মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. মার্ক ১৩:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পরে যীশু যখন উপাসনা ঘরের সামনে জৈতুন পর্বতে বসেছিলেন তখন পিতর, যাকোব, যোহন ও আন্দ্রিয় তাঁকে গোপনে জিজ্ঞাসা করল,

  2. মার্ক ১৩:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ আপনি আমাদের বলুন, কখন এই সব ঘটনা ঘটবে? আর কোন চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে এই সব ঘটার দিন হয়ে এসেছে?

  3. মার্ক ১৩:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যীশু এর উত্তরে তাদের বললেন, “সাবধান হও, কেউ যেন তোমাদের না ঠকায়।”

  4. মার্ক ১৩:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    অনেকে আমার নাম ধরে আসবে, বলবে, আমিই সেই খ্রীষ্ট, আর অনেক লোককে ঠকাবে।

  5. মার্ক ১৩:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তোমরা যখন যুদ্ধের কথাও যুদ্ধের গুজব শুনবে, তখন ভয় পেয়ো না; এ সব অবশ্যই ঘটবে, কিন্তু তখনও শেষ নয়।

  6. মার্ক ১৩:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এক জাতি অন্য জাতির বিরুদ্ধে, ও এক রাজ্য অন্য রাজ্যের বিরুদ্ধে উঠবে। জায়গায় জায়গায় ভূমিকম্প ও দূর্ভিক্ষ হবে; এই সবই যন্ত্রণা আরম্ভ মাত্র।

  7. মার্ক ১৩:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরা লোকদের থেকে সাবধান থাকো। লোকে তোমাদের বিচার সভার লোকেদের হাতে ধরিয়ে দেবে এবং সমাজঘরে তোমাদের মারা হবে; আর আমার জন্য তোমাদের দেশের রাজ্যপাল ও রাজাদের সামনে সাক্ষী দেবার জন্য দাঁড়াতে হবে।

  8. মার্ক ১৩:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু তার আগে সব জাতির কাছে সুসমাচার প্রচার করতে হবে।

  9. মার্ক ১৩:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু লোকে যখন তোমাদের ধরে বিচারের জন্য নিয়ে যাবে, তখন কি বলতে হবে তা নিয়ে ভেবো না; সেই দিন যে কথা তোমাদের বলে দেওয়া হবে, তোমরা তাই বলবে; কারণ তোমরাই যে কথা বলবে তা নয়, কিন্তু পবিত্র আত্মাই কথা বলবেন।

  10. মার্ক ১৩:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তখন ভাই ভাইকে ও বাবা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করবে; এবং সন্তানেরা মা বাবার বিপক্ষে উঠে তাদের হত্যা করাবে।

  11. মার্ক ১৩:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর আমার নামের জন্য তোমাদের সবাই ঘৃণা করবে; কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে, সেই পরিত্রান পাবে।

  12. মার্ক ১৩:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যখন তোমরা দেখবে, সব শেষ করার সেই ঘৃণার জিনিস যেখানে থাকবার নয়, সেখানে রয়েছে যে পড়ে, সে বুঝুক, তখন যারা যিহূদিয়াতে থাকে তারা পাহাড়ি জায়গায় পালিয়ে যাক;

  13. মার্ক ১৩:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    যে কেউ ছাদের উপরে থাকে, সে ঘর থেকে জিনিসপত্র নেবার জন্য নীচে না নামুক;

  14. মার্ক ১৩:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    এবং যে জমিতে থাকে, সে নিজের পোশাক নেবার জন্য পিছনে ফিরে যেন না যায়।

  15. মার্ক ১৩:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই দিনের যারা গর্ভবতী এবং যারা সন্তানকে বুকের দুধ পান করায় সেই মহিলাদের অবস্থা কি খারাপই না হবে!

  16. মার্ক ১৩:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    প্রার্থনা কর, যেন এসব শীতকালে না ঘটে।

  17. মার্ক ১৩:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ সেই দিন এমন কষ্ট হবে যা ঈশ্বরের জগত সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত হয়নি, আর কখন হবে না।

  18. মার্ক ১৩:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর প্রভু যদি সেই দিন গুলির সংখ্যা কমিয়ে না দিতেন, তবে কোন মাংসই রক্ষা পেত না; কিন্তু ঈশ্বর যাদেরকে মনোনীত করে নিয়েছেন তাদের জন্য ঈশ্বর দিন গুলি কমিয়ে দিয়েছেন।

  19. মার্ক ১৩:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর সেই দিন যদি কেউ তোমাদেরকে বলে, দেখ, সেই খ্রীষ্ট এখানে, কিম্বা দেখ, ওখানে, তোমরা বিশ্বাস কোর না।

  20. মার্ক ১৩:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ ভণ্ড খ্রীষ্টেরা ও নকল ভাববাদীরা আসবে এবং অনেক আশ্চর্য্য কাজ করবে, যেন তারা ঈশ্বরের মনোনীত করা লোকদেরকেও ঠকাতে পারে।

  21. মার্ক ১৩:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরা কিন্তু সাবধান থেকো। আমি তোমাদেরকে আগে থেকেই সব কিছু বলে রাখলাম।

  22. মার্ক ১৩:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই দিনের কষ্টের ঠিক পরেই, সূর্য্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আলো দেবে না,

  23. মার্ক ১৩:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তারাগুলো আকাশ থেকে খশে পড়ে যাবে এবং চাঁদ, সূর্য্য, তারা আর আকাশের সব শক্তি নড়ে যাবে।

  24. মার্ক ১৩:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    সেই দিন লোকেরা মনুষ্যপুত্রকে মহা শক্তি ও মহা প্রতাপে সঙ্গে মেঘের ভেতর দিয়ে আসতে দেখবে।

  25. মার্ক ১৩:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আর তিনি তাঁর দূতদের পাঠিয়ে পৃথিবীর এবং আকাশের এক সীমা থেকে অন্য সীমা পর্যন্ত চারিদিক থেকে ঈশ্বরের সব মনোনীত করা লোকদের জড়ো করবেন।