মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. দ্বিতীয় আইন ২৩:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু বিলিয়মের কথায় কান দিতে রাজি হননি; বরং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার পক্ষে সেই অভিশাপ আশীর্বাদে পরিণত করলেন; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে ভালবাসেন।

  2. দ্বিতীয় আইন ২৩:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি সারা জীবন কখনও তাদের শান্তি কি ভালো খোঁজ করবে না।

  3. দ্বিতীয় আইন ২৩:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি ইদোমীয়কে ঘৃণা করবে না, কারণ সে তোমার ভাই; মিশরীয়কে ঘৃণা করবে না, কারণ তুমি তার দেশে বিদেশী ছিলে।

  4. দ্বিতীয় আইন ২৩:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তাদের থেকে যে সন্তানরা জন্ম নেবে, তারা তৃতীয় পুরুষে সদাপ্রভুর সমাজে প্রবেশ করতে পাবে।

  5. দ্বিতীয় আইন ২৩:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ তোমার শত্রুগণের বিরুদ্ধে শিবিরে যাবার দিনের সব খারাপ বিষয়ে সাবধান থাকবে।

  6. দ্বিতীয় আইন ২৩:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার মধ্যে যদি কোনো লোক রাতে ঘটা কোনো অশুচিতায় অশুচি হয়, তবে সে শিবির থেকে বের হয়ে যাবে, শিবিরের মধ্যে প্রবেশ করবে না।

  7. দ্বিতীয় আইন ২৩:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    পরে বেলা শেষ হলে সে জলে স্নান করবে ও সূর্য্যের অস্ত যাবার দিনের শিবিরের মধ্যে প্রবেশ করবে।

  8. দ্বিতীয় আইন ২৩:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি শিবিরের বাইরে এক জায়গা নির্ধারণ করে বাইরের দেশ বলে সে জায়গায় যাবে;

  9. দ্বিতীয় আইন ২৩:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তোমার অস্ত্রশস্ত্রের মধ্যে একটি খোঁড়ার জিনিস থাকবে; বাইরের দেশে যাবার দিনের তুমি তা দিয়ে গর্ত করে ফিরে নিজের নির্গত মল ঢেকে ফেলবে।

  10. দ্বিতীয় আইন ২৩:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কারণ তোমাকে রক্ষা করতে ও তোমার শত্রুদেরকে তোমার সামনে দিতে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার শিবিরের মধ্যে যাতায়াত করেন; অতএব তোমার শিবির পবিত্র হোক; পাছে তোমাতে কোনো অশুচি বিষয় দেখে তিনি তোমার থেকে ফিরে যান।

  11. দ্বিতীয় আইন ২৩:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যে দাস নিজের স্বামীর কাছ থেকে তোমার কাছে আসে, তুমি তাকে সে স্বামীর হাতে দেবে না।

  12. দ্বিতীয় আইন ২৩:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সে তোমার কোনো এক শহরের দরজার ভিতরে, যেখানে তার ভাল লাগে, সেই মনোনীত জায়গায় তোমার সঙ্গে তোমার মধ্যে বাস করবে; তুমি তার উপরে অত্যাচার করবে না।

  13. দ্বিতীয় আইন ২৩:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ইস্রায়েল বংশের কোনো মেয়ে যেন বেশ্যাগমন না করে আর ইস্রায়েলের কোনো ছেলে যেন পায়ুকামী না হয়।

  14. দ্বিতীয় আইন ২৩:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কোনো প্রতিজ্ঞার জন্য মহিলা কিংবা পুরুষ বেশ্যার উপার্জিত আয় তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহে আনবে না, কারণ সে উভয়ই তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে ঘৃণার্হ।

  15. দ্বিতীয় আইন ২৩:১৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি সুদের জন্য, রূপার সুদ, খাবারের সুদ, কোনো জিনিসের সুদ পাবার জন্য, নিজের ভাইকে ঋণ দেবে না।

  16. দ্বিতীয় আইন ২৩:২০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    সুদের জন্য বিদেশীকে ঋণ দিতে পার, কিন্তু সুদের জন্য নিজের ভাইকে ঋণ দেবে না; যেন তুমি যে দেশ অধিকার করতে যাচ্ছ, সে দেশে তোমার হাতে করা সব কাজে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করেন।

  17. দ্বিতীয় আইন ২৩:২১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে কিছু প্রতিজ্ঞা করলে তা দিতে দেরী কর না; কারণ তোমার ঈশ্বর সদাপ্রভু অবশ্য তা তোমার থেকে আদায় করবেন; না দিলে তোমার পাপ হবে।

  18. দ্বিতীয় আইন ২৩:২২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কিন্তু যদি প্রতিজ্ঞা না কর, তবে তাতে তোমার পাপ হবে না।

  19. দ্বিতীয় আইন ২৩:২৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ তোমার মুখ থেকে বলা কথা সযত্নে পালন করবে; তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে তোমার মুখ থেকে যেমন নিজের ইচ্ছায় দেওয়া প্রতিজ্ঞার কথা বের হয়, সেই অনুসারে করবে।

  20. দ্বিতীয় আইন ২৩:২৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    প্রতিবেশীর আঙ্গুরক্ষেতে গেলে তুমি নিজের ইচ্ছা অনুসারে তৃপ্তি পর্যন্ত আঙ্গুর ফল খেতে পারবে, কিন্তু পাত্রে করে কিছু নেবে না।

  21. দ্বিতীয় আইন ২৩:২৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    প্রতিবেশীর শস্যক্ষেতে গেলে তুমি নিজের হাতে শীষ ছিঁড়তে পারবে, কিন্তু নিজের প্রতিবেশীর শস্যক্ষেতে কাস্তে দেবে না।

  22. দ্বিতীয় আইন ২৪:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ কোনো লোক কোনো স্ত্রীকে গ্রহণ করে বিয়ে করার পর যদি তাতে কোনো ধরনের অনুপযুক্ত ব্যবহার দেখতে পায়, আর সেই জন্য সে স্ত্রী তার দৃষ্টিতে প্রীতিপাত্র না হয়, তবে সেই লোক তার জন্য এক ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে নিজের বাড়ি থেকে তাকে বিদায় করতে পারবে।

  23. দ্বিতীয় আইন ২৪:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর সে স্ত্রী তার বাড়ি থেকে বের হবার পর গিয়ে অন্য লোকের স্ত্রী হতে পারে।

  24. দ্বিতীয় আইন ২৪:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর ঐ দ্বিতীয় স্বামীও যদি তাকে ঘৃণা করে এবং তার জন্য ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে নিজের বাড়ি থেকে তাকে বিদায় করে, কিংবা বিবাহকারী ঐ দ্বিতীয় স্বামী যদি মারা যায়;

  25. দ্বিতীয় আইন ২৪:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তবে যে প্রথম স্বামী তাকে বিদায় করেছিল, সে তার অশুচি হবার পরে তাকে আবার বিয়ে করতে পারবে না; কারণ ঈশ্বর সদাপ্রভুর সামনে ঘৃণার্হ কাজ; তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারের জন্যে যে দেশ তোমাকে দিচ্ছেন, তুমি তা পাপলিপ্ত করবে না।