মূল বিষয়বস্তুতে যান

circa AD 95

The Revelation

John's vision on Patmos unveils the cosmic victory of the Lamb over evil and the final restoration of all creation.

404 টি পদ · 1 টি পুস্তক অন্তর্ভুক্ত

  1. প্রকাশিত ৯:৮আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    তাদের চুল ছিল মেয়েদের চুলের মত এবং তাদের দাঁত ছিল সিংহের দাঁতের মত।

  2. প্রকাশিত ৯:৯আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    তাদের বুকে লোহার বুক রক্ষার পোষাকের মত পোষাক ছিল এবং অনেকগুলো ঘোড়া একসঙ্গে যুদ্ধের রথ টেনে নিয়ে ছুটে গেলে যেমন আওয়াজ হয় তাদের ডানার আওয়াজ ঠিক সেই রকমই ছিল।

  3. প্রকাশিত ৯:১০আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    তাদের লেজ ও হুল কাঁকড়াবিছার লেজ ও হুলের মত ছিল; তাদের লেজে এমন ক্ষমতা ছিল যা দিয়ে পাঁচ মাস ধরে তারা লোকেদের ক্ষতি করতে পারত।

  4. প্রকাশিত ৯:১১আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    অতল গর্তের দূতই ছিল ঐ পঙ্গপালদের রাজা। ইব্রীয় ভাষায় সেই দূতের নাম ছিল “আবদ্দোন,” [বিনাশক] ও গ্রীক ভাষায় তার নাম ছিল “আপল্লুয়োন” [বিনাশীত]।

  5. প্রকাশিত ৯:১২আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    প্রথম বিপদ শেষ হল; দেখ! এর পরে আরও দুটি বিপদ আসছে।

  6. প্রকাশিত ৯:১৩আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    ষষ্ঠ স্বর্গদূত তূরী বাজালে এবং আমি স্বর্গের ঈশ্বরের সিংহাসনের সামনে যে সোনার বেদি যে চার কোন আছে সেখান থেকে শিঙায় এক জনের গলার আওয়াজ শুনতে পেলাম।

  7. প্রকাশিত ৯:১৪আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    যাঁর কাছে তূরী ছিল সেই ষষ্ঠ স্বর্গদূতকে বললেন, “যে চারজন দূত মহা নদী ইউফ্রেটীসের কাছে বাঁধা আছে, তাদের ছেড়ে দাও।”

  8. প্রকাশিত ৯:১৫আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    সেই চারজন দূতকে ছেড়ে দেওয়া হল। ঐ বছরের, ঐ মাসের, ঐ দিনের র এবং ঐ ঘন্টার জন্য সেই দূতদের তৈরী রাখা হয়েছিল, যেন তারা তিন ভাগের একভাগ মানুষকে মেরে ফেলে।

  9. প্রকাশিত ৯:১৬আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    আমি শুনতে পেয়েছিলাম, ঐ ঘোড়ায় চড়া সৈন্যের সংখ্যা ছিল কুড়ি কোটি।

  10. প্রকাশিত ৯:১৭আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    দর্শনে আমি যে ঘোড়াগুলো দেখলাম এবং যারা তাদের ওপর চড়েছিল: তাদের চেহারা এই রকম ছিল তাদের বুক রক্ষার পোষাক ছিল আগুনের মত লাল, ঘননীল ও গন্ধকের মত হলুদ রঙের। ঘোড়াগুলোর মাথা ছিল সিংহের মাথার মত এবং তাদের মুখ থেকে আগুন, ধোঁয়া ও গন্ধক বের হচ্ছিল।

  11. প্রকাশিত ৯:১৮আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    তাদের মুখ থেকে যে আগুন, ধোঁয়া ও গন্ধক বের হচ্ছিল সেই তিনটি জিনিসের আঘাতে তিন ভাগের একভাগ মানুষকে মেরে ফেলা হল।

  12. প্রকাশিত ৯:১৯আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    সেই ঘোড়াগুলোর মুখ ও লেজের মধ্যেই তাদের ক্ষমতা ছিল কারণ তাদের লেজগুলো ছিল সাপের মত এবং সেই লেজগুলোর মাথা দিয়ে তারা মানুষের ক্ষতি করছিল।

