circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- মার্ক ১৪:৪১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে তিনি তৃতীয় বার এসে তাদেরকে বললেন, এখনও কি তোমরা ঘুমাচ্ছ এবং বিশ্রাম করছ? যথেষ্ট হয়েছে; দিন এসেছ, দেখ, মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।
- মার্ক ১৪:৪২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
উঠ, আমরা যাই; এই দেখ, যে লোক আমাকে ধরিয়ে দেবে, সে কাছে এসেছে। যীশুকে শত্রুদের হাতে ধরিয়ে দেয়।
- মার্ক ১৪:৪৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আর তিনি যখন কথা বলছিলেন, সেই দিন যিহূদা, সেই বারো জনের একজন এল এবং তার সঙ্গে অনেক লোক তরোয়াল ও লাঠি নিয়ে প্রধান যাজকদের, ব্যবস্থার শিক্ষকদের ও প্রাচীনদের কাছ থেকে এল।
- মার্ক ১৪:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যে যীশুকে ধরিয়ে দিচ্ছিল, সে আগে থেকে তাদের এই চিহ্ন এর কথা বলেছিল, আমি যাকে চুম্বন করব, সেই ঐ লোক, তোমরা তাকে ধরে সাবধানে নিয়ে যাবে।
- মার্ক ১৪:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ সে তখনি তাঁর কাছে গিয়ে বলল, গুরু; এই বলে তাঁকে উত্সাহের সঙ্গে চুম্বন করলো।
- মার্ক ১৪:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন তারা যীশুকে বেঁধে ধরে ফেলল।
- মার্ক ১৪:৪৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ কিন্তু যারা পাশে দাঁড়িয়েছিল, তাদের ভেতরে এক ব্যক্তি হাত বাড়িয়ে তরোয়াল বার করলেন এবং মহাযাজকের দাসকে আঘাত করে তার একটা কান কেটে ফেললেন।
- মার্ক ১৪:৪৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন যীশু তাদেরকে বললেন, “যেমন ডাকাতকে ধরা হয়, তেমনি কি তোমরা তরোয়াল ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছো?
- মার্ক ১৪:৪৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আমি প্রতিদিন ঈশ্বরের মন্দিরে বসে উপদেশ দিয়েছি, তখন তো আমাকে ধরলে না। কিন্তু শাস্ত্রের কথা গুলি সফল হওয়ার জন্য এরকম ঘটালে।”
- মার্ক ১৪:৫০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন শিষ্যরা তাঁকে ছেড়ে পালিয়ে গেল।
- মার্ক ১৪:৫১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আর, একজন যুবক উলঙ্গ চেহারায় কেবল একখানি চাদর পরে যীশুর পেছন পেছন যেতে লাগলো;
- মার্ক ১৪:৫২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তারা যুবকটিকে ধরলে, সে সেই চাদরটি ফেলে উলঙ্গ হয়ে পালাল।
- মার্ক ১৪:৫৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে তারা যীশুকে মহাযাজকের কাছে নিয়ে গেল; তাঁর সঙ্গে প্রধান যাজকরা, প্রাচীনরা ও ব্যবস্থার শিক্ষকেরা জড়ো হল।
- মার্ক ১৪:৫৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আর পিতর দূরে দূরে থেকে তাঁর পেছন পেছন ভিতরে, মহাযাজকের উঠোন পর্যন্ত গেলেন এবং পাহারাদারদের সঙ্গে বসে আগুন পোহাতে লাগলো।
- মার্ক ১৪:৫৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন প্রধান যাজকরা এবং সমস্ত মহাসভা যীশুকে বধ করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রমাণ খুঁজতে লাগল,
- মার্ক ১৪:৫৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ কিন্তু অনেকে তাঁর বিরুদ্ধে মিথ্যাসাক্ষী এসে জুটলেও তাদের সাক্ষ্য মিললো না।
- মার্ক ১৪:৫৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে একজন দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যাসাক্ষ্য দিয়ে বলল,
- মার্ক ১৪:৫৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আমরা ওনাকে এই কথা বলতে শুনেছি, আমি এই হাতে তৈরী উপাসনার ঘর ভেঙে ফেলবো, আর তিন দিনের ভেতরে হাতে তৈরী নয় আর এক উপাসনার ঘর তৈরী করব।
- মার্ক ১৪:৫৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ এতে ও তাদের সাক্ষ্য মিললো না।
- মার্ক ১৪:৬০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন মহাযাজক মাঝখানে দাঁড়িয়ে যীশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছুই উত্তর দেবে না? তোমার বিরুদ্ধে এরা কিসব বলছে?
- মার্ক ১৪:৬১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ কিন্তু তিনি চুপচাপ থাকলেন, কোন উত্তর দিলেন না। আবার মহাযাজক তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই খ্রীষ্ট, সেই মহিমার পুত্র?
- মার্ক ১৪:৬২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যীশু বললেন, “আমি সেই; আর এখন থেকে তোমরা মনুষ্যপুত্রকে পরাক্রমের (সর্বশক্তিমান ঈশ্বরের) ডান পাশে বসে থাকতে এবং আকাশের মেঘরথে আসতে দেখবে।”
- মার্ক ১৪:৬৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন মহাযাজক নিজের কাপড় ছিঁড়ে বললেন, আর সাক্ষীতে আমাদের কি দরকার?
- মার্ক ১৪:৬৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তোমরা ত ঈশ্বরনিন্দা শুনলে তোমাদের মতামত কি? তারা সবাই তাঁকে দোষী করে বলল, একে মেরে ফেলা উচিত।
- মার্ক ১৪:৬৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তখন কেউ কেউ তাঁর গায়ে থুথু দিতে লাগলো এবং তাঁর মুখ ঢেকে তাঁকে ঘুষি মারতে লাগলো, আর বলতে লাগলো, ঈশ্বরের বাক্য বল না? পরে পাহারাদাররা মারতে মারতে তাঁকে নিয়ে গেলো।