মূল বিষয়বস্তুতে যান

circa 1446–1406 BC

The Wilderness Years

Forty years of wandering in the desert test Israel's faith and prepare a new generation to enter the promised land.

2,247 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. দ্বিতীয় আইন ২১:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    হে সদাপ্রভু, তুমি তোমার লোক যে ইস্রায়েলকে মুক্ত করেছ, তাকে ক্ষমা কর; তোমার লোক ইস্রায়েলের মধ্যে যারা অপরাধ করে নি তাদের রক্তপাতের জন্য দোষ থাকতে দিও না। তাতে তাদের পক্ষে সেই রক্তপাতের দোষ ক্ষমা হবে।”

  2. দ্বিতীয় আইন ২১:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এভাবে তুমি নিজের মধ্যে থেকে যারা অপরাধ করে নি তাদের রক্তপাতের দোষ দূর করবে; কারণ সদাপ্রভুর সামনে যা সঠিক, তাই তুমি করবে।

  3. দ্বিতীয় আইন ২১:১০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ তুমি নিজের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলে যদি তোমার ঈশ্বর সদাপ্রভু তাদেরকে তোমার হাতে দেন ও তুমি তাদেরকে বন্দি করে নিয়ে যাও

  4. দ্বিতীয় আইন ২১:১১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    এবং সেই বন্দিদের মধ্যে কোনো সুন্দরী স্ত্রী দেখে ভালবাসায় আসক্ত হয়ে যদি তুমি তাকে বিয়ে করতে চাও;

  5. দ্বিতীয় আইন ২১:১২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তবে তাকে নিজের ঘরের মধ্যে আনবে এবং সে নিজের মাথা নেড়া করবে ও নখ কাটবে;

  6. দ্বিতীয় আইন ২১:১৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর নিজের বন্দিত্বের পোশাক ত্যাগ করবে; পরে তোমার বাড়ি থেকে নিজের বাবামায়ের জন্য সম্পূর্ণ এক মাস শোক করবে; তার পরে তুমি তার কাছে যেতে পারবে, তুমি তার স্বামী হবে ও সে তোমার স্ত্রী হবে।

  7. দ্বিতীয় আইন ২১:১৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর যদি তাতে তোমার ইচ্ছা না হয়, তবে যে জায়গায় তার ইচ্ছা, সেই জায়গায় তাকে যেতে দেবে; কিন্তু কোনো ভাবে টাকা নিয়ে তাকে বিক্রি করবে না; তার প্রতি দাসের মতো ব্যবহার করবে না, কারণ তুমি তাকে অপমান করেছ।

  8. দ্বিতীয় আইন ২১:১৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ যদি কোনো লোকের প্রিয় অপ্রিয় দুই স্ত্রী থাকে এবং প্রিয় ও অপ্রিয় উভয়ে তার জন্য ছেলের জন্ম দেয়

  9. দ্বিতীয় আইন ২১:১৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর বড় ছেলে অপ্রিয়ার সন্তান হয়; তবে নিজের ছেলেদেরকে সব কিছুর অধিকার দেবার দিনের অপ্রিয়াজাত বড় ছেলে থাকতে সে প্রিয়াজাত ছেলেকে জ্যেষ্ঠাধিকার দিতে পারবে না।

  10. দ্বিতীয় আইন ২১:১৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    কিন্তু সে অপ্রিয়ার ছেলেকে বড় হিসাবে স্বীকার করে নিজের সব কিছুর দুই অংশ তাকে দেবে; কারণ সে তার শক্তির প্রথম ফল, জ্যেষ্ঠাধিকার তারই।

  11. দ্বিতীয় আইন ২১:১৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ যদি কারো ছেলে অবাধ্য ও বিরোধী হয়, বাবা মায়ের কথা না শোনে এবং শাসন করলেও তাদেরকে অমান্য করে;

  12. দ্বিতীয় আইন ২১:১৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তবে তার বাবা মা তাকে ধরে শহরের প্রাচীনদের কাছে ও তার নিবাসের জায়গার শহরের দরজায় নিয়ে যাবে;

  13. দ্বিতীয় আইন ২১:২০আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    আর তারা শহরের প্রাচীনদেরকে বলবে, “আমাদের এই ছেলে অবাধ্য ও বিরোধী, আমাদের কথা মানে না, সে অপব্যয়ী ও মদ্যপায়ী।”

