মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. মার্ক ১৩:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ডুমুরগাছের গল্প থেকে শিক্ষা নাও; যখন তার ডালপালা নরম হয়ে তাতে পাতা বের হয়, তখন তোমরা জানতে পার যে গরমকাল এসেছে;

  2. মার্ক ১৩:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেইভাবে যখন তোমরা দেখবে এই সব ঘটছে তখন বুঝতে হবে যে, তাঁর আসার দিন এগিয়ে এসেছে, এমনকি, দরজায় হাজির।

  3. মার্ক ১৩:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তোমাদের সত্যিই বলছি, যতক্ষণ না এই সব কিছু ঘটবে ততক্ষণ পর্যন্ত কিছু লোক বেঁচে থাকবে।

  4. মার্ক ১৩:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আকাশ ও পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু আমার বাক্য চিরকাল থাকবে।

  5. মার্ক ১৩:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু সেই দিন বা সেই দিনের কথা কেউ জানে না; স্বর্গের দূতেরাও না, ছেলে ও না, শুধু বাবাই জানেন।

  6. মার্ক ১৩:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সাবধান হও, জেগে থাক ও প্রার্থনা করো; কারণ সেই দিন কখন আসবে তা তোমরা জান না।

  7. মার্ক ১৩:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এটা ঠিক যেন, একজন লোক নিজের বাড়ি ছেড়ে কোথাও ভ্রমণে গিয়েছেন; আর তিনি নিজের চাকরদের ক্ষমতা বুঝিয়ে দিলেন এবং দারোয়ানকে জেগে থাকতে আদেশ দিলেন, এই ভাবে সেই দিন আসবে।

  8. মার্ক ১৩:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অতএব তোমরাও এই ভাবে জেগে থাকো, কারণ বাড়ির কর্তা সন্ধ্যায়, কি দুপুররাতে, কি মোরগ ডাকার দিন, কি সকালবেলায় আসবেন তোমরা তা জান না;

  9. মার্ক ১৩:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি হঠাৎ এসে যেন না দেখেন তোমরা ঘুমিয়ে আছ।

  10. মার্ক ১৩:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর আমি তোমাদের যা বলি, সবাইকেই তা বলি, জেগে থাকো।

  11. মার্ক ১৪:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ উদ্ধারপর্ব ও তাড়ীশূন্য রুটি র পর্বের মাত্র দুই দিন বাকি; তখন প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকেরা গোপনে যীশুকে মেরে ফেলার চেষ্টা করছিলেন।

  12. মার্ক ১৪:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ কারণ তারা বলল, পর্বের দিনের নয়, কারণ লোকদের ভেতরে গোলমাল হতে পারে।

  13. মার্ক ১৪:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যীশু তখন বৈথনিয়ায় শিমোনের বাড়িতে ছিলেন, তখন একটি মহিলা শ্বেত পাথরের পাত্রে খুব মূল্যবান এবং খাঁটি সুগন্ধি তেল নিয়ে তাঁর কাছে এলো এবং তিনি খেতে বসলে পাত্রটি ভেঙে সে তাঁর মাথায় সেই তেল ঢেলে দিল।

  14. মার্ক ১৪:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ সেখানে যারা হাজির ছিল তাদের ভেতরে কয়েক জন বিরক্ত হয়ে একে অপরকে বলতে লাগলো এই ভাবে আতরটা নষ্ট করা হল কেন?

  15. মার্ক ১৪:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ এই আতরটা বিক্রি করলে তিনশো দিন দিনারিও বেশি পাওয়া যেত এবং তা গরিবদের দেওয়া যেত। আর এই বলে তারা সেই মহিলাটিকে বকাবকি করতে লাগলো।

  16. মার্ক ১৪:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন যীশু বললেন “থাম, এই মহিলাটিকে কেন দুঃখ দিচ্ছ? এ তো আমার জন্য ভালো কাজ করল।”

  17. মার্ক ১৪:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ দরিদ্ররা তোমাদের কাছে সব দিনই আছে; যখন ইচ্ছা তখনই তাদের উপকার করতে পার; কিন্তু আমাকে তোমরা সবদিন পাবে না।

  18. মার্ক ১৪:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এ যা পেরেছে তাই করেছে, আমাকে কবরের জন্য প্রস্তুত করতে আগেই আমার দেহের উপর আতর মাখিয়ে দিয়েছে।

  19. মার্ক ১৪:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তোমাদের সত্যি বলছি, “সমস্ত জগতে যে কোন জায়গায় এই সুসমাচার প্রচারিত হবে, সেই জায়গায় এর এই কাজের কথাও একে মনে রাখার জন্য বলা হবে।”

  20. মার্ক ১৪:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ এর পরে ইস্করোতীয় যিহূদা নামে, সেই বারো জন শিষ্যের ভেতরে একজন যীশুকে ধরিয়ে দেবার জন্য, প্রধান যাজকদের কাছে গেল।

  21. মার্ক ১৪:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তাঁরা যিহূদার কথা শুনে খুশী হলেন এবং তাকে টাকা দেবেন বলে প্রতিজ্ঞা করলেন; তখন সে যীশুকে ধরিয়ে দেবার জন্য সুযোগে খুঁজতে লাগলো।

  22. মার্ক ১৪:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তাড়ীশূন্য রুটি র পর্বের প্রথম দিনের, নিস্তারপর্ব্বের ভেড়ার বাচ্চা বলি দেওয়া হতো, সেই দিন তাঁর শিষ্যরা তাঁকে বললেন, “আপনার জন্য আমরা কোথায় নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত করব? আপনার ইচ্ছা কি?”

  23. মার্ক ১৪:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তখন যীশু তাঁর দুই জন শিষ্যকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা নগরে যাও, সেখানে এমন একজন লোকের দেখা পাবে, যে একটা কলসিতে করে জল নিয়ে যাচ্ছে; তোমরা তার পেছনে পেছনে যেও;

  24. মার্ক ১৪:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সে যে বাড়িতে ঢুকবে, সেই বাড়ির মালিককে বোলো, গুরু বলেছেন, যেখানে আমি আমার শিষ্যদের সঙ্গে নিস্তারপর্ব্বের ভোজ খেতে পারি, আমার সেই অতিথিশালা কোথায়?

  25. মার্ক ১৪:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তাতে সে লোকটি তোমাদেরকে ওপরের একটি সাজানো বড় ঘর দেখিয়ে দেবে, সেই জায়গায় আমাদের জন্য তৈরী করো।