circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
এই কালের পদ
- মার্ক ১৫:৪৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যীশু যে এত তাড়াতাড়ি মারা গেছেন, এতে পীলাত অবাক হয়ে গেলেন এবং সেই শতপতিকে ডেকে, তিনি এর ভেতরেই মরেছেন কি না, জিজ্ঞাসা করলেন;
- মার্ক ১৫:৪৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ পরে শতপতির কাছ থেকে জেনে যোষেফকে মৃতদেহ দেওয়া হলো।
- মার্ক ১৫:৪৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যোষেফ একখানি চাদর কিনে তাঁকে নামিয়ে ঐ চাদরে জড়ালেন এবং পাথর দিয়ে তৈরী এক কবরে রাখলেন; পরে কবরের দরজায় একখানা পাথর দিয়ে আটকে দিলেন।
- মার্ক ১৫:৪৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যীশুকে যে জায়গায় রাখা হল, তা মগ্দলীনী মরিয়ম ও যোশির মা মরিয়ম দেখতে পেলেন।
- মার্ক ১৬:১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ বিশ্রামবার শেষ হওয়ার পর মগ্দলীনী মরিয়ম, যাকোবের মা মরিয়ম ও শালোমী ভালো গন্ধযুক্ত জিনিস কিনলেন, যেন গিয়ে তাঁকে মাখিয়ে দিতে পারেন।
- মার্ক ১৬:২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ সপ্তাহের প্রথম দিন তাঁরা খুব ভোরে, সূর্য্য ওঠার পর, কবরের কাছে এলেন।
- মার্ক ১৬:৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তাঁরা নিজেদের মধ্য বলাবলি করছিলেন, কবরের দরজা থেকে কে আমাদের পাথরখান। সরিয়ে দেবে?
- মার্ক ১৬:৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ এমন দিন তাঁরা কবরের কাছে এসে দেখলেন অত বড় পাথরখানা কে সরিয়ে দিয়েছে।
- মার্ক ১৬:৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তারপরে তাঁরা কবরের ভেতরে গিয়ে দেখলেন, ডান পাশে সাদা কাপড় পরে একজন যুবক বসে আছেন; তাতে তাঁরা খুব অবাক হলেন।
- মার্ক ১৬:৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তিনি তাদেরকে বললেন, অবাক হওয়ার কিছু নেই, তোমরা যে ক্রুশে হত নাসরতীয় যীশুর খোঁজ করছ। তিনি এখানে নেই,, এখানে নেই; দেখ এই জায়গায় তাঁকে রেখেছিল;
- মার্ক ১৬:৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ কিন্তু তোমরা যাও তাঁর শিষ্যদের আর পিতরকে বল, তিনি তোমাদের আগে গালীলে যাচ্ছেন; যে রকম তিনি তোমাদেরকে বলেছিলেন, সেই জায়গায় সেখানে তোমরা তাঁকে দেখতে পাবে।
- মার্ক ১৬:৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তারপর তাঁরা কবর থেকে বেরিয়ে পালিয়ে গেলেন কারণ তাঁরা অবাক হয়েছিলেন ও কাঁপছিলেন তাঁরা আর কাউকে কিছু বললেন না কারণ তাঁরা ভয় পেয়েছিলেন।
- মার্ক ১৬:৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ সপ্তাহের প্রথম দিনের যীশু সকালে উঠে প্রথমে সেই মগ্দলীনী মরিয়মকে দেখা দিলেন, যাঁর কাছ থেকে তিনি সাত ভূত ছাড়িয়ে ছিলেন।
- মার্ক ১৬:১০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তিনিই গিয়ে যাঁরা যীশুর সঙ্গে থাকতেন, তাদেরকে খবর দিলেন, তখন তাঁরা শোক করছিলেন ও কাঁদছিলেন।
- মার্ক ১৬:১১আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যখন তাঁরা শুনলেন যে, যীশু জীবিত আছেন, ও তাঁকে দেখা দিয়েছেন, তখন তাঁরা সেই কথা বিশ্বাস করলেন না।
- মার্ক ১৬:১২আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তারপরে তাঁদের দুই জন যেমন পল্লীগ্রামে যাচ্ছিলেন, তখন তিনি আর এক চেহারায় তাঁদের দেখা দিলেন।
- মার্ক ১৬:১৩আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তাঁরা গিয়ে অপর সবাইকে এই কথা জানালেন, কিন্তু তাঁদের কথাতেও তাঁরা বিশ্বাস করলেন না।
- মার্ক ১৬:১৪আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তারপরে সেই এগারো জন শিষ্য খেতে বসলে তিনি তাঁদের আবার দেখা দিলেন এবং তাঁদের বিশ্বাসের অভাব ও মনের কঠিনতার জন্য তিনি তাদের বকলেন; কারণ তিনি মৃত্যু থেকে জীবিত হওয়ার পর যাঁরা তাঁকে দেখেছিলেন তাঁদের কথায় তাঁরা অবিশ্বাস করল।
- মার্ক ১৬:১৫আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যীশু সেই শিষ্যদের বললেন, তোমরা পৃথিবীর সব জায়গায় যাও, সব লোকেদের কাছে গিয়ে ঈশ্বরের সুসমাচার প্রচার কর।
- মার্ক ১৬:১৬আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যে বিশ্বাস করে ও বাপ্তিষ্ম গ্রহণ করে, সে পাপ থেকে উদ্ধার পাবে; কিন্তু যারা বিশ্বাস করবে না, তারা শাস্তি পাবে।
- মার্ক ১৬:১৭আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আর যারা বিশ্বাস করে, তাদের ভেতরে এই চিহ্নগুলো দেখা যাবে; তারা আমার নামে ভূত ছাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে।
- মার্ক ১৬:১৮আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ তারা হাতে করে সাপ তুলবে এবং তারা যদি বিষাক্ত কিছু পান করে তাতেও তারা মারা যাবে না; তারা অসুস্থদের মাথার ওপরে হাত রাখলে তারা সুস্থ হবে।
- মার্ক ১৬:১৯আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ যীশু শিষ্যদের সঙ্গে কথা বলার পর তিনি স্বর্গে চলে গেলেন এবং তিনি ঈশ্বরের ডান পাশে বসলেন।
- মার্ক ১৬:২০আনু. ৩৩ খ্রিস্টাব্দ
¶ আর তাঁরা চলে গিয়ে সব জায়গায় প্রচার করতে লাগলেন এবং প্রভু তাদের সঙ্গে থেকে আশ্চর্য্য চিহ্ন দ্বারা সেই বাক্য প্রমাণ করলেন। আমেন।
- লুক ১:১আনু. ৫ খ্রিস্টপূর্ব
¶ প্রথম থেকে যাঁরা নিজের চোখে দেখেছেন এবং বাক্যের (ঈশ্বরের সুসমাচারের) সেবা করে আসছেন, তাঁরা আমাদের যেমন সমর্পণ করেছেন,