  14. দ্বিতীয় আইন ২১:২১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তাতে সেই শহরের সব লোক তাকে পাথরের আঘাতে হত্যা করবে; এভাবে তুমি নিজের মধ্যে থেকে খারাপ কাজ বাদ দেবে, আর সমস্ত ইস্রায়েল শুনে ভয় পাবে।

  15. দ্বিতীয় আইন ২১:২২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ যদি কোনো মানুষ প্রাণদণ্ডের যোগ্য পাপ করে, আর তার প্রাণদণ্ড হয় এবং তুমি তাকে গাছে টাঙিয়ে দিও,

  16. দ্বিতীয় আইন ২১:২৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তবে তার মৃতদেহ রাতে গাছের ওপরে থাকতে দেবে না, কিন্তু নিশ্চয় সেই দিন ই তাকে কবর দেবে; কারণ যে ব্যক্তিকে টাঙ্গান যায়, সে ঈশ্বরের শাপগ্রস্ত; তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারের জন্যে যে ভূমি তোমাকে দিচ্ছেন, তুমি তোমার সেই ভূমি অশুচি করবে না।

  17. দ্বিতীয় আইন ২২:১আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    ¶ তোমার কোনো ভাইয়ের বলদ কিংবা মেষকে বিপথগামী হতে দেখলে তুমি তাদের থেকে গা ঢাকা দিও না; অবশ্য নিজের ভাইয়ের কাছে তাদেরকে ফিরিয়ে আনবে।

  18. দ্বিতীয় আইন ২২:২আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যদি তোমার সেই ভাই তোমার কাছে অবস্থিত কিংবা পরিচিত না হয়, তবে তুমি সেই পশুকে নিজের বাড়িতে এনে যতক্ষণ সেই ভাই তার খোঁজ না করে, ততক্ষণ নিজের কাছে রাখবে, পরে তা ফিরিয়ে দেবে।

  19. দ্বিতীয় আইন ২২:৩আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি তার গাধার বিষয়েও সেরকম করবে এবং তার কাপড়ের বিষয়েও সেরকম করবে; তোমার ভাইয়ের হারিয়ে যাওয়া যে কোনো জিনিস তুমি পাও, সেই সবের বিষয়ে সেরকম করবে; তোমার গা ঢাকা দেওয়া উচিত না।

  20. দ্বিতীয় আইন ২২:৪আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার ভাই গাধা কিংবা বলদকে পথে পড়ে থাকতে দেখলে তাদের থেকে গা ঢাকা দিও না; অবশ্য তুমি তাদেরকে তুলতে তার সাহায্য করবে।

  21. দ্বিতীয় আইন ২২:৫আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    স্ত্রীলোক পুরুষের পরা কিংবা পুরুষ স্ত্রীলোকের পোশাক পরবে না; কারণ যে কেউ তা করে, সে তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘৃণার পাত্র।

  22. দ্বিতীয় আইন ২২:৬আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    যদি রাস্তার পাশে অবস্থিত কোনো গাছে কিংবা মাটির ওপরে তোমার সামনে কোনো পাখির বাসাতে বাচ্চা কিংবা ডিম থাকে এবং সেই বাচ্চার কিংবা ডিমের ওপরে মা পাখি বসে থাকে, তবে তুমি বাচ্চাদের সঙ্গে মা পাখিকে ধর না।

  23. দ্বিতীয় আইন ২২:৭আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তুমি নিজের জন্য বাচ্চাগুলিকে নিতে পার, কিন্তু নিশ্চয় মা পাখিকে ছেড়ে দেবে; যেন তোমার ভালো হয় ও দীর্ঘ দিন আয়ু হয়।

  24. দ্বিতীয় আইন ২২:৮আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    নতুন বাড়ি তৈরী করলে তার ছাদে পাঁচিল তৈরী করবে, পাছে তার ওপর থেকে কোনো মানুষ পড়ে গেলে তুমি নিজের বাড়িতে রক্তপাতের অপরাধ আনো।

  25. দ্বিতীয় আইন ২২:৯আনু. ১৪৫১ খ্রিস্টপূর্ব

    তোমার আঙ্গুর ক্ষেতে মিশ্রিত বীজ বপন করবে না; পাছে সব ফল তোমার বোনা বীজ ও আঙ্গুর ক্ষেত অপবিত্র হবে।