মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. দ্বিতীয় আইন ২৬:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আমার শোকের দিন আমি তার কিছুই খাইনি, অশুচি অবস্থায় তার কিছুই বের করিনি এবং মৃত লোকের উদ্দেশ্যে তার কিছুই দিইনি, আমি নিজের ঈশ্বর সদাপ্রভুর রবে কান দিয়েছি; তোমার আদেশ অনুসারেই সব কাজ করেছি।

  2. দ্বিতীয় আইন ২৬:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি নিজের পবিত্র নিবাস থেকে, স্বর্গ থেকে, দেখ, তোমার প্রজা ইস্রায়েলকে আশীর্বাদ কর এবং আমাদের পূর্বপুরুষদের কাছে করা তোমার শপথ অনুসারে যে ভূমি আমাদেরকে দিয়েছ, সেই দুধ ও মধু প্রবাহী দেশকেও আশীর্বাদ কর।”

  3. দ্বিতীয় আইন ২৬:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ এই সব বিধি ও শাসন পালন করতে আজ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আদেশ দিচ্ছেন তুমি যত্নসহকারে তোমার পুরো হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সঙ্গে এ সমস্ত রক্ষা ও পালন করবে।

  4. দ্বিতীয় আইন ২৬:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আজ তুমি এই স্বীকার করেছ যে, সদাপ্রভুই তোমার ঈশ্বর হবেন এবং তুমি তার পথে চলবে, তাঁর বিধি, তাঁর আদেশ ও তাঁর শাসন সব পালন করবে এবং তাঁর রবে কান দেবে।

  5. দ্বিতীয় আইন ২৬:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর আজ সদাপ্রভুও এই স্বীকার করেছেন যে, তাঁর প্রতিজ্ঞা অনুসারে তুমি তাঁর অধিকারের লোক হবে ও তাঁর সব আদেশ পালন করবে;

  6. দ্বিতীয় আইন ২৬:১৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তিনি নিজের তৈরী সমস্ত জাতির থেকে তোমাকে শ্রেষ্ঠ করে প্রশংসা, কীর্তি ও সম্মানস্বরূপ করবেন এবং তিনি যেমন বলেছেন, সেই অনুসারে তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র লোক হবে।

  7. দ্বিতীয় আইন ২৭:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ মোশি ও ইস্রায়েলের প্রাচীনরা লোকদেরকে এই আদেশ দিলেন, বললেন, “আজ আমি তোমাদেরকে যে সব আদেশ দিচ্ছি, তোমরা সে সব পালন কোরো।

  8. দ্বিতীয় আইন ২৭:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিচ্ছেন, তুমি যখন যর্দ্দন পার হয়ে সেই দেশে উপস্থিত হবে, তখন নিজের জন্য কিছু বড় পাথর স্থাপন করবে ও তার চূণ দিয়ে লেপে দেবে।

  9. দ্বিতীয় আইন ২৭:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর পার হলে পর তুমি সেই পাথরগুলির ওপরে এই ব্যবস্থার সব কথা লিখবে; যেন তোমার পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে যে প্রতিজ্ঞা করিয়াছেন, সেই অনুসারে যে দেশ, যে দুধ ও মধু প্রবাহী দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে দিচ্ছেন, সেখানে প্রবেশ করতে পার।

  10. দ্বিতীয় আইন ২৭:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর আমি আজ যে পাথরগুলির বিষয়ে তোমাদেরকে আদেশ করলাম, তোমরা যর্দ্দন পার হলে পর এবল পর্বতে সেই সব পাথর স্থাপন করবে ও তার চূণ দিয়ে লেপে দেবে।

  11. দ্বিতীয় আইন ২৭:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর সে জায়গায় তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদি, পাথরের এক বেদি গাঁথবে, তার উপরে লোহার অস্ত্র তুলবে না।

  12. দ্বিতীয় আইন ২৭:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর সেই বেদি যে পাথরের ওপরে কোনো কাজ করা হয়নি এমন পাথর দিয়ে গাঁথবে এবং তার উপরে তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলি উৎসর্গ করবে

  13. দ্বিতীয় আইন ২৭:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এবং মঙ্গলার্থক বলিদান করবে আর সেই জায়গায় খাবে এবং তোমার ঈশ্বর সদাপ্রভুর সামনে আনন্দ করবে।

  14. দ্বিতীয় আইন ২৭:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সেই পাথরের ওপরে এই নিয়মের সব কথা অতি স্পষ্টভাবে লিখবে।”

  15. দ্বিতীয় আইন ২৭:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ মোশি ও লেবীয় যাজকরা সমস্ত ইস্রায়েলকে বললেন, “হে ইস্রায়েল, নীরব হও, শোনো, আজ তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর প্রজা হলে।

  16. দ্বিতীয় আইন ২৭:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    অতএব তোমার ঈশ্বর সদাপ্রভুর রব মান্য করবে এবং আজ তোমাদেরকে তার যে সব আদেশ ও বিধি আদেশ করলাম, সে সব পালন করবে।”

  17. দ্বিতীয় আইন ২৭:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সেই দিনের মোশি লোকদেরকে এই আদেশ দিলেন, বললেন,

  18. দ্বিতীয় আইন ২৭:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমরা যর্দ্দন (নদী) পার হলে পর শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর, যোষেফ ও বিন্যামীন, এরা লোকদেরকে আশীর্বাদ করার জন্য গরিষীম পর্বতে দাঁড়াবে।

  19. দ্বিতীয় আইন ২৭:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর রূবেণ, গাদ, আশের, সবূলূন, দান ও নপ্তালি, এরা শাপ দেবার জন্য এবল পর্বতে দাঁড়াবে।

  20. দ্বিতীয় আইন ২৭:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে লেবীয়রা কথা শুরু করে ইস্রায়েলের সব লোককে উচ্চ স্বরে বলবে,

  21. দ্বিতীয় আইন ২৭:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যে ব্যক্তি কোনো খোদাই করা কিংবা ছাঁচে ঢালা প্রতিমা, সদাপ্রভুর ঘৃণিত জিনিস, শিল্পকরের হাতে তৈরী করা জিনিস নির্মাণ করে করে গোপনে স্থাপন করে, সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক উত্তর করে বলবে, আমেন।

  22. দ্বিতীয় আইন ২৭:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যে কেউ নিজের বাবাকে কি মাকে অমান্য করে, সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক বলবে, আমেন।

  23. দ্বিতীয় আইন ২৭:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যে কেউ নিজের প্রতিবেশীর ভূমিচিহ্ন সরিয়ে দেবে, সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক বলবে, আমেন।

  24. দ্বিতীয় আইন ২৭:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যে কেউ অন্ধকে ভুল পথে নিয়ে যায়, সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক বলবে, আমেন।

  25. দ্বিতীয় আইন ২৭:১৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যে কেউ বিদেশীর, পিতৃহীনের, কি বিধবার বিচারে অন্যায় করে, সে শাপগ্রস্ত হবে। তখন সব লোক বলবে, আমেন।