- English
- King James KJV
- Complete Jewish CJB
- World English WEBM
- Berean Standard BSB
- American Standard ASV
- Geneva GNV
- Young's Literal YLT
- Douay-Rheims DRC
- International
- Shqip ALB
- العربية SVD
- বাংলা BN-IRV
- မြန်မာ Judson
- 简体文 CUV-S
- 繁體中文 CUV-T
- Čeština BKR
- Nederlands STVE
- Français LSG
- Deutsch SCH
- Ελληνικά Vamvas
- ગુજરાતી GU-IRV
- Hausa HCB
- עברית Hebrew
- हिन्दी HCV
- Magyar KAROLI
- Bahasa Indonesia INDO-TB
- Italiano Diodati
- 日本語 Kougo
- 한국어 Korean
- മലയാളം MAL
- मराठी MRCV
- Norsk DNB
- فارسی OPV
- Polski BG
- Português Almeida
- Română Cornilescu
- Русский Synodal
- Español RVG
- Kiswahili Neno
- Svenska SV1917
- Tagalog TAG-ADB
- தமிழ் TCV
- తెలుగు TSA
- ภาษาไทย THAI-KJV
- Українська Ohienko
- Tiếng Việt CADMAN
- Yorùbá YCB
circa 1010–970 BC
The Reign of David
David unites the tribes, conquers Jerusalem, and establishes Israel's golden age—even through deep personal failure.
এই কালের পদ
- ১ ইতিহাস ২৩:৭আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
¶ গের্শোনের বংশের মধ্যে ছিলেন লাদন ও শিমিয়ি।
- ১ ইতিহাস ২৩:৮আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
লাদনের তিনজন ছেলের মধ্যে প্রধান ছিলেন যিহীয়েল, তারপর সেথম ও যোয়েল।
- ১ ইতিহাস ২৩:৯আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
শিমিয়ির তিনজন ছেলে হল শলোমৎ, হসীয়েল ও হারণ। এঁরা ছিলেন লাদনের বিভিন্ন বংশের নেতা।
- ১ ইতিহাস ২৩:১০আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
¶ শিমিয়ির চারজন ছেলে হল যহৎ, সীন, যিয়ূশ ও বরীয়।
- ১ ইতিহাস ২৩:১১আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
এঁদের মধ্যে প্রথম ছিলেন যহৎ আর দ্বিতীয় ছিলেন সীন; কিন্তু যিয়ূশ ও বরীয়ের ছেলের সংখ্যা কম ছিল বলে তাঁদের সবাইকে একটা বংশের মধ্যে ধরা হল।
- ১ ইতিহাস ২৩:১২আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
¶ কহাতের চারজন ছেলে হল অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
- ১ ইতিহাস ২৩:১৩আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
অম্রামের ছেলেরা হল হারোণ ও মোশি। হারোণ ও তাঁর বংশধরদের চিরকালের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা হল যেন তাঁরা মহাপবিত্র জিনিসগুলোর ভার নিতে পারেন, সদাপ্রভুর সামনে ধূপ জ্বালাতে পারেন, তাঁর সামনে সেবা কাজ করতে পারেন এবং তাঁর নামে আশীর্বাদ উচ্চারণ করতে পারেন।
- ১ ইতিহাস ২৩:১৪আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
কিন্তু যেমন ঈশ্বরের লোক মোশি তাঁর ছেলেদের লেবীয়দের মধ্যে ধরা হত।
- ১ ইতিহাস ২৩:১৫আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
মোশির ছেলেরা হল গের্শোম ও ইলীয়েষর।
- ১ ইতিহাস ২৩:১৬আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
গের্শোমের বংশধরদের মধ্যে শবূয়েল ছিলেন নেতা।
- ১ ইতিহাস ২৩:১৭আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
ইলীয়েষরের বংশধরদের মধ্যে রহবিয় ছিলেন নেতা। ইলীয়েষরের আর কোনো ছেলে ছিল না, কিন্তু রহবিয়ের ছেলের সংখ্যা ছিল অনেক।
