষেত রোপণ করে তার চাষ করবে, কিন্তু আঙ্গুর রস পান করতে কি আঙ্গুর ফল জড়ো করতে পারবে না; কারণ পোকায় তা খেয়ে ফেলবে।

  22. দ্বিতীয় আইন ২৮:৪০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার সকল অঞ্চলে জিতগাছ হবে, কিন্তু তুমি তেল ঘষতে পারবে না; কারণ তোমার জিতগাছের ফল ঝরে পড়বে।

  23. দ্বিতীয় আইন ২৮:৪১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি ছেলে মেয়েদের জন্ম দেবে, কিন্তু তারা তোমার হবে না; কারণ তারা বন্দি হয়ে যাবে।

  24. দ্বিতীয় আইন ২৮:৪২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পঙ্গপাল তোমার সব গাছ ও ভূমির ফল অধিকার করবে।

  25. দ্বিতীয় আইন ২৮:৪৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার মধ্যবর্ত্তী বিদেশী তোমার থেকে আরো উন্নত হবে ও তুমি আরো অবনত হবে।