মূল বিষয়বস্তুতে যান

circa 1010–970 BC

The Reign of David

David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.

1,230 টি পদ · 2 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. ১ ইতিহাস ২৭:৬আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ইনি সেই বনায় যিনি ত্রিশজন বীর যোদ্ধাদের দলের একজন ছিলেন এবং সেই দলের নেতা ছিলেন। তাঁর ছেলে অম্মীষাবাদ তাঁর দলে ছিলেন।

  2. ১ ইতিহাস ২৭:৭আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ চতুর্থ মাসের জন্য চতুর্থ দলের সেনাপতি ছিলেন যোয়াবের ভাই অসাহেল। তাঁর মৃত্যুর পরে সেনাপতি হয়েছিলেন তাঁর ছেলে সবদিয়। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।

  3. ১ ইতিহাস ২৭:৮আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ পঞ্চম মাসের জন্য পঞ্চম দলের সেনাপতি ছিলেন যিষ্রাহীয় শমহূৎ। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।

  4. ১ ইতিহাস ২৭:৯আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ ষষ্ঠ মাসের জন্য ষষ্ঠ দলের সেনাপতি ছিলেন তকোয়ীয় ইক্কেশের ছেলে ঈরা। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।

  5. ১ ইতিহাস ২৭:১০আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ সপ্তম মাসের জন্য সপ্তম দলের সেনাপতি ছিলেন পলোনীয় হেলস; তিনি ছিলেন ইফ্রয়িম গোষ্ঠীর একজন লোক। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।

  6. ১ ইতিহাস ২৭:১১আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ অষ্টম মাসের জন্য অষ্টম দলের সেনাপতি ছিলেন হূশাতীয় সিব্বখয়; তিনি ছিলেন সেরহের বংশের একজন লোক। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।

  7. ১ ইতিহাস ২৭:১২আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ নবম মাসের জন্য নবম দলের সেনাপতি ছিলেন অনাথোতীয় অবীয়েষর; তিনি ছিলেন বিন্যামীন গোষ্ঠীর একজন লোক। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।

  8. ১ ইতিহাস ২৭:১৩আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ দশম মাসের জন্য দশম দলের সেনাপতি ছিলেন নটোফাতীয় মহরয়। তিনি ছিলেন সেরহের বংশের একজন লোক। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।

  9. ১ ইতিহাস ২৭:১৪আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ একাদশ মাসের জন্য একাদশ দলের সেনাপতি ছিলেন পিরিয়াথোনীয় বনায়। তিনি ছিলেন ইফ্রয়িম গোষ্ঠীর একজন লোক। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।

  10. ১ ইতিহাস ২৭:১৫আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ দ্বাদশ মাসের জন্য দ্বাদশ দলের সেনাপতি ছিলেন নটোফাতীয় হিল্‌দয়। তিনি ছিলেন অৎনীয়েলের বংশের একজন লোক। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।

  11. ১ ইতিহাস ২৭:১৬আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ ইস্রায়েলের গোষ্ঠীগুলোর প্রধান নেতাদের তালিকা এই: রূবেণীয়দের নেতা সিখ্রির ছেলে ইলীয়েষর, শিমিয়োনীয়দের নেতা মাখার ছেলে শফটিয়,

  12. ১ ইতিহাস ২৭:১৭আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    লেবি গোষ্ঠীর নেতা কমূয়েলের ছেলে হশবিয়, হারোণের বংশের নেতা সাদোক,

  13. ১ ইতিহাস ২৭:১৮আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    যিহূদা গোষ্ঠীর নেতা দায়ূদের ভাই ইলীহূ, ইষাখর গোষ্ঠীর নেতা মীখায়েলের ছেলে অম্রি,

  14. ১ ইতিহাস ২৭:১৯আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    সবূলূন গোষ্ঠীর নেতা ওবদিয়ের ছেলে যিশ্মায়য়, নপ্তালি গোষ্ঠীর নেতা অস্রীয়েলের ছেলে যিরেমোৎ,

  15. ১ ইতিহাস ২৭:২০আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ইফ্রয়িমের বংশের নেতা অসসিয়ের ছেলে হোশেয়, মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের নেতা পদায়ের ছেলে যোয়েল,

  16. ১ ইতিহাস ২৭:২১আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    গিলিয়দে বাসকারী মনঃশি গোষ্ঠীর বাকি অর্ধেক লোকদের নেতা সখরিয়ের ছেলে যিদ্দো, বিন্যামীন গোষ্ঠীর নেতা অব্‌নেরের ছেলে যাসীয়েল,

  17. ১ ইতিহাস ২৭:২২আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    দান গোষ্ঠীর নেতা যিরোহমের ছেলে অসরেল। এঁরাই ছিলেন ইস্রায়েলের গোষ্ঠীগুলোর প্রধান নেতা।

  18. ১ ইতিহাস ২৭:২৩আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ দায়ূদ কুড়ি কিম্বা তার চেয়ে কম বয়সী লোকদের সংখ্যা গণনা করলেন না, কারণ সদাপ্রভু ইস্রায়েলীয়দের সংখ্যা আকাশের তারার মত অসংখ্য করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন।

  19. ১ ইতিহাস ২৭:২৪আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    সরূয়ার ছেলে যোয়াব লোকগণনা করতে শুরু করেছিলেন, কিন্তু তা শেষ করেননি। লোকগণনার জন্য ইস্রায়েলের উপর সদাপ্রভুর ক্রোধ নেমে এসেছিল। সেইজন্য রাজা দায়ূদের ইতিহাস বইতে লোকদের কোনো সংখ্যা লেখা হয়নি।

  20. ১ ইতিহাস ২৭:২৫আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ¶ রাজার ভান্ডারের দেখাশোনার ভার ছিল অদীয়েলের ছেলে অস্‌মাবতের উপর। ক্ষেত খামারে, শহরে, গ্রামে ও পাহারা দেওয়ার উঁচু ঘরগুলোতে যে সব গুদাম ছিল তার দেখাশোনা করবার ভার ছিল উষিয়ের ছেলে যোনাথনের উপর।

  21. ১ ইতিহাস ২৭:২৬আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    চাষীদের দেখাশোনার ভার ছিল কলূবের ছেলে ইষ্রির উপর।

  22. ১ ইতিহাস ২৭:২৭আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    আঙ্গুর ক্ষেতের ভার ছিল রামাথীয় শিমিয়ির উপর। আঙ্গুর ক্ষেত থেকে যে আঙ্গুর রস পাওয়া যেত তার ভান্ডারের ভার ছিল শিফমীয় সব্দির উপর।

  23. ১ ইতিহাস ২৭:২৮আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    নীচু পাহাড়ী এলাকার জিতবৃক্ষ ও ডুমুর গাছের ভার ছিল গদেরীয় বাল হাননের উপর। জলপাইয়ের তেলের ভান্ডারের ভার ছিল যোয়াশের উপর।

  24. ১ ইতিহাস ২৭:২৯আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    শারোণে যে সব গরুর পাল চরত তাদের ভার ছিল শারোণীয় সিট্রয়ের উপর। উপত্যকার গরুর পালের ভার ছিল অদ্‌লয়ের ছেলে শাফটের উপর।

  25. ১ ইতিহাস ২৭:৩০আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব

    ইশ্মায়েলীয় ওবীলের উপর ভার ছিল উটের পালের। মেরোণোথীয় যেহদিয়ের উপর ছিল গর্দ্দভীদের ভার।