মূল বিষয়বস্তুতে যান

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ ইতিহাস ২৩:৩২আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ এই ভাবে লেবীয়েরা সমাগম তাঁবুর ও পবিত্র স্থানের দেখাশোনা করত এবং সদাপ্রভুর ঘরের সেবা কাজের জন্য তাদের ভাই হারোণের বংশধরদের সাহায্য করে।

  2. ১ ইতিহাস ২৪:১আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ হারোণের বংশের লোকদের বিভিন্ন দলে ভাগ করা হয়েছিল। হারোণের ছেলেরা হল নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।

  3. ১ ইতিহাস ২৪:২আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    হারোণ মারা যাবার আগেই নাদব ও অবীহূ কোনো ছেলে না রেখেই মারা গিয়েছিলেন; কাজেই ইলীয়াসর ও ঈথামর যাজকের কাজ করতেন।

  4. ১ ইতিহাস ২৪:৩আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    সাদোক নামে ইলীয়াসরের একজন বংশধর এবং অহীমেলক নামে ঈথামরের একজন বংশধরের সাহায্যে দায়ূদ যাজকদের কাজ অনুসারে তাঁদের বিভিন্ন দলে ভাগ করে দিলেন।

  5. ১ ইতিহাস ২৪:৪আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    এতে ঈথামরের বংশের লোকদের চেয়ে ইলীয়াসরের বংশের লোকদের মধ্যে অনেক বেশী নেতা পাওয়া গেল। সেইজন্য ইলীয়াসরের বংশের ষোলজন নেতার জন্য তাঁদের ষোল দলে এবং ইথামরের বংশের আটজন নেতার জন্য তাঁদের আট দলে ভাগ করা হল।

  6. ১ ইতিহাস ২৪:৫আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ইলীয়াসর ও ঈথামর, এই দুই বংশের নেতারা উপাসনা ঘরের ও ঈশ্বরের কর্মচারী ছিলেন বলে কারো পক্ষ না টেনে গুলিবাঁট করে যাজকদের কাজ ভাগ করা হল।

  7. ১ ইতিহাস ২৪:৬আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ রাজা ও তাঁর উঁচু পদের কর্মচারীদের সামনে এবং সাদোক যাজক, অবিয়াথরের ছেলে অহীমেলক, যাজক বংশের নেতাদের ও লেবীয়দের সামনে নথনেলের ছেলে শময়িয় নামে একজন লেবীয় লেখক সেই নেতাদের নাম তালিকায় লিখলেন। পালা পালা করে ইলীয়াসরের বিভিন্ন বংশের মধ্য থেকে একজন ও তারপর ঈথামরের বিভিন্ন বংশের মধ্য থেকে এক জনের জন্য গুলিবাঁট করা হল।

  8. ১ ইতিহাস ২৪:৭আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ তখন প্রথম বারে গুলি উঠল যিহোয়ারীবের নামে, দ্বিতীয় বারে যিদয়িয়ের,

  9. ১ ইতিহাস ২৪:৮আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    তৃতীয় বারে হারীমের, চতুর্থ বারে সিয়োরীমের,

  10. ১ ইতিহাস ২৪:৯আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    পঞ্চম বারে মল্কিয়ের, ষষ্ঠ বারে মিয়ামীনের,

  11. ১ ইতিহাস ২৪:১০আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    সপ্তম বারে হক্কোষের, অষ্টম বারে অবিয়ের,

  12. ১ ইতিহাস ২৪:১১আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    নবম বারে যেশূয়ের, দশম বারে শখনিয়ের,

  13. ১ ইতিহাস ২৪:১২আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    এগারো বারে ইলীয়াশীবের, বারো বারে যাকীমের,

  14. ১ ইতিহাস ২৪:১৩আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    তেরো বারে হুপ্পের, চৌদ্দ বারে যেশবাবের,

  15. ১ ইতিহাস ২৪:১৪আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    পনেরো বারে বিল্‌গার, ষোল বারে ইম্মেরের,

  16. ১ ইতিহাস ২৪:১৫আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    সতেরো বারে হেষীরের, আঠারো বারে হপ্পিসেসের,

  17. ১ ইতিহাস ২৪:১৬আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ঊনিশ বারে পথাহিয়ের, কুড়ি বারে যিহিষ্কেলের,

  18. ১ ইতিহাস ২৪:১৭আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    একুশ বারে যাখীনের, বাইশ বারে গামূলের,

  19. ১ ইতিহাস ২৪:১৮আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    তেইশ বারে দলায়ের ও চব্বিশ বারে মাসিয়ের নামে।

  20. ১ ইতিহাস ২৪:১৯আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ তাঁদের পূর্বপুরুষ হারোণকে দেওয়া ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নির্দেশ অনুসারে হারোণ তাঁদের জন্য যে নিয়ম ঠিক করে দিয়েছিলেন সেইমত সদাপ্রভুর ঘরে গিয়ে সেবা কাজ করবার জন্য এই ভাবে তাঁদের পালা ঠিক করা হল।

  21. ১ ইতিহাস ২৪:২০আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ লেবি গোষ্ঠীর বাকি বংশগুলোর কথা এই: অম্রামের বংশের শবূয়েল, শবূয়েলের বংশ নেতা যেহদিয়

  22. ১ ইতিহাস ২৪:২১আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    রহবিয়ের কথা; রহবিয়ের বংশ নেতা যিশিয়।

  23. ১ ইতিহাস ২৪:২২আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    যিষ্‌হরীয়দের বংশের বাবা শলোমোৎ ও শলোমোতের বংশ নেতা যহৎ।

  24. ১ ইতিহাস ২৪:২৩আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    হিব্রোণের বংশের মধ্যে প্রথম যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল এবং চতুর্থ যিকমিয়াম ছিলেন বংশের বাবা।

  25. ১ ইতিহাস ২৪:২৪আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ঊষীয়েলের ছেলে মীখা; মীখা ছেলেদের মধ্যে শামীর।