মূল বিষয়বস্তুতে যান

circa 6 BC – AD 30

The Life of Jesus

The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.

3,779 টি পদ · 4 টি পুস্তক অন্তর্ভুক্ত

পুস্তক অনুসারে ছাঁকুন
  1. মার্ক ১৪:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পরে শিষ্যরা শহরে ফিরে গেলেন, আর তিনি যেরকম বলেছিলেন, সেরকম দেখতে পেলেন; পরে তাঁরা নিস্তারপর্ব্বের ভোজ তৈরী করলেন।

  2. মার্ক ১৪:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পরে সন্ধ্যা হলে যীশু সেই বারো জন শিষ্যকে নিয়ে সেখানে এলেন।

  3. মার্ক ১৪:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তাঁরা বসে ভোজন করছেন, সেই দিনে যীশু বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে এক জন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। সে আমার সঙ্গে ভোজন করছে।”

  4. মার্ক ১৪:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তখন শিষ্যরা দুঃখ পেলো এবং একে একে যীশুকে জিজ্ঞাসা করতে লাগলো, আমি কি সেই লোক?

  5. মার্ক ১৪:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যীশু তাদেরকে বললেন, এই বারো জনের ভেতরে একজন, যে আমার সঙ্গে এখন ভোজন করছে।

  6. মার্ক ১৪:২১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কারণ মনুষ্যপুত্রের বিষয়ে যেমন লেখা আছে, তেমনি তিনি যাবেন, কিন্তু ধিক সেই ব্যক্তিকে, যার মাধ্যমে মনুষ্যপুত্রকে ধরিয়ে দাও য়া হবে, সেই মানুষের জন্ম না হলেই তার পক্ষে ভাল ছিল।

  7. মার্ক ১৪:২২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যখন তাঁরা খাবার খাচ্ছেন, এমন দিনের যীশু রুটী নিয়ে ধন্যবাদ দিয়ে ভাঙলেন এবং শিষ্যদের দিলেন, আর বললেন, “এটা নাও, এটা আমার শরীর।”

  8. মার্ক ১৪:২৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ খাওয়ার পরে যীশু পানপাত্র নিয়ে ধন্যবাদ দিয়ে তাঁদের দিলেন এবং তারা সকলেই তা থেকে পান করলো।

  9. মার্ক ১৪:২৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যীশু তাঁর শিষ্যদের বললেন, এটা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য ঢেলে দেওয়া হলো, এই দিয়ে মানুষের সঙ্গে ঈশ্বরের নতুন নিয়ম প্রতিষ্ঠিত হল।

  10. মার্ক ১৪:২৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    আমি তোমাদের সত্য বলছি, “যত দিন না আমি আমার পিতার রাজ্যে প্রবেশ করি ও তোমাদের সাথে নতুন আঙুরের রস পান না করি। সেই দিন পর্যন্ত আমি আঙুর ফলের রস আর কখনও পান করব না।”

  11. মার্ক ১৪:২৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ এর পরে তাঁরা একটা গান করে, তাঁরা জৈতুন পর্বতে চলে গেলেন।

  12. মার্ক ১৪:২৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যীশু তাদেরকে বললেন, তোমরা সকলে আমাকে ছেড়ে পালাবে; শাস্ত্রে এরকম লেখা আছে, “আমি মেষ পালককে আঘাত করব, তাতে মেষেরা চারিদিকে ছড়িয়ে পড়বে।”

  13. মার্ক ১৪:২৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    কিন্তু আমি মৃত্যু থেকে জীবিত হবার পরে আমি তোমাদের আগে গালীলে যাব।

  14. মার্ক ১৪:২৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পিতর তাঁকে বলল, যদি সবাই আপনাকে ছেড়েও চলে যায়, আমি কখনও ফেলে যাব না।

  15. মার্ক ১৪:৩০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যীশু তাকে বললেন, আমি তোমাকে সত্য কথা বলছি, আজ রাতে দুই বার মোরগ ডাকার আগে, তুমি আমাকে তিনবার চিনতে পারবে না।

  16. মার্ক ১৪:৩১আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পিতর খুব বেশি উত্সাহের সঙ্গে বলতে লাগলেন, যদি আপনার সঙ্গে মরতেও হয়, কোন ভাবে আপনাকে আমি চিনি না বলবো না। অপর শিষ্যরাও সেই রকম বলল।

  17. মার্ক ১৪:৩২আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পরে তাঁরা গেৎশিমানী নামে এক জায়গায় এলেন; আর যীশু নিজের শিষ্যদের বললেন, আমি যতক্ষণ না প্রার্থনা করে আসি, তোমরা এখানে বসে থাক।

  18. মার্ক ১৪:৩৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি পিতর, যাকোব ও যোহনকে সঙ্গে নিয়ে গেলেন এবং খুব দুঃখী হলেন ও ভয় পেতে লাগলেন।

  19. মার্ক ১৪:৩৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তিনি তাদেরকে বললেন, “আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত্ত হয়েছে, তোমরা এখানে থাক, আমার সঙ্গে জেগে থাক।”

  20. মার্ক ১৪:৩৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ তিনি একটু আগে গিয়ে মাটিতে উপুড় হয়ে এই প্রার্থনা করলেন, যদি সম্ভব হয় তবে যেন সেই দিন তাঁর কাছ থেকে চলে যায়।

  21. মার্ক ১৪:৩৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যীশু বললেন, আব্বা, পিতা তোমার কাছে তো সবই সম্ভব; এই দুঃখের পেয়ালা তুমি আমার কাছ থেকে সরিয়ে নাও; তবুও আমার ইচ্ছামত না হয়, কিন্তু তোমার ইচ্ছামত হয়।

  22. মার্ক ১৪:৩৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ যীশু ফিরে এসে দেখলেন, শিষ্যরা ঘুমিয়ে পড়েছেন, আর তিনি পিতরকে বললেন, শিমোন তুমি কি ঘুমিয়ে পড়েছ? এক ঘন্টাও কি তুমি জেগে থাকতে পারলে না?

  23. মার্ক ১৪:৩৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    তোমরা জেগে থাক ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়; আত্মা ইচ্ছুক, কিন্তু শরীর দুর্বল।

  24. মার্ক ১৪:৩৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ আর তিনি আবার গিয়ে সেই কথা বলে প্রার্থনা করলেন।

  25. মার্ক ১৪:৪০আনু. ৩৩ খ্রিস্টাব্দ

    ¶ পরে তিনি আবার এসে দেখলেন, তাঁরা ঘুমিয়ে পড়েছেন কারণ তাঁদের চোখ ঘুমে ভারী হয়ে পড়েছিল, তারা যীশুকে কি উত্তর দেবে, তা তারা বুঝতে পারল না।