  13. প্রকাশিত ৯:২০আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    এই সব আঘাতের পরেও যে সব মানুষ বেঁচে রইল, তারা নিজের হাতে তৈরী মুর্ত্তিগুলো থেকে মন ফেরালো না, ভূতদের এবং যারা দেখতে, শুনতে অথবা হাঁটতে পারে না, সেই সব সোনা, রূপা, পিতল, পাথর ও কাঠ দিয়ে তৈরী মুর্ত্তিগুলোকে পূজা করতেই থাকল।

  14. প্রকাশিত ৯:২১আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    এছাড়া খুন, যাদুবিদ্যা, ব্যভিচার ও চুরি এসব থেকেও তারা মন ফেরালো না।

  15. প্রকাশিত ১০:১আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    ¶ তারপরে আমি আর একজন শক্তিশালী স্বর্গদূতকে স্বর্গ থেকে নেমে আসতে দেখলাম। তাঁর পোষাক ছিল মেঘ এবং তাঁর মাথার উপরে ছিল মেঘধনুক। তাঁর মুখ সূর্য্যের মত এবং তাঁর পা ছিল আগুনের থামের মত।

  16. প্রকাশিত ১০:২আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    তাঁর হাতে একটা খোলা চামড়ার তৈরী ছোট বই ছিল। তিনি তাঁর ডান পা সমুদ্রের ওপরে ও বাঁ পা ভূমির ওপরে রেখেছিলেন।

  17. প্রকাশিত ১০:৩আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    তারপর তিনি সিংহের গর্জ্জনের মত জোরে চিৎকার করলেন, যখন তিনি জোরে চিৎকার করলেন তখন সাতটা বাজ পড়ার মত আওয়াজ হল।

  18. প্রকাশিত ১০:৪আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    যখন সাতটা বাজ পড়বার আওয়াজ মত হল, তখন আমি রচনার জন্য তৈরী হলাম। কিন্তু স্বর্গ থেকে আমাকে এই কথা বলা হয়েছিল, “ঐ সাতটা বাজ যে কথা বলল তা গোপন রাখ, লেখ না।”

  19. প্রকাশিত ১০:৫আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    তারপর স্বর্গদূতকে আমি সমুদ্র ও ভূমির ওপরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম তিনি স্বর্গের দিকে তাঁর ডান হাত তুললেন।

  20. প্রকাশিত ১০:৬আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    যিনি চিরকাল ধরে জীবিত আছেন এবং আকাশ, পৃথিবী, সমুদ্র ও সেগুলোর মধ্যে যা কিছু আছে তা যিনি সৃষ্টি করেছেন তাঁর নামে শপথ করে সেই স্বর্গদূত বললেন, “আর দেরী হবে না।”

  21. প্রকাশিত ১০:৭আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    কিন্তু সপ্তম স্বর্গদূতের তূরী বাজাবার দিনের ঈশ্বরের গোপন উদ্দেশ্যে পরিপূর্ণ হবে। ঈশ্বর তাঁর নিজের দাসদের কাছে অর্থাৎ ভাববাদীদের কাছে যে সুসমাচার জানিয়েছিলেন ঠিক সেই মতই এটা হবে।

  22. প্রকাশিত ১০:৮আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    আমি স্বর্গ থেকে যাকে কথা বলতে শুনেছিলাম তিনি আবার আমাকে বললেন, “যে স্বর্গদূত সমুদ্র ও ভূমির ওপরে দাঁড়িয়ে আছেন, তাঁর কাছে গিয়ে তাঁর হাত থেকে সেই খোলা বইটা নাও।”

  23. প্রকাশিত ১০:৯আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    তারপর আমি সেই স্বর্গদূতের কাছে গিয়ে সেই চামড়ার তৈরী ছোট বইটা আমাকে দিতে বললাম। তিনি আমাকে বললেন, “এটা নিয়ে খেয়ে ফেল। তোমার পেটকে এটা তেতো করে তুলবে কিন্তু তোমার মুখে মধুর মত মিষ্টি লাগবে।”

  24. প্রকাশিত ১০:১০আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    তখন আমি স্বর্গদূতের হাত থেকে সেই ছোট বইটা নিয়ে খেয়ে ফেললাম। আমার মুখে তা মধুর মত মিষ্টি লাগলো কিন্তু খেয়ে ফেলার পর আমার পেট তেতো হয়ে গেল।

  25. প্রকাশিত ১০:১১আনু. ৯৬ খ্রিস্টাব্দ

    তারপর আমাকে এই কথা বললেন, “তোমাকে আবার অনেক দেশ, জাতি, ভাষা ও রাজার বিষয়ে ভবিষ্যতের কথা বলতে হবে।”