মূল বিষয়বস্তুতে যান

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ ইতিহাস ২৫:১৯আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ বারো বারের গুলিবাঁটে উঠল হশবিয়ের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারো জন।

  2. ১ ইতিহাস ২৫:২০আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    তেরো বারের গুলিবাঁটে উঠল শবূয়েলের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।

  3. ১ ইতিহাস ২৫:২১আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    চৌদ্দ বারের গুলিবাঁটে উঠল মত্তিথিয়ের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।

  4. ১ ইতিহাস ২৫:২২আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    পনেরো বারের গুলিবাঁটে উঠল যিরেমোতের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।

  5. ১ ইতিহাস ২৫:২৩আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ষোল বারের গুলিবাঁটে উঠল হনানিয়ের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।

  6. ১ ইতিহাস ২৫:২৪আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    সতেরো বারের গুলিবাঁটে উঠল যশ্‌বকাশার নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।

  7. ১ ইতিহাস ২৫:২৫আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    আঠারো বারের গুলিবাঁটে উঠল হনানির নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।

  8. ১ ইতিহাস ২৫:২৬আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ঊনিশ বারের গুলিবাঁটে উঠল মল্লোথির নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।

  9. ১ ইতিহাস ২৫:২৭আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    কুড়ি বারের গুলিবাঁটে উঠল ইলীয়াথার নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।

  10. ১ ইতিহাস ২৫:২৮আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    একুশ বারের গুলিবাঁটে উঠল হোথীর নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।

  11. ১ ইতিহাস ২৫:২৯আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    বাইশ বারের গুলিবাঁটে উঠল গিদ্দল্‌তির নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।

  12. ১ ইতিহাস ২৫:৩০আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    তেইশ বারের গুলিবাঁটে উঠল মহসীয়োতের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।

  13. ১ ইতিহাস ২৫:৩১আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    চব্বিশ বারের গুলিবাঁটে উঠল রোমাম্‌তী এষরের নাম; তিনি, তাঁর ছেলেরা ও আত্মীয় স্বজনেরা ছিলেন বারোজন।

  14. ১ ইতিহাস ২৬:১আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ মন্দিরের দ্বার রক্ষীদের বিভিন্ন দলে ভাগ করা হয়েছিল। কোরহীয়দের মধ্য থেকে আসফের বংশের কোরির ছেলে মশেলিমিয় ছিলেন বংশের লোক।

  15. ১ ইতিহাস ২৬:২আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    মশেলিমিয়ের ছেলেরা হল, প্রথম সখরিয়, দ্বিতীয় যিদীয়েল, তৃতীয় সবদিয়, চতুর্থ যৎনীয়েল,

  16. ১ ইতিহাস ২৬:৩আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    পঞ্চম এলম, ষষ্ঠ যিহোহানন, সপ্তম ইলিয়ৈনয়।

  17. ১ ইতিহাস ২৬:৪আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ওবেদ ইদোমের ছেলে ছিল। তাঁর ছেলেরা হল, প্রথম শময়িয়, দ্বিতীয় যিহোষাবদ, তৃতীয় যোয়াহ, চতুর্থ সাখর, পঞ্চম নথনেল,

  18. ১ ইতিহাস ২৬:৫আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ষষ্ঠ অম্মীয়েল, সপ্তম ইষাখর ও অষ্টম পিয়ূল্লতয়। কেননা ওবেদ ইদোমকে আশীর্বাদ করলেন।

  19. ১ ইতিহাস ২৬:৬আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ওবেদ ইদোমের ছেলে শময়িয়েরও কয়েকজন ছেলে ছিল; তাঁরা প্রত্যেকে তাঁদের বংশের নেতা ছিলেন, কারণ তাঁরা ছিলেন বীর যোদ্ধা।

  20. ১ ইতিহাস ২৬:৭আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    শময়িয়ের ছেলেরা হল অৎনি, রফায়েল, ওবেদ, ইল্‌সাবদ। শময়িয়ের বংশের ইলীহূ আর সমথিয়ও ছিলেন শক্তিশালী লোক।

  21. ১ ইতিহাস ২৬:৮আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    এঁরা সবাই ছিলেন ওবেদ ইদোমের বংশের লোক। তাঁরা, তাঁদের ছেলেরা ও বংশের লোকেরা ছিলেন উপযুক্ত ও শক্তিশালী। ওবেদ ইদোমের বংশের লোকেরা ছিলেন মোট বাষট্টিজন।

  22. ১ ইতিহাস ২৬:৯আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    মশেলিমিয়ের ছেলেরা ও তাঁর বংশের লোকেরা ছিলেন শক্তিশালী লোক। তাঁরা ছিলেন মোট আঠারোজন।

  23. ১ ইতিহাস ২৬:১০আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    মরারি বংশের হোষার চারজন ছেলের মধ্যে প্রথম শিম্রি, দ্বিতীয় হিল্কিয়, তৃতীয় টবলিয়, চতুর্থ সখরিয়।

  24. ১ ইতিহাস ২৬:১১আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    শিম্রি অবশ্য প্রথম ছেলে ছিলেন না, কিন্তু তাঁর বাবা তাঁকে নেতার স্থান দিয়েছিলেন। হোষার ছেলেরা ও তাঁর বংশের লোকেরা মোট ছিলেন তেরোজন।

  25. ১ ইতিহাস ২৬:১২আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ ভিন্ন ভিন্ন দলে ভাগ করা এই সব রক্ষীরা তাঁদের নেতাদের অধীনে থেকে তাঁদের গোষ্ঠী ভাইদের মতই সদাপ্রভুর ঘরে সেবা কাজের ভার পেয়েছিলেন।