- ১ ইতিহাস ২৩:১৮আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
যিষ্হরের বংশধরদের মধ্যে শলোমীৎ ছিলেন নেতা।
- ১ ইতিহাস ২৩:১৯আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
হিব্রোণের ছেলেদের মধ্যে প্রথম ছিলেন যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল ও চতুর্থ যিকমিয়াম।
- ১ ইতিহাস ২৩:২০আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
উষীয়েলের ছেলেদের মধ্যে মীখা ছিলেন প্রথম ও যিশিয় ছিলেন দ্বিতীয়।
- ১ ইতিহাস ২৩:২১আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
¶ মরারির ছেলেরা হল মহলি ও মূশি। মহলির ছেলেরা হল ইলীয়াসর ও কীশ।
- ১ ইতিহাস ২৩:২২আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
ইলীয়াসর কোনো ছেলে না রেখেই মারা গেলেন, তাঁর কেবল মেয়েই ছিল। কীশের ছেলেরা, আর তাদের আত্মীয় কীশের ছেলেরা তাদেরকে বিয়ে করল।
- ১ ইতিহাস ২৩:২৩আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
মূশির তিনজন ছেলে হল মহলি, এদর ও যিরেমোৎ।
- ১ ইতিহাস ২৩:২৪আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
¶ এঁরাই ছিলেন বংশ অনুসারে লেবি গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা। এঁদের বংশের লোকদের মধ্যে যাদের বয়স ছিল কুড়ি কিম্বা তার চেয়েও বেশী তাদের গণনা করে নাম লেখা হয়েছিল, আর তারাই ছিল সদাপ্রভুর ঘরের সেবাকারী।
- ১ ইতিহাস ২৩:২৫আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
দায়ূদ বলেছিলেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাঁর লোকদের শান্তি দিয়েছেন এবং তিনি চিরকালের জন্য যিরূশালেমে বাস করবেন।
- ১ ইতিহাস ২৩:২৬আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
কাজেই সেবা কাজে ব্যবহার করবার জন্য আবাস তাঁবু কিম্বা অন্য কোনো জিনিস লেবীয়দের আর বহন করে নিয়ে যেতে হবে না।”
- ১ ইতিহাস ২৩:২৭আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
দায়ূদের শেষ নির্দেশ অনুসারে কুড়ি বছর থেকে শুরু করে তার বেশী বয়সের লেবীয়দের গণনা করা হয়েছিল।
- ১ ইতিহাস ২৩:২৮আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
¶ এই লেবীয়দের কাজ ছিল সদাপ্রভুর ঘরের সেবা কাজে হারোণের বংশধরদের সাহায্য করা। এর মধ্যে ছিল উপাসনা ঘরের উঠান ও পাশের কামরাগুলোর দেখাশোনা করা, সমস্ত পবিত্র জিনিসগুলো শুচি করে নেওয়া এবং ঈশ্বরের ঘরের অন্যান্য কাজ করা।
- ১ ইতিহাস ২৩:২৯আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
তাদের উপরে এই সব জিনিসের ভার ছিল দর্শন রুটি, শস্য উৎসর্গের ময়দা, খামিহীন রুটি, সেঁকা রুটি এবং তেল মেশানো ময়দা। এছাড়া তাদের উপর ভার ছিল সব কিছুর ওজন ও পরিমাণ দেখা,
- ১ ইতিহাস ২৩:৩০আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
প্রত্যেক দিন সকালে এবং বিকালে দাঁড়িয়ে সদাপ্রভুর ধন্যবাদ ও প্রশংসা করা এবং বিশ্রামবারে, অমাবস্যার উৎসবে ও অন্যান্য নির্দিষ্ট পর্বে যখন সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলির অনুষ্ঠান করা হয় সেই দিন ও সদাপ্রভুর ধন্যবাদ ও প্রশংসা করা।
- ১ ইতিহাস ২৩:৩১আনু. ১০১৫ খ্রিস্টপূর্ব
সদাপ্রভুর সামনে নিয়মিত ভাবে, তাঁর নির্দেশ অনুসারে এবং নির্দিষ্ট সংখ্যায় তাদের সেবা কাজ করতে হত।