circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- মার্ক ১৪:৬৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পিতর যখন নীচে উঠোনে ছিলেন, তখন মহাযাজকের এক দাসী এল;
- মার্ক ১৪:৬৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ সে পিতরকে আগুন পোহাতে দেখে তাঁর দিকে তাকিয়ে বলল, তুমিও ত সেই নাসরতীয়ের, সেই যীশুর, সঙ্গে ছিলে।
- মার্ক ১৪:৬৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ কিন্তু পিতর স্বীকার না করে বলল, তুমি যা বলছ, আমি তা জানিও না, বুঝিও না। পরে তিনি বেরিয়ে দরজার কাছে গেলেন, আর মোরগ ডেকে উঠল।
- মার্ক ১৪:৬৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ কিন্তু দাসী তাঁকে দেখে, যারা কাছে দাঁড়িয়েছিল, তাদেরকে বলতে লাগলো এই লোক তাদেরই একজন।
- মার্ক ১৪:৭০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তিনি আবার অস্বীকার করলেন। কিছুক্ষণ পরে যারা কাছে দাঁড়িয়েছিল, আবার তারা পিতরকে বলল, ঠিকই বলছি তুমি তাদের একজন, কারণ তুমি গালীলিয় লোক।
- মার্ক ১৪:৭১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পিতর নিজেকে অভিশাপের সঙ্গে এই শপথ নিয়ে বলতে লাগলেন, তোমরা যে লোকের কথা বলছো, তাকে আমি চিনি না।
- মার্ক ১৪:৭২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখনি দ্বিতীয়বার মোরগ ডেকে উঠল; তাতে যীশু এই যে কথা বলেছিলেন, মোরগ দুই বার ডাকবার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে, সেই কথা পিতরের মনে পড়ল এবং তিনি সেই বিষয়ে মনে কোরে কাঁদতে লাগলেন।
- মার্ক ১৫:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আর সকাল হলে প্রধান যাজকেরা ও প্রাচীনরা, ব্যবস্থার শিক্ষকরা এবং সব মহাসভা পরামর্শ করে যীশুকে বেঁধে নিয়ে পীলাতের কাছে ধরিয়ে দিলো।
- মার্ক ১৫:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন পীলাত যীশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহূদিদের রাজা? যীশু তাঁকে বললেন, “তুমিই বললে।”
- মার্ক ১৫:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে প্রধান যাজকেরা তাঁর উপরে নানারকম অভিযোগ করতে লাগলো।
- মার্ক ১৫:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পীলাত তাঁকে আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছুই উত্তর দেবে না? দেখ, এরা তোমার বিরুদ্ধে কত অভিযোগ নিয়ে আসছে।
- মার্ক ১৫:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যীশু আর কোনো উত্তর দিলেন না; তাতে পিলাত অবাক হয়ে গেলেন;
- মার্ক ১৫:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ নিস্তার পর্বের দিনের তিনি লোকদের জন্য এমন এক জন বন্দিকে মুক্ত করতেন, যাকে লোকেরা চাইত।
- মার্ক ১৫:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ বিদ্রোহ, খুন, জখম করার অপরাধে যে সব বন্দী জেলে ছিল তাদের মধ্য বারাব্বা নামে একজন খারাপ লোক ছিল।
- মার্ক ১৫:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন লোকরা ওপরে গিয়ে, পিলাত তাদের জন্য আগে যা করতেন, তারা তা চাইতে লাগলো।
- মার্ক ১৫:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পীলাত তাদের বললেন, আমি তোমাদের জন্য ইহূদিদের রাজাকে ছেড়ে দেব, এই কি তোমাদের ইচ্ছা?
- মার্ক ১৫:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ কারণ প্রধান যাজকেরা যে হিংসা করে যীশুকে ধরিয়ে দিয়েছিলন সেই কথা পিলাত জানতে পারলেন।
- মার্ক ১৫:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ প্রধান যাজকেরা জনসাধারনকে খেপিয়ে, কাঁদিয়ে নিজেদের জন্য বারাব্বাকে ছেড়ে দিতে বলল।
- মার্ক ১৫:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পিলাত উত্তর করে আবার তাদেরকে বললেন, তবে তোমরা যাকে ইহূদিদের রাজা বল, তাকে আমি কি করব?
- মার্ক ১৫:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তারা আবার চিত্কার কোরে বলল, ওকে ক্রুশে দাও।
- মার্ক ১৫:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পিলাত তাদেরকে বললেন, কেন? একি অপরাধ করেছে? কিন্তু তারা খুব জোরে চেঁচিয়ে বলল, ওকে ক্রুশে দাও।
- মার্ক ১৫:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন পিলাত লোকদেরকে খুশি করবার জন্য বারাব্বাকে ছেড়ে দিলেন এবং যীশুকে চাবুক মেরে ক্রুশে দেবার জন্য জনসাধারণের হাতে তুলে দিলেন।
- মার্ক ১৫:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে সেনারা উঠোনের মাঝখানে, অর্থাৎ রাজবাড়ির ভেতরে, তাঁকে নিয়ে গিয়ে সব সেনাদলকে ডেকে একসঙ্গে করলো।
- মার্ক ১৫:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে তাঁকে বেগুনী রঙের পোশাক পরাল এবং কাঁটার মুকুট গেঁথে তাঁর মাথায় পরিয়ে দিল,
- মার্ক ১৫:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তারা যীশুকে তাচ্ছিল্য করে বলতে লাগল, ইহূদি রাজ, নমস্কার!